বিয়ের পরে বিদেশে সংসার পেতেছেন রুশা, কিন্তু মন পড়ে আছে কলকাতায়, কেন?

বিয়ের পরে বিদেশে সংসার পেতেছেন রুশা, কিন্তু মন পড়ে আছে কলকাতায়, কেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: বাঙালীদের শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। শুধু ভারত নয়, পৃথিবীর বহু প্রান্তেই যেখানে যেখানে বাঙালিরা বসবাস করেন, সেখানে দুর্গাপুজো মোটামুটি পালন করার চেষ্টা করেন। তবে যে যেখানেই থাকুন না কেন, দুর্গাপুজোতে নিজের শহরে আসার চেষ্টা করেন সকলেই। বিশেষ করে কলকাতায় যারা বড় হয়েছেন তাঁদের দুর্গাপুজোর কটা দিন শহর ছেড়ে কাটানোটা খুব কষ্টকর। বর্তমানে বিশ্বের বুকে হেরিটেজ কলকাতার দুর্গাপুজো। তাই কলকাতা ছেড়ে যাওয়া খুবই মুশকিল।

কিন্তু যারা কলকাতা ছেড়ে একজন তেপান্তরে তাদের কি অবস্থা! যেমন গত জানুয়ারি মাসেই বিয়ের পিঁড়িতে বসেছেন অভিনেত্রী রুশা চট্টোপাধ্যায়। টলিউডের টেলি পর্দার একজন জনপ্রিয় মুখ। তবে এখন টলিউডের প্রাক্তন অভিনেত্রী রুশা। কারণ বিয়ের পরেই দেশ ছেড়েছেন অভিনেত্রী। রুশার স্বামী মাইক্রোসফটের উচ্চপদস্থ কর্মচারী। তাই আপাতত কলকাতা এবং কেরিয়ারকে বিদায় জানিয়ে স্বামীর সঙ্গে পাকাপাকিভাবে সংসার পেতেছেন তিনি মার্কিন মুলুকে। কিন্তু এত দিন বছরের কলকাতার বাসিন্দা। তাই কলকাতার পুজো তিনি মিস করবেন না তা কি হয়! রুশার বর, অনুরণ মার্কিন যুক্তরাষ্ট্রের সিয়ালেটে থাকেন। পেশায় সফটওয়ার ইঞ্জিনিয়ার অনুরণ, মাইক্রোসফটে চাকরি করেন। তাই এবার প্রবাসে কাটছে রুশার পুজো। এদিকে মহাষষ্ঠীর সেলিব্রেশনে মাতোয়ারা বাংলা, কিন্তু মার্কিন মুলুকে দুর্গাপুজোর তোড়জোর এখনও শুরু হয়নি। কারণ আমেরিকায় তিথি মেনে নয়, উইকএন্ডে মা দুর্গার পুজো হয়। তাই কলকাতার ভাইবস মিস করছেন নায়িকা? এদিন ইনস্টাগ্রামে অভিনেত্রী লিখলেন, ‘দুর্গাপুজো একটা ইমশোন, যার ভিন্ন অর্থ রয়েছে। পরিবার থেকে অনেক দূরে, নতুন পরিবারের সঙ্গে আনন্দ করছি। কিন্তু সেই ভিড়, লাউডস্পিকারের আওয়াজ, রাতভর জেগে আড্ডা, আর সবচেয়ে জরুরি খাবারটা মিস করছি। সকলকে জানাই দুর্গাপুজোর শুভেচ্ছা।’

এই পোস্টের সঙ্গে নিজের পরিবারের সঙ্গে কাটানো দুর্গাপুজোর একটি পুরোনো স্মৃতি জুড়ে দেন রুশা। সাদা-কালো জামদানিতে রুশাকে দেখে মনে হচ্ছে তিনি এখানেই আছেন।গত ১৯শে জানুয়ারি সফটওয়্যার ইঞ্জিনিয়ার অনুরণের সঙ্গে ধুমধাম করে সাত পাকে বাঁধা পড়েছিলেন রুশা। বাবা-মা’র পছন্দ করা পাত্রের সঙ্গেই বিয়ে সারেন রুশা। 

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর