চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

খাকি পোশাকে অটোচালক! হলিউডে ডেবিউ করছেন সলমান, রিয়াদে চলছে শুটিং

নিজস্ব প্রতিনিধি: কী কাণ্ড! পাগল-ঠাগল হয়ে গেলেন নাকি, অটো চালকের পোশাক পরে শেষে কিনা অটো চালাচ্ছেন বলিউড সুপারস্টার সলমান খান? তবে এমন ছদ্মবেশী অবতারে বলিউড নায়কদের দেখতে পাওয়া, এই প্রথম নয়! দিন কয়েক আগেই প্রকাশ্যে এসেছিল মুম্বইয়ের রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন জরাজীর্ণ গায়ে এক গুহামানব। মূহুর্তে ছবিগুলি ভাইরাল হলে জানা যায়, ওটি কোনও গুহামানব নয়, বরং বলিউড সুপারস্টার আমির খান। শুটিংয়ের জন্যে তাঁর এই অবতার নেওয়া। এবার অটো চালকের খাকি পোশাকে ভাইরাল হল সলমান খানের একটি ভিডিও। শোনা যাচ্ছে, বলিউডে ঝড় তোলার পর এবার হলিউডে ডেবিউ করতে চলেছেন ভাইজান। সেই ছবির শুটিংয়েরই একটি দৃশ্য এটি। ছবিতে অভিনেতা একজন অটোচালকের ভূমিকায় অভিনয় করবেন।

ভিডিওতে দেখা যাচ্ছে, অভিনেতা অটো রিকশার পাশে দাঁড়িয়ে আছেন। ভিডিওটি ভাইরাল হতেই ভক্তরা বিভ্রান্ত হয়ে পড়েছিলেন। কিন্তু বিভ্রান্ত হওয়ার কিছু নেই। সূত্রের খবর, আমেরিকান একটি থ্রিলার ছবিতে দেখা যাবে অভিনেতাকে। তবে পূর্ণ ভূমিকায় নয়, অভিনেতাকে একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে। অভিনেতা সঞ্জয় দত্তও থাকবেন তাঁর সঙ্গে। সলমান তিনদিন ধরে এই ছবির জন্যে রিয়াদে শুটিং করছেন। শোনা গিয়েছে, ছবিটি ২০২১ সালের আর্জেন্টিনার ছবি ‘সেঢেন ডগস’-এর রিমেক। ফাঁস হওয়া ছবিতে সনমানকে একটি বাদামী রঙের শার্টের সঙ্গে ম্যাচিং প্যান্টে দেখা গিয়েছে। অটোর পাশে দাঁড়িয়ে কথা বলছেন অভিনীত।

তারপর সঞ্জয় দত্ত দৃশ্যে এন্ট্রি নেন। এবং দুই নায়ক একে অপরকে জড়িয়ে ধরেন। সেটে সলমান খানকে কড়া নিরাপত্তায় ঘিরে রাখতে দেখা গিয়েছে। তবে প্রকল্পের নাম এখনও জানা যায়নি। কিন্তু ভাইজানের হলিউড ডেবিউ ঘিরে উত্তেজিত দর্শকমহল। আগামী ঈদেই সিকান্দর হিসেবে পর্দায় ঝড় তোলার জন্যে প্রস্তুত সলমান খান। যেখানে অভিনেতাকে রশ্মিকা মান্দান্নার সঙ্গে জুটিতে দেখা যাবে। বর্তমানে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নজরে রয়েছেন সলমান খান। তাই সবসময়ই হাই নিরাপত্তায় মুড়ে ঘুরে বেড়াতে হচ্ছে সলমানকে।

Published by:

Share Link:

More Releted News:

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

মা হলেন শিভালি কা ওবেরয়, বিয়ের তিন বছর পরেই সুখবর শোনালেন ‘দৃশ্যম ২’ খ্যাত পরিচালক

সাই পল্লবীর ছবি ‘Ek Din’-এ দেখা গেল স্মৃতি হারানো! সত্যিই কী এমন অসুখ আছে?

মেয়ের জন্মের দেড় বছরের মাথায় ফের মা হতে চলেছেন দীপিকা, সোশ্যাল মিডিয়ায় পোস্ট তারকা দম্পতির

হরর-কমেডিতেই বাজিমাত! দুই দিনেই ৬০ কোটির গণ্ডি পেরলো অক্ষয় কুমারের ‘ভূত বাংলা’

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ