গুরুতর অসুস্থ সাবা আজাদ, উঠে দাঁড়াতে পারছেন না, কীভাবে প্রেমিকার যত্ন নিচ্ছেন হৃতিক?

অসুস্থ অভিনেত্রী সাবা আজাদ। সাইক্লোস্পোরা কায়েটানেনসিস ভাইরাসে আক্রান্ত হয়েছেন হৃতিক রোশনের প্রেমিকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: অসুস্থ অভিনেত্রী সাবা আজাদ। সাইক্লোস্পোরা কায়েটানেনসিস ভাইরাসে আক্রান্ত হয়েছেন হৃতিক রোশনের প্রেমিকা। ১৪ দিন ধরে হাসপাতালে ভর্তি, জীবনের সবথেকে খারাপ সময় কাটাচ্ছেন তিনি। শুক্রবার (২৭ মার্চ) হাসপাতালের বিছানা থেকে শয্যাশায়ী অবস্থায় কয়েকটি ছবি শেয়ার করেছেন সাবা আজাদ। যেখানে তাঁকে শীর্ণকায় দেখা যাচ্ছে। ছবিগুলি শেয়ার করে তিনি জানিয়েছেন, তাঁর প্রেমিক হৃতিক তাঁর মনোবল ধরে রেখেছেন। বিরল রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।

ক্যাপশনে হাসপাতালে ভর্তি হওয়ার কথা জানিয়ে তিনি লিখেছেন, ‘আমার জীবনের সবচেয়ে খারাপ ১৪ দিন। সাইক্লোস্পোরা কায়েটানেনসিস, তুই একটা জঘন্য জিনিস! আমি যে সবসময় বাড়ির খাবার খাই, সব জায়গায় জলের বোতল নিয়ে ঘুরি, আমার কাছে এই জীবাণুটা কোথা থেকে এল, তা জানিনা। এর ফলে দুই সপ্তাহে আমার ৪ কেজি ওজন কমে গিয়েছে, যা আমার শরীরে আগে থেকে ছিল না এবং আমি ঠিকমতো হাঁটতেও পারছি না।’ তিনি আরও বলেন যে, ‘একদিন আমি দিনে দুবার করে ট্রেনিং করছিলাম, পুল-আপ করছি, ভারী ওজন তুলছিলাম, আর পরের দিনই আমার শরীর অর্ধেক হয়ে যায়, ওজন তোলা তো দূরের কথা, একটা টুথপিক তোলারও শক্তি ছিলনা।’ সর্বশেষে তিনিন হৃতিকের প্রশংসা করে লেখেন, ‘হৃতিকের সৌজন্যে আমার মন ভাল আছে। সে আমার খিটখিটে মেজাজটাকে চাঙ্গা রেখেছে এবং এমন বাজে পরিস্থিতিতেও রসিকতা খুঁজে বের করে আমাকে হাসাচ্ছেন।’

 

 

View this post on Instagram

 

A post shared by Saba Azad (@sabazad)

প্রসঙ্গত, হৃতিক ২০০০ থেকে ২০১৪ সাল পর্যন্ত অভিনেত্রী সুজান খানের সঙ্গে বিবাহিত ছিলেন। বেঙ্গালুরুতে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে তাঁদের বিয়ে হয়। তাঁদের হৃহান ও হ্রিধান নামে দুই ছেলে রয়েছে। যাদের জন্ম যথাক্রমে ২০০৬ ও ২০০৮ সালে। তবে ২০১৩ সালে তারা আলাদা হয়ে যান এবং ২০১৪ সালে তাদের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়। এই দম্পতি সৌহার্দ্যপূর্ণভাবে আলাদা হয়ে গেলেও ছেলেদের যৌথভাবে লালন-পালন করার পাশাপাশি বন্ধু হিসেবেও রয়ে গিয়েছেন। অন্যদিকে হৃতিক ও সাবা ২০২২ সাল থেকে ডেটিং করছেন। ২০২৫ সালের অক্টোবরে তাঁদের চতুর্থ বিবাহবার্ষিকী পূরণ হয়েছে। আর সুজান, তাঁর প্রেমিক আরসলান গোনির সঙ্গে সময় কাটাচ্ছেন। শীঘ্রই ‘কৃষ ৪’ দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করবেন হৃতিক। এই ছবিটির পাশাপাশি তিনি প্রাইম ভিডিওর জন্য ‘স্টর্ম’ নামের একটি ওয়েব সিরিজও প্রযোজনা করছেন।

আর্জেন্টিনার বিরুদ্ধে নকআউটের আগে কেপ ভার্দের অধিনায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

সোমে বিধানসভায় পেশ হচ্ছে না অভিন্ন দেওয়ানি বিধি বিল

ছোটখাটো উপসর্গেই বড় রোগের ভয়? অজান্তেই কি আক্রান্ত হচ্ছেন এই মানসিক ব্যাধিতে ?

বারবার চকোলেট খেতে ইচ্ছে করে? জেনে নিন এই মিষ্টি তৈরির অজানা রহস্য

লবণের পাত্রে রাখুন এই জিনিস, রাতারাতি ঘুরবে ভাগ্যের চাকা

১৫০ বছর পর জ্যৈষ্ঠ পূর্ণিমায় বিরল গজকেশরী যোগে ভাগ্য খুলছে ৫ রাশির

রাস্তায় গাড়ি চালানোর সময়ে সতর্ক হোন, পরিবারে অশুভ ঘটনার সম্ভাবনা….

দক্ষিণ আফ্রিকার হৃদয় ভেঙে প্রথমবার বিশ্বকাপের শেষ ষোলোতে কানাডা

লড়লেন শুধু তিলক, আইরিশদের কাছে চুনকাম হলেন বিশ্বজয়ীরা

দেশের রক্ষাকর্তা জওয়ানের জমিও দখল! কাঠগড়ায় তৃণমূল

দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত ট্রাম পরিষেবা, বড় পরিকল্পনার কথা জানালেন পরিবহণ মন্ত্রী

ডিম থেরাপি অতীত, তৃণমূল কাউন্সিলরকে এবার কালো কালি মাখালেন মহিলারা

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়েও হারলেন হরমনপ্রীতরা, বিশ্বকাপের জার্নি শেষ ভারতের

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন বেন স্টোকস