স্ত্রীর জন্মদিনে রাজকীয় আয়োজন আরবাজের, প্রধান অতিথি দেওর সলমান

কিন্তু কোনও সময়েই প্রতিক্রিয়া জানাননি। সুরাও বেশ আনন্দে আছেন আরবাজকে স্বামী হিসেবে পেয়ে। গতকাল ছিল সুরার জন্মদিন। স্ত্রীর সঙ্গে একটি রোমান্টিক ছবি পোস্ট করেও কটাক্ষের শিকার হয়েছিলেন আরবাজ।

Share:

নিজস্ব প্রতিনিধি: ৫৮ বছর বয়সে সলমান কারুর গলায় মালা পরাতে না পারলেও তাঁর ভাইরা বিচ্ছেদের পরেও নতুন করে ঘর বাঁধার স্বপ্ন দেখছেন। গত ২৪ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসেছেন সলমানের দাদা আরবাজ খান। ২০১৭ সালে বলিউড ডিভা মালাইকা অরোরার সঙ্গে ১৯ বছরের সংসার ভাঙার পর বিদেশী মডেল জর্জিয়া আন্দ্রেয়ানির প্রেমে পড়েছিলেন আরবাজ। তাঁর সঙ্গে প্রায় ৫ বছর প্রেমের পর সম্প্রতি সেটাও ভাঙেন তিনি। কিন্তু সে কথা আরবাজ নয়, বরং জর্জিয়া নিজেই নিশ্চিত করেছিলেন। বলেন তাঁরা কখনই বিষয়টিকে বিয়ের পর্যায়ে নিয়ে যেতে চাননি।

এর রেশ কাটতে না কাটতেই মেকআপ শিল্পী সুরা খানের সঙ্গে আরবাজের বিয়ের জল্পনা শুরু হয়ে যায়। অবশেষে ২৪ ডিসেম্বর বিয়ে হয় তাঁদের। সুরার সঙ্গে আরবাজের একটি ফিল্মের সেটেই আলাপ হয়েছিল। সলমানের বোন অর্পিতার বাড়িতে আরবাজের বিয়ের আসর বসেছিল। পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের সান্নিধ্যে নিকাহ হয় আরবাজ-সুরার। বিয়ের পর থেকেই আরবাজ এবং তাঁর ১৬ বছরের ছোট স্ত্রী সুরাকে নিয়ে ট্রোলিংয়ের বন্যা বয়ে যাচ্ছে। বেশ কয়েকবার সুরাকে নিয়ে বিমানবন্দরে দেখা মেলে আরবাজের। ‘বুড়ো বয়সে ভিমরতি’-সহ একাধিক কটাক্ষের শিকার হন সলমানের দাদা। কিন্তু কোনও সময়েই প্রতিক্রিয়া জানাননি। সুরাও বেশ আনন্দে আছেন আরবাজকে স্বামী হিসেবে পেয়ে। গতকাল ছিল সুরার জন্মদিন। স্ত্রীর সঙ্গে একটি রোমান্টিক ছবি পোস্ট করেও কটাক্ষের শিকার হয়েছিলেন আরবাজ। সে যাই হোক না কেন, স্ত্রীর জন্মদিন ধুমধাম করে পালন করেছেন আরবাজ।

গতকাল সুরা খান ৩১ তম বর্ষে পা দিয়েছেন। এই বিশেষ দিনটি ঘনিষ্ঠ বন্ধু এবং শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে কাটালেন বিশেষ দিনটি। এদিন তিনি স্বামী আরবাজ খানের সঙ্গে, পার্টি ভেন্যুতে যাওয়ার আগে পাপারাজ্জির সঙ্গে কেক কেটে জন্মদিন উদযাপন করেন। বৌদির জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য অতিথিদের মধ্যে দেওর সলমান খানও ছিলেন। আর ছিলেন, ঋদ্ধিমা পণ্ডিত, সঞ্জয় কাপুর, টেলিভিশন তারকা নিয়া শর্মা এবং শালিন ভানোট, চাঙ্কি পান্ডে-সহ একাধিক অতিথিরা। এদিন সুরা পরেছিলেন একটি লাল বর্ণের পোশাক, আরবাজকেও জিন্স-শার্ট দুর্দান্ত দেখাচ্ছিল। এদিন সৎ মায়ের জন্মদিনে দেখা মিলল আরবাজ-মালাইকার ছেলে আরহানকেও। তাঁরা সবাই অনুষ্ঠানস্থলে প্রবেশ করার আগে হাসিমুখে ছবি তোলেন পাপারাজ্জিদের ক্যামেরায়।

ইডির দফতরে হাজিরা দেওয়ার আগে প্রধানমন্ত্রীর প্রশংসা মদনের, শুনে যা বললেন দিলীপ

ভারত-চিনের ওপর ১০০ শতাংশ শুল্কের প্রস্তাব আমেরিকার

উত্তরপ্রদেশে লিভ-ইন সঙ্গীর হাতে নৃশংস ভাবে খুন বাংলার সমকামী যুবক

আমেরিকা-সৌদি আরবের যৌথ হামলায় ইরাকে নিহত ৮, উত্তপ্ত মধ্যপ্রাচ্য

স্বর্গের চেয়েও সুন্দর, বর্ষায় ঘুরে আসুন উত্তর ভারতের এই ৫ অসাধারণ গ্রামে

গুরুপূর্ণিমা উপলক্ষ্যে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

দক্ষিণবঙ্গে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা

কৃষ্ণ সাগরে হামলা! ইউক্রেনের কাছে জাহাজে আটকে ১৩ ভারতীয় নাবিক

মাথার দাম ছিল ১ কোটি! ধানবাদ থেকে গ্রেফতার পলিটব্যুরোর শেষ জীবিত সদস্য মিসির বেসরা

জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে নিহত ১৩, চলছে অনুসন্ধান অভিযান

লিগ্যাল এইডের দ্বারস্থ হয়ে সাত মাসের সন্তানকে ফিরে পেল ১৩ বছরের মা

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক