সলমানের বাড়িতে গুলি হামলার ষষ্ঠ অভিযুক্তকে হরিয়ানা থেকে গ্রেফতার

মঙ্গলবার হরিয়ানার ফতেহাবাদ থেকে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য ষষ্ঠ অভিযুক্তকে গ্রেফতার করেছে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ। অভিযুক্ত, হরিয়ানার ফতেহাবাদের বাসিন্দা হরপাল সিং (৩৪) নামে পরিচিত।

Share:

নিজস্ব প্রতিনিধি: সুপারস্টার সলমান খানের বাড়ির সামনে হামলা চালানোর অপরাধীদের এখনও খুঁজছে মুম্বই পুলিশ। যদিও এই ঘটনার মূল পাণ্ডা যে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোল বিষ্ণোই, তা আগেভাগেই জানা গিয়েছে। ১৪ এপ্রিল সলমনের বাড়িতে হামলার ঠিক পরেই এই দায়ভার স্বীকার করে নিয়েছেন আনমোল। ১৪ এপ্রিল সলমনের বাড়িতে দুই দুষ্কৃতী বাইক করে এসে ৪-৫ রাউন্ড গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে পালায়। সিসিটিভির ফুটেজ দেখে অপরাধীদের সনাক্ত করেন মুম্বই ক্রাইম ব্রাঞ্চ। এরপরেই গুজরাতের ভূজ মন্দির থেকে ২ হামলাকারীকে গ্রেফতার করে পুলিশ। জানা যায়, তাঁদের ৪ লাখ টাকা সুপারি দেওয়া হয়েছিল এই হামলা চালানোর জন্যে। এবং তাঁদের পিস্তল যাঁরা সরবরাহ করেছিল তাঁদের কেও পুলিশ গ্রেফতার করেছে।

যার মধ্যে একজন দিন কয়েক আগেই আত্মহত্যা করেছেন। তবে এই ঘটনার চ্যাপ্টার এখনও ক্লোজড হয়নি। দিন কয়েক আগেই রাজস্থান থেকে পঞ্চম অভিযুক্তকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। এবার সলমান খানের বাড়ির হামলা কাণ্ডে জড়িত ষষ্ঠ অপরাধীকে হরিয়ানা থেকে গ্রেফতার করল মুম্বই পুলিশ। মঙ্গলবার হরিয়ানার ফতেহাবাদ থেকে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য ষষ্ঠ অভিযুক্তকে গ্রেফতার করেছে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ। অভিযুক্ত, হরিয়ানার ফতেহাবাদের বাসিন্দা হরপাল সিং (৩৪) নামে পরিচিত। সোমবার সন্ধ্যায় মুম্বই ক্রাইম ব্রাঞ্চের একটি দল অপরাধীর নিজ শহর থেকেই তাঁকে গ্রেফতার করেছে। সিংকে মঙ্গলবার ভোরে মুম্বইতে আনা হয়েছে এবং আগামিকাল তাঁকে মহারাষ্ট্র কন্ট্রোল অফ অর্গানাইজড ক্রাইম অ্যাক্ট (MCOCA) আদালতে হাজির করা হবে বলে জানিয়েছেন মুম্বই ক্রাইম ব্রাঞ্চের একজন কর্মকর্তা।

এই মাসের শুরুতে গুলি চালানোর ঘটনায় গ্রেফতার পঞ্চম অভিযুক্ত মহম্মদ রফিক চৌধুরীকে জিজ্ঞাসাবাদের সময় সিং-এর নাম উঠে এসেছে। তার পরেই তাঁর খোঁজে বেরিয়ে পড়েন পুলিশ এবং গতকাল সন্ধ্যায় তাঁকে হরিয়ানা থেকে গ্রেফতার করা হয়। জানা গিয়েছে, সিং চৌধুরীকে খানের বাসভবনের আশেপাশে একটি তল্লাশি চালাতে বলেছিল এবং এই কাজের জন্যে তাঁকে ২-৩ লাখ টাকাও দেওয়া হয়েছিল। এদিকে সলমনকে হত্যার মূল ষড়যন্ত্র কারী লরেন্স বিষ্ণোই, বর্তমানে গুজরাটের আমেদাবাদের সবরমতি কেন্দ্রীয় কারাগারে বন্দী, এবং তার ছোট ভাই আনমোল বিষ্ণোই, যিনি মার্কিন বা কানাডায় লুকিয়ে আছেন। ইতিমধ্যেই তাঁর উপর নজরদারির জন্যে লুক আউট নোটিশ জারি করা হয়েছে।

ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন

পার্লারে যাওয়ার দিন শেষ! রান্নাঘরের চেনা জিনিসেই মিলবে উজ্জ্বল ও মোলায়েম ত্বক

খালি পেটে ভুলেও চা-কফি নয়! সুস্থ থাকতে সকালের খাবারে বেছে নিন ৮ সুপারফুড

পায়ে অসাড়তা সাধারণ ক্লান্তি নয়, হতে পারে পেরিফেরাল নিউরোপ্যাথির প্রাথমিক লক্ষণ

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

তীব্র গরমে মেয়েরা কেন ছটফট করেন? নেপথ্যে থাকতে পারে এই ৫ কারণ

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা