সানিয়া মির্জা-শোয়েব মালিক সংসারে ভাঙন, আলাদা থাকেন দুজনেই

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রাক্তন টেনিস খেলোয়াড় সানিয়া মির্জা (SANIA MIRZA)র সংসারে ভাঙন। অনেকদিন ধরেই সানিয়া মির্জার সঙ্গে পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিকের (SHAOIB MALIK) বিবাহ বিচ্ছেদের গুঞ্জন ডানা মেলেছে। কিন্তু সম্প্রতি সেই গুঞ্জন সত্যি খবরে পরিণত হয়েছে, আপাতত এমনটাই জল্পনা-কল্পনা। ২০১০ সালের এপ্রিলে আড়ম্বরপূর্ণ এবং তারকা-খচিত অনুষ্ঠানের মাধ্যমে গাঁটছড়া বাঁধেন তারকা দম্পতি।

বর্তমানে তাঁরা এক চার বছর বয়সী পুত্রসন্তান ইজহান মির্জা মালিকের বাবা-মা। পাকিস্তান সংবাদসূত্রের খবর, বেশ কিছুদিন ধরেই শোয়েব সানিয়াকে ঠকাচ্ছিলেন, তা বুঝতে পেরেই আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছেন সানিয়া। তাঁদের দাম্পত্য জীবনে একেবারেই শেষের পর্যায়ে। যদিও সানিয়া-শোয়েব অফিসিয়ালি কিছুই ঘোষণা করেন নি।

জানা গিয়েছে, তাঁরা আলাদা থাকলেও ছেলের দেখাশোনা একসঙ্গেই করছেন তারকা দম্পতি। সানিয়ার সর্বশেষ একটি ইনস্টাগ্রাম পোস্ট থেকেই এই গুঞ্জনের সূত্রপাত। যেখানে তিনি লিখেছিলেন, “ভগ্ন হৃদয় অবশেষে আল্লাহ-র দরবারে পৌঁছয়”, আর এই পোস্টটি থেকেই যাবতীয় জল্পনা-কল্পনার সূত্রপাত। এদিকে সম্প্রতি শোয়েব ছেলের জন্মদিন উপলক্ষে জানিয়েছিলেন, ‘বাবা তোমার পাশে চিরকাল থাকবে না, রোজ হয়তো দেখাও হবে না। কিন্তু তোমার কথা আর মুখের হাসি প্রতিটা মুহূর্তে মনে করবে’। আর শোয়েবের এহেন লেখা থেকে একেবারেই স্পষ্ট যে, সানিয়া-শোয়েব আপাতত একসঙ্গে থাকে না। এদিকে ছেলের জন্মদিনের উদ্দেশ্যে সানিয়া ছেলেকে চুম্বনরত অবস্থায় একটি ছবি দিয়ে লেখেন,’ যে মুহূর্তগুলো কঠিন সময় পার করে দেয়।’ পাকিস্তানের একাধিক সংবাদ সূত্র থেকে জানা যায়, শোয়েব মালিক তাঁর একটি টিভি শো চলাকালীন সানিয়ার সঙ্গে প্রতারণা করেছেন।

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘একদিন নেটে আমার সঙ্গে খেলো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক