বৈদিক মতে বিয়ে হল সন্দীপ্তা-সৌম্যর, গাঁটছড়া বেঁধে দিলেন নন্দিনী ভৌমিক

নন্দিনী ভৌমিকের পৌরহিত্যে সম্পন্ন হয়েছে তাঁদের বিয়ের অনুষ্ঠান। বৈদিক রীতিতে শুভদৃষ্টি আর মালাবদলের পর্ব শেষ হয়েছে তাদের।

Share:

নিজস্ব প্রতিনিধি: সকাল সকাল আকাশের মুখ ভার। সব পরিকল্পনা সফল না হলেও রাতে বিয়ের আসরে সাবেকি সাজেই ধরা দিলেন অভিনেত্রী সন্দীপ্তা সেন। বৃষ্টিভেজা দিনে গাঁটছড়া বাঁধলেন টলিউডের জনপ্রিয় টেলি নায়িকা। গত কয়েকদিন ধরেই সন্দীপ্তার বিয়ে ঘিরে সোশ্যাল মিডিয়ায় একেবারে হৈচৈ পড়ে গিয়েছিল।

অবশেষে কনের সাজে ধরা দিলেন পর্দার দূর্গা।বাইপাস সংলগ্ন একটি ব্যাঙ্কোয়েট হলে বসেছিল আজ সন্দীপ্তার বিয়ের আসর। কিন্তু বাগান বাড়িতে অনেক পরিকল্পনা করলেও বৃষ্টিতে কোনটাই হয়নি। কথামতো মেয়ে পুরোহিত বিয়ে দিল নায়িকার। সাদামাটা সেজে সন্দীপ্তার পাশে হাসিমুখে পাওয়া গেল বর সৌম্যকে।আইনি বিয়ের পর সাতপাকে ঘুরেছেন তাঁরা। এদিন সকাল থেকেই মুষলধারে বৃষ্টি। তাই শেষ মুহূর্তেই বিয়ের প্ল্যানিং বদলাতে হয়েছে নায়িকাকে। খোলা আকাশের নীচে নয়, দক্ষিণ কলকাতার বাইপাস সংলগ্ন এক ভেনুর অন্দরেই হয় তাঁর বিয়ের অনুষ্ঠান। এর আগে ভেনুর বাগানেই তাঁর বিয়ের আসর বসার কথা ছিল। নন্দিনী ভৌমিকের পৌরহিত্যে সম্পন্ন হয়েছে তাঁদের বিয়ের অনুষ্ঠান। বৈদিক রীতিতে শুভদৃষ্টি আর মালাবদলের পর্ব শেষ হয়েছে তাদের। তাই কন্যাদান ছাড়া সবটাই একই নিয়মে হচ্ছে।

এদিন ফুসিয়া পিঙ্ক রঙা বেনারসিতে সেজেছেন অভিনেত্রী। সঙ্গে একই রঙা ব্লাউজ ও ওড়না আর সাবেকি সোনার গয়না। তাঁর বিয়ের থিম পিঙ্ক অ্যান্ড হোয়াইট। সৌম্য পরেছিলেন অফ হোয়াইট ধুতি আর ফুসিয়া পিঙ্ক শেরওয়ানি।সন্দীপ্তার বর এক নামী ওটিটি প্ল্যাটফর্মের (হইচই) উচ্চপদস্থ কর্মচারী। একটা মিউজিক লঞ্চের পার্টিতে সৌম্যর সঙ্গে দেখা হয়েছিল তাঁর। তার পর বন্ধুত্ব, প্রেম আর এখন বিয়ে। গত ২রা ডিসেম্বর একেবারে বলিউড স্টাইলে বাগদানের পর্ব সেরেছেন সন্দীপ্তা-সৌম্য। এরপর থেকেই শুরু হয় তাঁদের প্রাক-বিয়ের অনুষ্ঠান। আজ সকালেই শাখা-পলা আর সৌম্যর নামের মেহেন্দিতে সন্দীপ্তার ছবি ভাইরাল হয়। বিয়ের ভেন্যুতে তাঁদের গায়ে হলুদের ছবিও ভাইরাল হয়। আপাতত বিয়ের পর কিছুদিন বিরতি নিয়ে ১২ তারিখ থেকে দুজনেই কাজে ফিরবেন। তারপর সময় সুযোগ করে হানিমু্নের পরিকল্পনা করবেন সন্দীপ্তা। তাঁদের বিয়েতে উপস্থিত ছিলেন টলিউডের একঝাঁক তারকারা। 

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর