ঈদের সন্ধ্যায় পূর্ণিমার চাঁদ হয়ে ভক্তদের দেখা দিলেন বলিউডের তিন খান

কথা রাখলেন বলিউডের তিন খান। খুশির ঈদে পূর্ণিমার চাঁদ হয়ে ভক্তদের ধরা দিলেন সলমান খান, শাহরুখ খান, আমির খান।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কথা রাখলেন বলিউডের তিন খান। খুশির ঈদে পূর্ণিমার চাঁদ হয়ে ভক্তদের ধরা দিলেন সলমান খান, শাহরুখ খান, আমির খান। প্রতিবারই ঈদের দিন মুম্বইয়ে তিন খানের বাড়িতে ভিড় জমান ভক্তমহল। স্বাভাবিকভাবেই সেই সময়ে তিন খানের বাড়িতে পুলিশি নিরাপত্তা মোতায়েন করা হয়। রাস্তাঘাটে উপচে পড়ে ভক্তদের ভিড়। যদিও তিন খানের তালিকায় শাহরুখ খানের মন্নতের সামনে বেশি ভিড় জমে। সলমান খানের বাড়ি গ্যালাক্সির সামনেও ভক্তদের ভিড় উপচে পড়ে। ভিড় নিয়ন্ত্রণে রীতিমতো কালঘাম ছোটে পুলিশের। এবারেও ভক্তদের নিরাশ করলেন না সলমান খান, আমির খানরা। তবে মন্নতের ছাদে দেখা গেল না কিং খানকে। সম্প্রতি সিকন্দরের ছদ্মবেশে ভক্তদের ঈদের উপহার দিয়েছেন সলমান খান।

ছবিটি ব্যাপক প্রশংসিত হয়েছে। এবার খুশির ঈদের সন্ধ্যায় ভক্তদের দেখা দিলেন সলমান খান। তাঁর গ্যালাক্সির বাড়িতেই বুলেটপ্রুফ কাঁচের ভিতর দিয়েই ভক্তদের হাই হ্যালো করলেন সুপারস্টার। সাদা পাঠানি স্যুটে ভাগ্না-ভাগ্নিকে নিয়ে গ্যালাক্সির বারান্দায় দেখা দিলেন অভিনেতা। বছর কয়েক ধরেই কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নজরে রয়েছেন সলমান।একাধিকবার তাঁর উপর হামলা চালানোর চেষ্টাও করা হয়েছিল। তাঁর পরিবারের ওপরও রয়েছে গ্যাংয়ের নজনদারি। গতবছর ১৪ এপ্রিল কাকভোরে সলমানের বাড়িতে ২-৩ রাউন্ড গুলি চালিয়ে পালায় দুষ্কৃতীরা। এরপর থেকেই অভিনেতার নিরাপত্তা বেড়েছে। তাঁর গ্যালাক্সির বাড়িতেও বুলেটপ্রুফ কাঁচ লাগানো হয়েছে, বাড়ির চারিদিকে বুলেটপ্রুফ ঘাস লাগানো হয়েছে। তাই ঈদে সলমানের দেখা পাওয়ার আশা ভক্তরা প্রায় ছেড়েই দিয়েছিলেন। কিন্ত ঈদের বিকেল হতেই পূর্ণিমার চাঁদ হয়ে ভক্তদের ধরা দিলেন সলমান খান।

ভক্তদের উদ্দেশে হাত নাড়তে এবং হাসতে দেখা যায় অভিনেতাকে। অন্যদিকে আমির খানও এদিন তাঁর দুই পুত্রের সঙ্গে জনসমক্ষে হাজির হন। শুধু তাই নয়, দুই প্রাক্তন স্ত্রী রীনা দত্ত এবং কিরণ রাওয়ের সঙ্গেও ঈদ পালন করেছেন অভিনেতা। পাপারাজ্জিদের মিষ্টি বিতরণ করেন এবং হাসিমুখে পোজ দেন। ছেলেদের সঙ্গে অভিনেতাও সাদা পাঠানি পোশাকে সেজেছিলেন। তাঁকে দেখতেও তাঁর বাড়িতে ভিড় জমিয়েছিলেন ভক্তরা। উল্লেখ্য, বর্তমানে তৃতীয়বার বিয়ের পিড়িতে বসছেন আমির। ৬০ তম জন্মদিনে প্রেমিকা গৌরী স্প্রাতের সঙ্গে সবাইকে আলাপ করিয়ে দিয়েছেন অভিনেতা। এবং তৃতীয় প্রেমের কথা স্বীকার করেছেন। তবে তাঁর সঙ্গে ঈদ কাটিয়েছেন কিনা তা জানা যায়নি। অন্যদিকে ভক্তদের নিরাশ করেছেন শাহরুখ খান। প্রতি বছর ছেলের আব্রামকে নিয়ে মন্নতের ছাদে উঠে দর্শকদের দেখা দেন কিং খান। হাত নাড়েন, তাঁর সিগনেচার পোজ দেন। কিন্তু এবার মন্নত শুনশান। ভক্তরা ভিড় জমালেও দেখা দিলেন না শাহরুখ খান। যদিও এখন চলছে আইপিএল। আজ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলা রয়েছে কলকাতা নাইট রাইডার্সের অর্থাৎ শাহরুখের মালিকানাধীন টিমের। তাই মাঠে তাঁকে দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে ভক্তদের। তাঁকে সেখানে দেখা গেলে ঈদে পূর্ণিমার চাঁদ দেখা হয়ে যাবে ভক্তদের।

পাহাড় ও সাগরের মেলবন্ধন,পুজোর ছুটিতে ঘুরে আসুন ওড়িশার কটক

পেটের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য নিমেষেই দূর করবে এই পুষ্টিকর সবজি!

চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে রুটি তুলে দিল ছোট্ট মেয়ে, ভাইরাল মমতার দৃশ্য

ওয়েট ট্রেনিংয়ে উধাও অনিদ্রা! জিম করলেই কি মিলবে মুক্তি?

‘রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করে ধ্বংস হয়ে গিয়েছেন,’ নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর

এয়ারটেলের ₹২১৯ প্ল্যানে মিলছে ২৮ দিনের ভ্যালিডিটি-সহ অবিশ্বাস্য সুবিধা

ডিভোর্স মামলা করায় আদালত চত্বরেই স্ত্রীকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে মার স্বামীর

কেতুর প্রভাবে বদলাবে ভাগ্য, ৭১ দিন ধরে টাকার বৃষ্টি ৫ রাশির জাতকদের জীবনে

‘ওরা আমাকে মেরে ফেলবে…’, মাকে ফোনের পরেই হোমস্টে থেকে মিলল ছাত্রীর দেহ

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫