২২ মে পর্যন্ত আরিয়ান মামলায় সমীরকে গ্রেপ্তার করা যাবে না, স্পষ্ট জানিয়ে দিল হাইকোর্ট

শুক্রবার দিল্লি হাইকোর্ট মিঃ ওয়াংখেড়ের বিরুদ্ধে দায়ের করা সিবিআইয়ের অভিযোগের ভিত্তিতে বলেছে, আগামী ২২ মে পর্যন্ত সমীরকে কোনও ভাবেই গ্রেপ্তার করা যাবেনা৷

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রাক্তন মাদক বিরোধী কর্মকর্তা সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো আজ বোম্বে হাইকোর্টে একটি পিটিশন জমা করেছিলেন। যাতে লেখা ছিল, ২০২১ সালে শাহরুখ-পুত্র আরিয়ান খানকে মাদক কাণ্ডে জড়িত না করার জন্য সুপারস্টার শাহরুখ খানের কাছ থেকে তিনি ২৫ কোটি ঘুষ দাবি করেছিলেন সাবেক মাদক বিরোধী অফিসার সমীর ওয়াংখেড়ে। মিঃ ওয়াংখেড়েও সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী কোনও জবরদস্তিমূলক ব্যবস্থা না নেওয়ার অনুরোধ করেছিলেন দিল্লি হাইকোর্টের কাছে। শুক্রবার দিল্লি হাইকোর্ট মিঃ ওয়াংখেড়ের বিরুদ্ধে দায়ের করা সিবিআইয়ের অভিযোগের ভিত্তিতে বলেছে, আগামী ২২ মে পর্যন্ত সমীরকে কোনও ভাবেই গ্রেপ্তার করা যাবেনা৷ গত বৃহস্পতিবার সমীর ওয়াংখেড়েকে মুম্বাইয়ে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়, কিন্তু তিনি সিবিআই দপ্তরে উপস্থিত হননি।

অবশেষে আগামী সোমবার পর্যন্ত নিস্তার পেলেন প্রাক্তন মাদক বিরোধী কর্মকর্তা। হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ জরুরী শুনানির অনুমতি দিয়েছে। ওয়াংখেড়ে ছিলেন প্রাক্তনএনসিবি মুম্বই জোন প্রধান, অবশেষে দিল্লি হাইকোর্ট দ্বারা ২২ মে পর্যন্ত তাঁর গ্রেপ্তার মঞ্জুর করা হল। সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে গ্রেপ্তারের জন্য CBI তাঁকে ২৫ কোটি টাকার ঘুষ নেওয়ার অপরাধে অভিযুক্ত করেছে। শুধু সমীর ওয়াংখেড়ে নয়, সম্প্রতি আরও চারজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে সিবিআই।

আরিয়ান খানকে এনসিবি ২০২১ সালের ৩ অক্টোবর, কর্ডেলিয়া ক্রুজ জাহাজে একটি বিরাট অভিযানের পর মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার করা হয়। কিন্তু মাদক বিরোধী সংস্থা আরিয়ানের বিরুদ্ধে কোনও প্রমাণ জোগাড় করতে ব্যর্থ হওয়ায় তিন সপ্তাহ পর বোম্বে হাইকোর্ট তাঁকে জামিন দেয়। আরিয়ান জেলে থাকাকালীন শাহরুখের কাছ থেকে ২৫ কোটি টাকা দাবি করা হয় এবং হুমকি দিয়ে বলা হয়, ২৫ কোটি না পেলে আরিয়ানকে ফাঁসিয়ে দেওয়া হবে। এরপর নাকি ১৮ কোটি তে রফা হয়। সে যাই হোক, দু বছর পর তাঁর বিরুদ্ধে এমন অভিযোগ আসে এবং সমীরের ব্যক্তিগত সম্পত্তির হিসেব না পাওয়ায় মামলা আরও জটিল হচ্ছে।

খাইবার পাখতুনখোয়ার মসজিদের কাছে ভয়াবহ বিস্ফোরণ, নিহত কমপক্ষে ২৫, আহত ৫০

নন্দীগ্রামের ভোট থেকে সরে দাঁড়াচ্ছেন মমতার প্রার্থী? নবান্নে শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ নিয়ে জোর জল্পনা

কোহলি-পোলার্ডকে টেক্কা দিয়ে টি টোয়েন্টিতে নয়া মাইফলক স্পর্শ করলেন বাটলার

শুটিং শেষে ফেরার পথে বিমানবন্দরে গ্রেফতার অপু বিশ্বাসের নায়ক পলাশ, কোন অপরাধে?

‘পরিচালক-প্রযোজকের সঙ্গে শুতে হবে’, কাজ পাওয়ার বিনিময়ে শর্ত পেয়েছিলেন সুন্দরী অভিনেত্রী

ঘাসের উপর জোড়াফুল অতীত, কমিশনের নির্দেশে কী প্রতীক পেলেন মমতা-ঋতব্রতরা?

দোকানের মিষ্টি ভুলে যাবেন! গোবিন্দভোগ চাল দিয়ে বাড়িতেই বানান রসে তুলতুলে রসবড়া

‘ফোন নয়, সমাজ পরিবর্তন করুন’, যুবসমাজের ‘আইফোন ১৮ প্রো’ কেনার উন্মাদনা দেখে চটলেন সোনু সুদ

নিঠারি হত্যাকাণ্ড: বেকসুর খালাসের এক বছরের মাথায় আত্মহত্যা করলেন সুরেন্দ্র কোলি

আট উইকেটে জাপানকে হারিয়ে এশিয়ান গেমসের সেমিফাইনালে পৌঁছলেন হরমনপ্রীতরা

রাস্তায় ইচ্ছাকৃতভাবে যানজট রয়েছে? অভিযোগ জানান, টোল ফ্রি নম্বর দিলেন মুখ্যমন্ত্রী

শিশুদের খাবারে বিষ! Nestlé-র বিরুদ্ধে কড়া পদক্ষেপ FSSAI-এর

ফিলিপিন্সে স্কুলে বন্দুকবাজের তাণ্ডব, গুলিতে নিহত ১, আহত ৪

বিশ্বকর্মা পুজোতেও পিছু ছাড়ল না বৃষ্টি, কলকাতা-সহ পাঁচ জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস