মিলল না সেন্সর বোর্ডের শংসাপত্র, আবারও পিছিয়ে গেল সলমানের ‘মাতৃভূমি’র মুক্তি

সেন্সর বোর্ডের ছাড়পত্র পেল না সলমান খানের আসন্ন চলচ্চিত্র 'মাতৃভূমি'। অনির্দিষ্টকালের জন্যে পিছিয়ে গেল ছবির মুক্তি।

Share:

নিজস্ব প্রতিনিধি: সেন্সর বোর্ডের ছাড়পত্র পেল না সলমান খানের আসন্ন চলচ্চিত্র ‘মাতৃভূমি’। অনির্দিষ্টকালের জন্যে পিছিয়ে গেল ছবির মুক্তি। ২০২০ সালের গালওয়ান উপত্যকায় চিন-ভারতীয় সেনার যুদ্ধ অবলম্বনে তৈরি হয়েছিল এই ছবি। আগে ছবির নাম রাখা হয়েছিল ‘ব্যাটল অফ গালওয়ান’। কিন্তু বিতর্কের ঝড় ওঠার পর ছবির নাম পরিবর্তন করে দেওয়া হয়। তাও বিতর্ক পিছু ছাড়ছে না ছবির। এখন জানা যাচ্ছে, সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) ছবিটির ছাড়পত্র এখনও দেয়নি। তাই কবে ছবিটি মুক্তি পাবে, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ইতিমধ্যেই ছবির কয়েকটি বিশেষ প্রিমিয়ারের আয়োজন করা হয়েছিল মুম্বইয়ে। যাতে সলমানের ঘনিষ্ঠ বন্ধুরা আমন্ত্রিত ছিলেন। ছবিতে সকলেই অভিনেতার প্রশংসা করেছেন। কিন্তু এখন ছবি নিয়ে নতুন সমস্যার সৃষ্টি হল। সিবিএফসি ছাড়পত্র আটকে রাখায় ‘মাতৃভূমি’ ছবির মুক্তি অনিশ্চিত। এর আগে ঈদের আগে ১৭ এপ্রিল ছবির মুক্তির কথা ছিল। নাম পরিবর্তনের কারণে তা পিছিয়ে যায়। এরপরে নির্মাতারা স্বাধীনতা দিবসের সপ্তাহান্তে এটি মুক্তি দেওয়ার কথা ভাবছিলেন। এখন সেটাও হবে না মনে হচ্ছে। সলমান ভক্তদের আরও কিছুদিন অপেক্ষায় থাকতে হবে। টিজার মুক্তির পর থেকেই ছবি নিয়ে বিতর্কের সৃষ্টি হচ্ছে। চিনের সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েকজন ব্যবহারকারী অভিযোগ করেছেন যে, এতে গালওয়ান উপত্যকার সংঘর্ষের ঘটনাকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।

চলতি বছরের শুরুতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ‘আমরা জানতে পেরেছি যে এই ধরনের একটি চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে। আপনারা ভালভাবেই জানেন যে, ভারতে চলচ্চিত্র নির্মাণ সংক্রান্ত বিষয়গুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষই দেখে থাকে। আর আমাদের দিক থেকে দেখলে, এই ধরনের কোনও উদ্যোগে আমাদের কোনও ভূমিকা নেই।’ অপূর্বা লাখিয়া পরিচালিত এবং সালমান খান ফিল্মস ব্যানারের অধীনে সালমা খান প্রযোজিত ‘মাতৃভূমি’ ছবিতে সলমান কর্নেল সন্তোষ বাবুর ভূমিকায় অভিনয় করেছেন। যিনি ছিলেন ১৬ বিহার রেজিমেন্টের কমান্ডিং অফিসার। গালওয়ান উপত্যকার সংঘর্ষে তিনিই ভারতীয় সেনাদের নেতৃত্ব দিয়েছিলেন। ছবির নায়িকা চিত্রাঙ্গদা সিংহ। এছাড়া অভিলাষ চৌধুরী ও অঙ্কুর ভাটিয়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। ছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন হিমেশ রেশমিয়া।

নবদ্বীপ পুরসভায় কাউন্সিলরদের গণইস্তফার জেরে ভেঙে গেল বোর্ড

‘রাম-সীতা, কৃষ্ণ মদ-মাংস খেতেন’, ধ্রুব রাঠির ভিডিও নিয়ে কঠোর পদক্ষেপ দিল্লি হাইকোর্টের

বেফাঁস মন্তব্যের জেরে হুমায়ুন কবীরকে খুনের হুমকি!

মিড-ডে মিলে ডিমের বদলে রাজমা-ডাল! রাজ্যের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের

ভেলোরে চিকিৎসা করাতে চান ‘অসুস্থ’ অর্পিতা, এসএসসি মামলায় আদালতে আবেদন

৫০ বছর বয়সে ফের বিয়ের পিঁড়িতে শাহরুখের নায়িকা সুচিত্রা কৃষ্ণমূর্তি, পাত্র কে?

খোরপোশ বাবদ হৃতিকের থেকে ৪০০ কোটি টাকা দাবি সুজানের, জল্পনা ওড়ালেন ফারাহ

বিধায়কদের প্রশিক্ষণ শিবিরে যোগ দিয়েও বেরিয়ে এলেন কুণাল, তুললেন বিস্ফোরক অভিযোগ

পাকিস্তানে ভয়াবহ দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস, নিহত ৪০

তৃণমূল জমানায় বিরোধী দলনেতাকে বৈঠকে ডাকা হত না: মুখ্যমন্ত্রী

অলৌকিক! ভেনেজুয়েলায় আটদিন বাদে ধ্বংসস্তুপের নিচ থেকে জীবিত অবস্থায় উদ্ধার যুবক

ফেলে দেবেন না কাঁঠালের বীজ! বানিয়ে ফেলুন সুস্বাদু কাঁঠাল দানার ভর্তা

হঠাৎ মিষ্টি খেতে মন চাইছে? অল্প সময়ে বানিয়ে ফেলুন সুস্বাদু ‘কুনাফা’

হাজিরা এড়িয়ে ওসিকে বাবা-মা তুলে আক্রমণ হুমায়ুনের