এই প্রথম মহালয়ার ভোরে দুর্গা রূপে ঋতুপর্ণা

এবার নাকি কালার্স বাংলার মহালয়াতে দূর্গারূপে দেখা যাবে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পুজো আসতে আর দু’মাসও বাকি নেই। টিভির পর্দায় মহালয়ার প্রচার ঝলক যত এগিয়ে আসে ততই যেন বাড়তে থাকে অপেক্ষা।  প্রতিবছর মা দুর্গার চরিত্রে দেখা মেলে নতুন নতুন অভিনেত্রীদের। দর্শকদের মনে প্রতি বছরই প্রশ্ন জিইয়ে রাখে চ্যানেল কর্তৃপক্ষ। কে হবেন এই বছরের দুর্গা? এই বছরেও তার ব্যাতিক্রম নয়। দিন যত এগিয়ে আসছে ততই জোরালো হচ্ছে প্রশ্ন। কোন অভিনেত্রীকে কোন চ্যানেলে দুর্গা রূপে দেখা যাবে? এই প্রশ্নের বোধহয় এবার খানিক অবসান ঘটল। 

জানা যাচ্ছে, এবার নাকি কালার্স বাংলার মহালয়াতে দুর্গা রূপে দেখা যাবে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে। এবার কালার্স বাংলার মহালয়া স্পেশ্যাল পর্বের নাম ‘দেবি দশমহাবিদ্যা’। প্রথম ঝলক ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে অভিনেত্রীর। আর সেখানেই তাঁকে দেখা যাচ্ছে লাল বেনারসি ও গা ভর্তি সোনার গয়নায়। কপালে শোভা পাচ্ছে ত্রিনয়ন। আলতা রাঙা হাতে ধরে রয়েছেন মহাদেবের দেওয়া অস্ত্র ত্রিশূল। 

পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনা এর মাঝেই কাটে বাঙালির আনন্দের দিনগুলি। যার কাউন্টডাউন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। নতুন জামার গন্ধ, প্রসাধনী, শিউলির গন্ধ আর অষ্টমীর অঞ্জলি সব মিলে পুজোর কটা দিন জমজমাট। আর সেই আনন্দ কয়েকশো ভাগ বাড়িয়ে দেয় পুজোর আগে মহালয়ার ভোরে রেডিও ও টিভির পর্দা। এর আগে দুর্গারূপে দর্শক মহালয়ার ভোরে দেখেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, শুভশ্রী গঙ্গপাধ্যায়, দিতিপ্রিয়া রায়ের মত অভিনেত্রীদের। তবে এবার কালার্স বাংলার তরফে এ এক বরসড় চমক বলা যেতে পারে। এই প্রথমবার ঋতুপর্ণাকে দুর্গা রূপে দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরাও।  

নিট আন্দোলনে ধৃত নাবালকদের মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের, সাত রাজ্যকে নোটিস

লাল কার্ড দেখাতেই মেজাজ হারিয়ে রেফারিকে মেরে মুখের নকশা বদলে দিলেন ব্রাজিলের ফুটবলার

ধানবাদে ইডি-র মেগা অ্যাকশন! ২৫টি স্থানে একযোগে তল্লাশি

জাল মেডিক্যাল নথির অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের FIR-এর আবেদন

‘সবই কি স্ক্রিপ্টেড?’ ‘ইন্ডিয়ান আইডল ১৬’-এ জয় নিয়ে বিতর্কের ঝড়, মুখ খুললেন জ্যোতির্ময়ী

নিম্নচাপের জেরে উত্তাল সমুদ্র! প্রবল ঢেউয়ে ডুবল ১৪ মৎস্যজীবী বহনকারী ট্রলার, তারপর…

মাত্র ১ গ্লাস দুধেই কেল্লাফতে, বাড়িতে বানিয়ে ফেলুন সুস্বাদু দুধের বরফি

রাজ্য মেডিক্যাল কাউন্সিলে বড় রদবদল, তিন সদস্যকে সরিয়ে নতুন মুখ আনল শুভেন্দুর সরকার

যন্তর মন্তরের অশান্তির ঘটনায় দায়ীদের চিহ্নিত করতে SIT গঠনের নির্দেশ সুপ্রিম কোর্টের

অমরনাথ যাত্রার সময় বড় দুর্ঘটনা, সোনমার্গে খাদে পড়ল তীর্থযাত্রী বোঝাই বাস

শক্তিশালী নিম্নচাপের প্রভাবে ভিজবে দক্ষিণবঙ্গ, কলকাতাসহ ৮ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

ঘরোয়া উপকরণেই রেস্তোরাঁর স্বাদ! জেনে নিন সুস্বাদু ‘পঞ্জাবি ডাল তরকা’ তৈরির রেসিপি

ফেসবুক থেকে হঠাৎ উধাও মোদির ভিডিও! ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা

৫ ওভারে শূন্য রানে পাকিস্তানের ৫ উইকেট ধসিয়ে ইতিহাস গড়লেন ক্যারিবীয় বোলার