চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

চর্চিত প্রেমিকা ইউলিয়ার জন্মদিনের পার্টিতে কী করলেন ভাইজান জানেন?

নিজস্ব প্রতিনিধিঃ চর্চিত প্রেমিকা ইউলিয়া ভান্তুরের সঙ্গে রবিবারের সন্ধ্যা কাটালেন ভাইজান। ইউলিয়ার জন্মদিনের সন্ধ্যা ভাইজানের সঙ্গে সোহেল খান ও আয়ুশ শর্মাও সেই পার্টিতে যোগ দিয়েছিলেন। শুধু তাই নয় ইউলিয়া নিজেও তাঁর জন্মদিন উদযাপনের সেই ছবি ও ভিডিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। এদিন কেক কাটার সময় ভাইজানকে দেখা গিয়েছে ইউলিয়ার পাশেপাশেই। এদিন ম্যাচিং করে দুজনেই পরেছেন কালো পোশাক।

এদিনের একটি ছবি নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে শেয়ার করে নিয়েছেন আয়ুশ শর্মা। লিখেছেন, জন্মদিনের অনেক শুভেচ্ছা ইউলিয়া। সবসময় আনন্দে থাকো। সবার মধ্যে আনন্দ ছড়িয়ে দাও।” শুধু তাই নয় ইউলিয়া নিজেও তাঁর জন্মদিনের কেক কাটার ভিডিওটি শেয়ার করেছেন। বেশ কয়েকবছর ধরেই শোনা যাচ্ছে বলিউডে ভাইজান ও ইউলিয়াকে নিয়ে গুঞ্জন। বলিউডের চিরকুমার ভাইজানের সঙ্গে ইউলিয়া যে সম্পর্কে আছেন এই কথা অনেকেই অনেক সময় বলে থাকেন। শুধু তাই নয় লকডাউনেও দুজনে একসঙ্গে সময় কাটিয়েছেন সলমনের ফার্ম হাউজে। কোয়ালিটি টাইম কাটাতে দেখা গিয়েছে তাঁদের অধিকাংশ সময়।

তবে এই সম্পর্কে কবে শিলমোহর দেবেন সলমন তা নিয়ে সেভাবে কেউই মুখ খোলেননি। আপাতত নিজের জীবন নিয়েই ব্যাস্ত তাঁরা দুজন। অন্যদিকে কয়েকদিন আগে ভাইজানের পরিবারের দিকে যেভাবে ধেয়ে এসেছিল মৃত্যুর হুমকি তাতে রীতিমত ভীত ছিলেন তাঁর পরিবারের সদস্যরা। গ্যালাক্সির চারদিকে মোতায়েন হয়েছিল পুলিশ। দেহরক্ষি নিয়ে শুটিং ফ্লোরে যাচ্ছিলেন তিনি। কিন্তু এখন বান্ধবীর জন্মদিনে এভাবে মেতে উঠতে দেখে প্রশ্ন জাগছে তাহলে কী এখন বিপদমুক্ত বলিউডের ভাইজান?  

Published by:

Share Link:

More Releted News:

আয়ুষ্মানের ‘পতি পত্নী অউর ওহ ২’-এর ফার্স্ট লুক প্রকাশ্যে, মে মাসেই মুক্তি!

বিগ বস মারাঠি ৬ নিয়ে সোনালি রাউতের বিস্ফোরক অভিযোগ

ডিভোর্সের পর সময়টা খুবই কঠিন ছিল, অকপট হানসিকা

সূর্যবংশীর পর অক্ষয়ের সবচেয়ে বড় ওপেনিং, প্রথম দিনে কত কোটি আয় করল ভূত বাংলা?

হেরা ফেরি-৩ কি আদৌ হবে? অক্ষয় কুমারের কথায় বাড়ল ধোঁয়াশা!

ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর অকালেই চলে গেলেন জনপ্রিয় টেলি অভিনেতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ