আশা ভোঁসলকে শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে কেঁদে ফেললেন শচিন তেন্ডুলকর

আশা ভোঁসলের প্রয়াণে দেশজুড়ে শোক প্লাবন। তাঁকে শেষবারের মতো দেখতে গিয়ে কেঁদে ফেললেন দেশের কিংবদন্তি ক্রিকেটার শচিন তেন্ডুলকর।

Share:

নিজস্ব প্রতিনিধি: আশা ভোঁসলের প্রয়াণে দেশজুড়ে শোক প্লাবন। তাঁকে শেষবারের মতো দেখতে গিয়ে কেঁদে ফেললেন দেশের কিংবদন্তি ক্রিকেটার শচিন তেন্ডুলকর। স্বর্ণালী যুগের এই গায়িকার মৃত্যুতে শোকস্তব্ধ সেলিব্রিটি মহলও। গতকাল (রবিবার ১২ এপ্রিল) ৯২ বছর বয়সে মুম্বইয়ের ব্রীচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন কিংবদন্তি গায়িকা। একাধিক অঙ্গ বিকল হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তাঁর চিকিৎসক। ভারতীয় সঙ্গীত জগতের এক উল্লেখ যোগ্য নাম আশা ভোঁসলে, প্রায় সত্তর দশক বলিউডে রাজত্ব করেছেন তিনি। দর্শকদের উপহার দিয়েছেন প্রায় ১২ হাজারের বেশি গান। যেগুলি প্রজন্মের পর প্রজন্ম ভক্তদের মুগ্ধ করবে। কালের সেই কন্ঠ আর নেই, দেশবাসীর জন্যে অজস্র স্মৃতি রেখে গেলেন আশা ভোঁসলে। তাঁর মৃত্যুর সঙ্গে সঙ্গে শেষ হল ভারতীয় সঙ্গীত মহলের স্বর্ণালী যুগের। তাঁর মৃত্যু বলিউডের অপূরণীয় ক্ষতি।

আশা ভোঁসলের মৃত্যুতে ভেঙে পড়েছেন বলিউড-সহ তাঁর সমসাময়িক তারকারা। গতকালই হাসপাতাল থেকে তাঁর দেহ লোয়ার পারেলে গায়িকা বাসভবনে নিয়ে যাওয়া হয়েছে। রাতে বলিউডের একাধিক তারকা তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশও গিয়েছিলেন। আজ বিকেল ৪টে নাগাদ শিবাজি পার্কের প্রয়াত ভগোজি বালুজি কীর হিন্দু শ্মশান ভূমিতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে আশা ভোঁসলের। ইতিমধ্যেই গায়িকাকে শেষ বিদায় জানাতে তাঁর বাড়িতে উপস্থিত হয়েছেন বলিউড সেলিব্রিটিরা। গিয়েছেন মাস্টারব্লাস্টার শচিন তেন্ডুলকরও। তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে শচিনকে কাঁদতে দেখা গিয়েছে। কারণ তাঁর ছেলে অর্জুনের বিয়েতেই শেষ উপস্থিত হয়েছিলেন আশা ভোঁসলে।

পদ্মবিভূষণ পুরস্কারপ্রাপ্তা এই শিল্পীর নশ্বর মরদেহ বর্তমানে তাঁর লোয়ার পারেলের বাসভবনে রাখা হয়েছে, যেখানে সকাল ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত সর্বসাধারণ শ্রদ্ধা জানাতে পারবেন। ইতিমধ্যেই গায়িকার বাসভবনে ভিড় জমাচ্ছেন ভক্তরা। শিবাজি পার্ক শ্মশানেও প্রস্তুতি চলছে, সেখানে গায়িকার কিংবদন্তিতুল্য জীবন ও উত্তরাধিকারের প্রতি শ্রদ্ধা জানাতে ফুলে ফুলে সাজানো হয়েছে। আশার বাসভবনে শেষ দর্শনের পর, শিবাজি পার্কের দাহ অনুষ্ঠানেও ভারতীয় চলচ্চিত্র ও সঙ্গীত জগতের বেশ কয়েকজন বিশিষ্ট নেতা ও ব্যক্তিত্বের উপস্থিত থাকার কথা রয়েছে। রবিবার মৃত্যুর আগে শনিবার গায়িকাকে অত্যন্ত ক্লান্তি ও বুকে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ডিম থেরাপি অতীত, তৃণমূল কাউন্সিলরকে এবার কালো কালি মাখালেন মহিলারা

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়েও হারলেন হরমনপ্রীতরা, বিশ্বকাপের জার্নি শেষ ভারতের

লড়লেন শুধু তিলক, আইরিশদের কাছে চুনকাম হলেন বিশ্বজয়ীরা

দেশের রক্ষাকর্তা জওয়ানের জমিও দখল! কাঠগড়ায় তৃণমূল

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়াকে ১৭১ রানের টার্গেট দিলেন হরমনপ্রীতরা

দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত ট্রাম পরিষেবা, বড় পরিকল্পনার কথা জানালেন পরিবহণ মন্ত্রী

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন বেন স্টোকস

দ্বিতীয় টি টোয়েন্টিতে আইরিশদের ১৫৪ রানে বেঁধে রাখলেন শ্রেয়স আইয়াররা

দিঘার জগন্নাথ মন্দিরের দায়িত্ব দিয়েছিলেন মমতা, ইসকনের সমস্ত পদ থেকে অপসারিত রাধারমণ দাস!

সঙ্ঘের চাপেই চাঁদা চুরি কাণ্ডে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন রাম মন্দিরের প্রধান চম্পত রায়

সৌদি আরবে ভেঙে পড়ল আরামকোর হেলিকপ্টার, মৃত কমপক্ষে ১৪

শান্তিপুরে মা কালী ও দুর্গা মন্দিরে দুঃসাহসিক চুরি, খোয়া গেল প্রায় সাড়ে তিন লক্ষ টাকার গহনা

ফ্রান্সে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১১

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে যন্তর মন্তরে আমরণ অনশন শুরু সোনম ওয়াংচুকের