‘দাবাং’ পরিচালকের ওপর চটলেন ভাইজান, মানহানির মামলা ঠুকলেন সলমন খান

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘দাবাং’ ছবির পরিচালক অভিনব কাশ্যপের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করলেন বলিউড সুপারস্টার সলমন খান। শুধু তাই নয়, আদালতের কাছে পরিচালকের কাছ থেকে নিঃশর্ত ক্ষমা ও ক্ষতিপূরণ দাবি করেছেন অভিনেতা। এই মামলাকে ঘিরে নতুন করে যাত্রা শুরু হয়েছে বলিউড মহলে।

সূত্রের খবর, অভিনব কাশ্যপ বিভিন্ন সাক্ষাৎকার ও পডকাস্টে সলমন খান ও তাঁর পরিবারের বিরুদ্ধে একাধিক বিতর্কিত এবং অবমাননাকর মন্তব্য করেন। সেই মন্তব্যগুলি নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছিল। শেষ পর্যন্ত আইনি পথেই হাঁটলেন সলমন খান। শুক্রবার মুম্বইয়ের একটি আদালত এই মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন। আদালত সাময়িকভাবে অভিনব কাশ্যপকে সলমন খান ও তাঁর পরিবারের বিরুদ্ধে কোন ধরনের মানহানিকর অবমাননাকর বা নেতিবাচক মন্তব্য করা থেকে নিষিদ্ধ করেছে।

আরও পড়ুন: নথিতে তথ্যগত বিভ্রান্তি, ভোটার তালিকা সংশোধন ইস্যুতে কসবা বিধানসভা কেন্দ্রে হাজির মিমি চক্রবর্তী

সলমন খানের তরফে দায়ের করা আবেদনে জানানো হয়েছে, পরিচালক ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে সলমনকে নিয়ে প্রায় ২৬ টি ভিডিও সাক্ষাৎকার ও পডকাস্ট প্রকাশ করেছেন। সেগুলিতে অভিনেতা ও তাঁর পরিবারের বিরুদ্ধে মিথ্যা আপত্তিকর এবং চরম মানহানিকর বক্তব্য দেওয়া হয়েছে বলে অভিযোগ। সেই কারণে সলমন খান ৯ কোটি ক্ষতিপূরণ এবং নিঃশর্ত ক্ষমা দাবি করেছেন। মামলায় অভিনব কাশ্যপের পাশাপাশি কয়েকজন ব্যক্তিত্ব ও একাধিক সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম-এর নামও উল্লেখ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, অভিনব কাশ্যপ একাধিক সাক্ষাৎকারে খান পরিবারকে ‘অপরাধী’ বলে আখ্যা দেন এবং সলমনের ব্যক্তিগত জীবন, চেহারা, বয়স ও পেশাগত জীবন নিয়ে অশালীন মন্তব্য করেন। এমনকি সেলিম খান, আরবাজ খান ও সোহেল খানের বিরুদ্ধেও অবমাননাকর কথা বলেন তিনি।

আদালত প্রাথমিকভাবে মন্তব্যগুলিকে মানহানিকর ও আপত্তিকর বলে মনে করেছে। বিচারকের পর্যবেক্ষণ, এই ধরণের বক্তব্য কোনও ব্যক্তির সামাজিক ভাবমূর্তি ও সুনাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ করতে পারে। আদালত আরও জানিয়েছে, কোনওভাবেই কারও পরিবারকে লক্ষ্য করে এই ধরণের মন্তব্য গ্রহনযোগ্য নয়।

উল্লেখ্য, ২০১০ সালে দাবাং ছবিতে সলমন খানের সঙ্গে কাজ করেছিলেন অভিনব কাশ্যপ। পরবর্তীতে ছবির সিকুয়েন্স ছেড়ে দেওয়ার পর থেকেই তাঁদের মধ্যে মতবিরোধ শুরু হয়। সেই দ্বন্দ্বই সময়ের সঙ্গে প্রকাশ্যে আরও তীব্র আকার নেয় বলে মনে করছেন অনেকে।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২