বাড়িতে গুলি হামলার পর প্রথম জনসমক্ষে রোহিত শেট্টি, কোথায় দেখা গেল পরিচালককে?

গত ১ ফেব্রুয়ারি মধ্যরাতে বলিউডের চলচ্চিত্র প্রযোজক রোহিত শেট্টির বাসভবনের বাইরে পাঁচ রাউন্ড গুলি চালানোর ঘটনা ঘটেছিল

Share:

নিজস্ব প্রতিনিধি: বাড়িতে গুলি হামলার পর প্রথমবার জনসমক্ষে এলেন বলিউড পরিচালক রোহিত শেট্টি। গত ১ ফেব্রুয়ারি মধ্যরাতে বলিউডের চলচ্চিত্র প্রযোজক রোহিত শেট্টির বাসভবনের বাইরে পাঁচ রাউন্ড গুলি চালানোর ঘটনা ঘটেছিল। সেই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুণের এক ব্যক্তিকে আটক করেছিল পুলিশ। তবে পরিচালকের বাড়িতে গুলি চালানোর দায় স্বীকার করেছে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই গ্যাং। কৃষ্ণসার হত্যার ঘটনায় বহুদিন ধরে লরেন্স বিষ্ণোইয়ের চক্ষুশূল সলমান খান। এখন বলিউডের অনেকেই লরেন্স বিষ্ণোইয়ের কুনজরে রয়েছেন। দিন কয়েক আগে ‘ধুরন্ধর’ অভিনেতা রণবীর সিংহকে ১ কোটি টাকা দাবি করে তাঁকে প্রাণনাশের হুমকিমূলক মেইল পাঠায় লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং। গতকাল প্রকাশ্যে এসেছে, অভিনেতাকে হুমকিমূলক মেইল পাঠিয়েছিল লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং সদস্য হ্যারি বক্সার। পাশাপাশি সলমন খানের এক পরিজনকেও কোটি কোটি টাকা দাবি করে হুমকিমূলক মেইল পাঠানো হয়েছিল।

তবে রোহিত শেট্টির জুহুর বাসভবনের বাইরে গুলি চালানোর ঘটনা গোটা চলচ্চিত্র জগতকে আতঙ্কিত করে। যদিও পরিচালক এই বিষয়ে নীরব ছিলেন এতদিন। এই ঘটনার কয়েকদিন পরে অবশেষে প্রথম প্রকাশ্যে এলেন রোহিত শেট্টি, সঙ্গে ছেলে ঈশান শেট্টিকেও দেখা গিয়েছে। ১৩ ফেব্রুয়ারি, শুক্রবার, কড়া নিরাপত্তা বেষ্টিত মুম্বই বিমানবন্দরে রোহিতকে দেখা গিয়েছে। ঘটনাস্থলের একটি ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যেখানে দেখা যাচ্ছে, চলচ্চিত্র নির্মাতা তাঁর গাড়ি থেকে নেমে আসছেন এবং নিরাপত্তা কর্মীরা তাঁর চারপাশে জড়ো হয়ে আছেন। পাপারাজ্জিদের দূরে থাকার আহ্বান জানাচ্ছেন। আসলে রোহিতের ছেলে লন্ডনের সেন্ট্রাল ফিল্ম স্কুল পড়ে। ছেলেকে পৌঁছে দিতেই তিনি মুম্বই বিমানবন্দরে এসেছিলেন। ভিডিওতে পরিচালকের ছেলে ঈশানকে তাঁর বাবার পা ছুঁয়ে চলে যেতে দেখা যায়। এরপর রোহিত তাঁর ছেলেকে আবেগঘন আলিঙ্গন করে বিদায় জানান।

 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত রোহিতের বাড়িতে হামলা কাণ্ডে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। হামলাকারী জুহু এলাকায় একটি মোটরসাইকেল নিয়ে আসে, যা সে কিছু দূরে পার্ক করে রেখেছিল এবং তারপর শেট্টি টাওয়ারের দিকে হেঁটে যায়। ভবনের প্রথম তলায় অবস্থিত চলচ্চিত্র নির্মাতার ব্যক্তিগত জিমন্যাশিয়ামের বাইরে গুলি চালায়, তারপর আক্রমণকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এরপরেই লরেন্স বিষ্ণোই গ্যাং ‘গোলমাল’ পরিচালকের জুহু বাড়ির বাইরে গুলি চালানোর দায় স্বীকার করে। গ্যাংস্টার শুভম লঙ্কর এবং আরজু বিষ্ণোই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে বলেন, “আমরা, শুভম লঙ্কর, আরজু বিষ্ণোই এবং হরি বক্সার, রোহিত শেঠির বাড়ির বাইরে গুলি চালানোর দায় নিচ্ছি। আমরা তাকে (রোহিত শেঠিকে) বেশ কয়েকবার সতর্ক করে দিয়েছি যে আমাদের কাজে হস্তক্ষেপ না করতে। তবে এটি কেবল একটি ছোট ট্রেলার ছিল। যদি সে এখনও বুঝতে না পারে, তাহলে পরবর্তী গুলিটি বাড়ির বাইরে নয় বরং শোবার ঘরের ভিতরে ছোড়া হবে, তার বুকে লক্ষ্য করে।” ঘটনার সময়  সিংহম-চেন্নাই এক্সপ্রেসের পরিচালক বাড়ির ভেতরে ছিলেন এবং কেউ আহত হননি। জুহু পুলিশ এরপর পরিচালকের বাড়িতে নিরাপত্তা বাড়িয়ে দেয়।

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

Durand Cup Derby: সাহালের গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে জয়ী মোহনবাগান

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫

গুঞ্জন সত্যি করে তৃতীয়বার বাবা হলেন কাঞ্চন, পুত্র নাকি কন্যা কে এল শ্রীময়ীর কোলে?

ঈশান ও তিলকের ঝোড়ো ব্যাটিংয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে ২১৯ রান তুলল টিম ইন্ডিয়া

মুখ্যমন্ত্রীর কড়া অ্যাকশন, আইপিএস-সহ একাধিক পুলিশ আধিকারিক সাসপেন্ড

বিয়ের অনুষ্ঠান ছেড়ে সরাসরি যন্তরমন্তরে হাজির লেহঙ্গা-চোলি পরিহিত কনে, ভাইরাল ভিডিও

ধর্মেন্দ্র প্রধান-ই প্রথম নন, আন্দোলনের মুখে ইস্তফা দিয়েছিলেন এম জে আকবর-ও

পড়ুয়াদের দাবি মেনে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান

‘এমন ব্যবস্থা করব, ৩ পুরুষ মনে রাখবে’, ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে কড়া বার্তা শুভেন্দুর

অন্নপূর্ণা যোজনায় কাদের নাম থাকবে আর কারা বাদ? বিধায়কদের বড় নির্দেশ শুভেন্দুর

‘তোমরা প্রমাণ করে দিয়েছো…’, ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিতেই ‘আরশোলা’দের কুর্নিশ প্রকাশ রাজের

‘তোমাদের পাশে আছি’ সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েও ছাত্রদের পাশে থাকার বার্তা শাবানা আজমির