দাদার দ্বিতীয় বিয়েতে ‘মাস্ত মাস্ত তেরে নেয়না’ গানে নবদম্পতির সঙ্গে নাচলেন সলমান

এমনকি ভাইজানের ছবি 'তেরে মস্ত মস্ত নেয়না' গানে নাচলেনও নতুন বর আরবাজ। সঙ্গে কন্ঠ মেলান আরবাজ- মালাইকা পুত্র আরহানও।

Share:

নিজস্ব প্রতিনিধি: জল্পনার অবসান! সলমানের বাড়িতে বাজল সানাই। ৫৮ বছর বয়সে এখনও কুমার রয়ে গেলেন সলমান খান। আর তাঁর ভাইরা প্রথম বিয়ে ভেঙ্গে দ্বিতীয় বিয়েও করে ফেললেন। ২০১৭ সালে ১৯ বছরের সংসার ভাঙেন সলমানের দাদা আরবাজ খান এবং মালাইকা অরোরা। তাঁদের ছেলের বয়সও হয়ে গেল ২১। মালাইকার সঙ্গে বিচ্ছেদের পর জর্জিয়া আন্দ্রেয়ানির সঙ্গে প্রেম করছিলেন আরবাজ।কিন্তু সেই সম্পর্কও ২০২৩ সালেই ভেঙে যায়।

যেটি নিশ্চিত করেন জর্জিয়া নিজেই। গতকাল ফের বিয়ের পিঁড়িতে বসলেন সলমানের দাদা আরবাজ খান। জল্পনা অনুযায়ী, সেলিব্রিটি মেকআপ শিল্পী শুরা খানের সঙ্গে মালাবদল করেন অভিনেতা। বাবার বিয়েতে ছেলে আরহানও উপস্থিত ছিলেন। এছাড়াও খান পরিবারের সকলের সামনেই আংটি ও মালাবদল হয় তাঁদের।তবে এদিন পার্টিতে এন্ট্রি নিয়ে শো চুরি করেন সালমান খান। তাঁর ছবির গান ‘তেরে মাস্ত মাস্ত দো নাইন’-এ নবদম্পতির সঙ্গে অভিনেতার নাচের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ওয়েডিং পার্টিতে আরবাজের স্ত্রী শুরা, ছেলে আরহানের সঙ্গে নাচলেন সালমান খান। ভিডিওতে, সুপারস্টারকে আরবাজের স্ত্রী শুরা খান এবং তার ছেলে আরহানের সঙ্গে পা নাচতে দেখা যায়। বাজানো গানটি হল ‘দাবাং’-এর ‘তেরে মাস্ত মাস্ত দো নাইন’, যেখানে সালমান খান এবং আরবাজ খান উভয়ই একটি অংশ ছিলেন। এদিন ছাই বর্ণের একটি পাঠান কুর্তি তে ভাইজানকে দুর্দান্ত দেখাচ্ছিল। তাঁদের বিয়ের অনুষ্ঠানে জনপ্রিয় পাঞ্জাবি প্লেব্যাক সিঙ্গার হর্ষদীপ কৌরও গেয়েছিলেন। এমনকি ভাইজানের ছবি ‘তেরে মস্ত মস্ত নেয়না’ গানে নাচলেনও নতুন বর আরবাজ। সঙ্গে কন্ঠ মেলান আরবাজ- মালাইকা পুত্র আরহানও।

এদিন আরবাজ ও সুরা দুজনেই সাদা বর্ণের পোশাকে সেজে ছিলেন। বিয়ের পর ২৪ ডিসেম্বর রাতে, আরবাজ তাঁর স্ত্রী শুরা খানের সঙ্গে তাদের বিয়ের ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “আমাদের প্রিয়জনদের উপস্থিতিতে, আমি এবং আমার এই দিন থেকে সারাজীবনের ভালবাসা এবং একত্রিতার শুরু! আমাদের বিশেষ দিনে আপনার সমস্ত আশীর্বাদ এবং শুভকামনা চাই!।” শুরা খান একজন সেলিব্রিটি মেক আপ আর্টিস্ট। তিনি বিশেষত রবিনা ট্যান্ডনের সঙ্গে বেশি ঘনিষ্ঠ। জানা গেছে, আরবাজ এবং শুরা তার আসন্ন ছবি ‘পাটনা শুক্লা’-এর সেটে দেখা করেছিলেন।

 

বোমাবাজির অভিযোগে গ্রেফতার নন্দীগ্রামের দাপুটে তৃণমূল নেতা শামসুল ইসলাম

অফিসের মধ্যেই সহকর্মী তরুণীকে খুন করে আত্মহত্যার চেষ্টা যুবকের

বৃষ্টি ভালবাসেন? তাহলে এই বর্ষায় কুয়াশা-ঝর্নায় মোড়া এই জায়গা থেকে ঘুরে আসুন

এয়ার কুলার কিনবেন? ভুল মডেলে হতে পারে বাড়তি খরচ, মিলবে না পর্যাপ্ত ঠান্ডা

কলকাতায় আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি, সঙ্গী ঝোড়ো হাওয়া, সতর্কতা জারি জেলাগুলিতেও

Moto G37 Power নাকি Realme C83 5G? কম বাজেটের লড়াইয়ে এগিয়ে কোন ফোন?

নিরাপত্তায় নো কম্প্রোমাইজ! ৭ এয়ারব্যাগসহ বাজারে হাজির টয়োটা ইনোভা ক্রিস্টা

সাতসকালের বৃষ্টিতে সাময়িক স্বস্তিতে শহরবাসী

ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে ট্রাম্পের মন্তব্যে জল্পনা

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

দুর্দান্ত অফার, ১৫ হাজার টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে Vivo-এর প্রিমিয়াম ফোন

অতিরিক্ত প্রোটিন কি শরীরের ক্ষতি করতে পারে? কী বলছেন বিশেষজ্ঞরা?

নিয়মিত সাঁতার কাটেন? জেনে নিন ত্বক ও চুল বাঁচাতে কি পরামর্শ বিশেষজ্ঞদের?