দ্বিতীয় বিয়ে করছেন ‘গোধূলি আলাপ’-এর রোহিনী, সেটেই আইবুড়ো ভাতের আয়োজন

তাই শ্যুটিং ফ্লোরেই রোশনির সহকর্মী অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় আইবুড়ো ভাত খাওয়ালেন জগদম্বাকে। সেই ছবি পোস্ট করে অভিনেত্রী লিখলেন, বিয়ের চারদিন আগেও যখন শ্যুটে আসতে হয়!

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউড জুড়ে বিয়ের সানাই। তাহলে টলিউড কেন বাকি থাকবে। টলিউড জুড়েও বিয়ের সানাই। সঙ্গে আবার অগ্রহায়ণ মাস। গোটা বাংলা জুড়ে বিয়ের উৎসবে মেতেছেন বাঙালি। নিত্যনতুন বিয়ের ভিডিও প্রতিনিয়তই ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে বাদ যাচ্ছে না টলিপাড়াও। সেলিব্রিটিদের আইবুরো ভাত থেকে শুরু করে ব্যাচেলরেট ট্রিপ সবটাই ঝড়ের বেগে ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

কিছুদিন আগেই গাঁটছড়া বেঁধেছেন অভিনেতা কিঞ্জল নন্দ। এছাড়াও রাজকীয় বিয়ে না হলেও আইনি সই-সাবুদের মাধ্যমে কিছুদিন আগেই বিয়ে সেরেছেন ‘আলতা ফড়িং’য়ের মা শাঁওলি। সুতরাং টলিউড জুড়েও জারি রয়েছে বিয়ের মরসুম। এবার ছাদনাতলায় যেতে চলেছেন গোধূলি আলাপের রোহিণী অর্থাৎ রোশনি ভট্টাচার্য। তবে অরিন্দমের ভাইকে ছেড়ে কাকে বিয়ে করতে চলেছেন রানি রাসমণির জগদম্বা? তবে এটাও জেনে রাখা প্রয়োজন যে, রোশনির এটা দুই নম্বর বিয়ে! কিন্তু পাত্র এক!

হ্যাঁ, একজনকেই দু’বার বিয়ে করছেন রোশনি! আসলে, ২০২১ সালে রেজিস্ট্রি ম্যারেজ করেছিলেন তাঁরা, এবার পাকাপাকিভাবে সোশ্যাল ম্যারেজের পালা। ২০২১ সালের ১৩ অক্টোবর রোশনি এবং তাঁর দীর্ঘদিনের প্রেমিক তূর্য সেনের সঙ্গে খাতায় কলমে বিয়ে হয় অভিনেত্রীর। তারপর থেকেই অভিনেত্রী বিবাহিত বলেই পরিচয় দেন সর্বত্র। এমনকী একসঙ্গে হানিমুনও সেরে ফেলেছেন রোশনি। কিছুদিন আগেই তাঁরা প্রি-ওয়েডিং ফটোশ্যুট সেরেছেন তাঁরা রবীন্দ্র সরোবরে। তবে হাতে আর মাত্র কটাদিন!

কাজ থেকেই এখনও বিরতি নেই অভিনেত্রীর। শ্যুটিংয়েও যেতে হচ্ছে। সুতরাং আইবুড়ো ভাত খাওয়ারও ফুরসত কই। তাই শ্যুটিং ফ্লোরেই রোশনির সহকর্মী অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় আইবুড়ো ভাত খাওয়ালেন জগদম্বাকে। সেই ছবি পোস্ট করে অভিনেত্রী লিখলেন, বিয়ের চারদিন আগেও যখন শ্যুটে আসতে হয়! এদিন সেটে ভাস্বর তাঁর বন্ধুকে আইবুড়ো ভাতের আয়োজন করেছিলেন। মেনুতে ছিল পাতুরি থেকে বেগুনি, সোনা মুগডাল, মাটন। নিজের হাতে খাইয়ে দেন অভিনেত্রীকে। ! অভিনেত্রী জানান প্রথমবার দেখাতেই তূর্য সেন তাঁকে প্রপোজ করেছিলেন। বিয়ের পর তাঁরা থাইল্যান্ডে হানিমুনে যাবেন।

রেললাইন পার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত মুখোপাধ্যায় প্রয়াত, শোকের ছায়া বিনোদনজগতে

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত