‘মুখ্যমন্ত্রী’র ছেলে তকমা মুছতে ২৩ বছর সময় লেগে গেল’, কেন এমন কথা বললেন রীতেশ?

অভিনেতা মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিলাসরাও দেশমুখের পুত্র। এই মুহূর্তে তিনি নেটফ্লিক্সের রিয়েলিটি শো 'লক আপ: ট্রুথ অর ডেয়ার' সঞ্চালনা করছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘নেপোটিজম’, বিনোদনের মহলের সঙ্গে অনেকেই এই শব্দটি জুড়ে দেন। বিশেষ করে স্টারকিডরা একটু নাম-ডাক পেলেই দর্শকরা ভেবে বসেন, তারকা পুত্র বা কন্যা হওয়ার কারণেই খ্যাতি অর্জন করছেন, আদতে ছোট শহর থেকে উঠে এলে কখনই তাঁরা সুযোগ পেতেন না। হ্যাঁ, এমন রটনা যুগ যুগ ধরেই। কিন্তু এর নেপথ্যে গল্পটা অন্য। প্রভাব খাটিয়ে নয়, সফলতা পেতে প্রত্যেককেই স্ট্রাগল করতে হয়েছে। অভিনেতা রীতেশ দেশমুখের ক্ষেত্রেও ঠিক এমনটা হয়েছে। বলিউডে সফলতা পেতে এবং মুখ্যমন্ত্রী বাবার পুত্র, তকমাটা ঝেড়ে ফেলতে তাঁকে প্রায় ২৩ বছর অপেক্ষা করতে হয়েছিল।

বর্তমানে রীতেশ বলিউডের শীর্ষমানের নায়কদের মধ্যে একজন, পাশাপাশি একজন দাপুটে পরিচালকও। কিন্তু কেরিয়ারের শুরুতে তাঁকে মুখ্যমন্ত্রীর ছেলে হওয়ার কারণে অনেক সংগ্রাম করতে হয়েছিল। জানিয়ে রাখি, অভিনেতা মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিলাসরাও দেশমুখের পুত্র। এই মুহূর্তে তিনি নেটফ্লিক্সের রিয়েলিটি শো ‘লক আপ: ট্রুথ অর ডেয়ার’ সঞ্চালনা করছেন। শোয়ের সর্বশেষ পর্বেই অভিনেতা তাঁর জীবনের একটি বেদনাদায়ক সংগ্রামের কথা জানিয়েছেন। তাঁর কথায়, চলচ্চিত্র জগতে প্রবেশের পর তাঁর কঠোর পরিশ্রমের দিকে নয়, বরং তাঁর বাবার পদের দিকেই বেশি নজর ছিল লোকজনের। সবাই বলতেন, তিনি মুখ্যমন্ত্রীর ছেলে হওয়ার কারণে একের পর এক সিনেমা পাচ্ছেন। আসলে মানুষ বাইরে থেকে দেখেই তারকাদের বিচার করতে শুরু করেন। যখন তাঁর প্রথম ছবি রিলিজ হয়, তখন তাঁর বাবা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ছিলেন। তাই সবাই ভাবতে শুরু করেছিলেন বাবা মুখ্যমন্ত্রী হওয়ার কারণেই তিনি বলিউডে সুযোগ পাচ্ছেন। এই তকমাটা ভাঙতে তাঁর ২৩ বছর সময় লেগে গেল।

রীতেশের কথায়, ‘আজ ২৩ বছর এবং ৬০টি সিনেমার পর আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি। এখন আমি সেই সমস্ত তকমা ভেঙে দিতে সক্ষম হয়েছি। কিছু তকমা ভাঙতেও সময়ের দরকার হয়, আমি জানি পরিশ্রম করলে সফলতা অর্জন কোনও ব্যাপার নয়।’ রীতেশ দেশমুখ ২০০৩ সালে ‘তুঝে মেরি কসম’ ছবির মাধ্যমে তিনি বলিউডে আত্মপ্রকাশ করেন। এরপর ‘ক্যায়া কুল হ্যায় হাম’, ‘ধামাল’, ‘হে বেবি’ এবং ‘হাউসফুল’-এর মতো বেশ কয়েকটি সুপারহিট ছবিতে তাঁর অনবদ্য কৌতুকাভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করে নেন। সম্প্রতি রীতেশ ‘রাজা শিবাজী’ ছবির মাধ্যমে পরিচালক-প্রযোজক হিসেবে সাফল্য অর্জন করেছেন।

ফের অগ্নিগর্ভ দিল্লি, তলস্তয় মার্গে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

প্রৌঢ়াকে ধর্ষণের পর পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার চেষ্টা! চাঞ্চল্যকর ঘটনা ঝাড়গ্রামে

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের