‘অপরাজিতা অপু’র ‘দীপু’ ফিরছেন এবার গোয়েন্দা হয়ে

নতুনভাবে তুলে ধরার প্রস্তুতি নিচ্ছেন রোহন কারণ এবার গোয়েন্দা চরিত্রেও নাকি দেখা যাবে তাঁকে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ‘দীপু’ চরিত্রে যাত্রা শেষ করেছেন বেশ কয়েকমাস আগেই। তারপর কবে আবার পর্দায় ফিরবেন রোহ ভট্টাচার্য তা নিয়ে তাঁর ফ্যানেদের মনে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। কিছুদিন আগেই সেই প্রশ্নের জবাব কিছুটা হলেও দিয়েছেন রোহন। কারণ কয়েকদিন আগেই আনুষ্ঠানিক ঘোষণা হয়েছে স্টার জলসার ‘ডান্স ডান্স জুনিয়র সিজন ৩’ এর আর সেখানেই ‘ভাসান বাপি’ হিসাবে নিজেকে দর্শকের কাছে তুলে ধরবেন রোহন। তবে এখানেই শেষ নয় এর পাশাপাশি নিজেকে আরও নতুনভাবে তুলে ধরার প্রস্তুতি নিচ্ছেন রোহন কারণ এবার গোয়েন্দা চরিত্রেও নাকি দেখা যাবে তাঁকে।

হ্যাঁ, তবে আধুনিক সময়ের গোয়েন্দা নয় বরং সম্রাট সমুদ্রগুপ্তের আমলের গোয়েন্দা ‘পুষ্পকেতু’র চরিত্রে দেখা যাবে তাঁকে। তবে এই চরিত্রে তাঁকে কোথায় দেখা যাবে তা এখনও নিশ্চিত হয়নি। মঞ্চ অথবা ওয়েব সিরিজ এই দুইয়ের মধ্যে যে কোনও একটিতে আসবেন রোহন এই চরিত্রে নতুনভাবে। 

বলে রাখা ভালো এই গোয়েন্দার স্রষ্টা অনন্যা পাল। ইতিহাসের প্রতি লেখিকার অগাধ আগ্রহ আর সেখা থেকেই এই কাহিনির সূত্রপাত।  ঐতিহাসিক উপন্যাস লেখার আগ্রহ থেকেই এই গল্প লিখেছেন যে তা নয় তার পাশাপাশি চরিত্রের সঙ্গে মানানসই অভিনেতাকেও খুঁজে বের করেছেন তিনি। যে হবে রূপে কন্দর্প আর বুদ্ধি বা চাতুরিতে চাণক্য। আর এই দুই গুণেরই উপস্থিতি নাকি রোহনের মধ্যে দেখতে পেয়েছেন অনন্যা পাল। 

অন্যদিকে রোহনও কিন্তু বেজায় উৎসাহী তাঁর এই নতুন চরিত্র নিয়ে। বলে রাখা ভালো এখন ‘ভাসান বাপি’ হয়ে সঞ্চালকের ভূমিকায় তাঁকে দেখা গেলেও কেরিয়ারে যখন ভালো সময় আসে তখন থেকেই কিন্তু একের পর এক নতুন চরিত্রে নিজেকে ফুটিয়ে তুলেছেন রোহন। আর এবারেও যে তার অন্যথা হবে না তা বোঝা যাচ্ছে তাঁর কথাতেই। আপাতত রিয়ালিটি শো নিয়ে ব্যস্ত সে। তবে তা থেকে অবসর মিললেই নতুন কাজের চিত্রনাট্য পড়ে ফেলবেন বলে যা ইয়েছেন তিনি। জানবেন ‘পুষ্পকেতু’ সম্পর্কে। একটু একটু করে ‘রাজ গোয়েন্দা’ হয়ে ওঠার চেষ্টা করবেন তিনি। ধীরে ধীরে রোহন থেকে চরিত্র হয়ে ওঠার পাঠ নেবেন বলেই জানিয়েছেন সংবাদমাধ্যমকে।  

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ