চির ঘুমের দেশে পদ্মা পাড়ের কিংবদন্তি রবীন্দ্রসঙ্গীত শিল্পী সনজীদা খাতূন

Share:

নিজস্ব প্রতিনিধি : না ফেরার দেশে চলে গেলেন বাংলাদেশের রবীন্দ্রসঙ্গীত শিল্পী সনজীদা খাতূন।দেশটির সংস্কৃতি অঙ্গণের অগ্রণী ব্যক্তিত্ব, সঙ্গীতজ্ঞ ও ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। মঙ্গলবার বেলা ৩টা ১০ মিনিটে ঢাকার স্কয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। প্রায় এক সপ্তাহ ধরে তিনি এই হাসপাতালেই ভর্তি ছিলেন।তার মৃত্যুতে শোক নেমে এসেছে গোটা পদ্মা পাড়ে।

দীর্ঘদিন ধরে সনজীদা খাতুন ডায়াবেটিস, নিউমোনিয়া ও কিডনি রোগে ভুগছিলেন। এর আগেও একই অসুস্থতায় তিনি হাসপাতালে ভর্তি হন। তবে এবার আর শেষরক্ষা হল না। তার মৃত্যুতে শোক বার্তা প্রকাশ করা হয়েছে ছায়ানটের তরফে। ওই শোকবার্তায় বলা হয়েছে, সংস্কৃতিকর্মী, শিল্পী, গবেষক, শিক্ষাবিদ ছায়ানট সভাপতি সনজীদা খাতুন আর পৃথিবীতে নেই। মহান এই শিল্পীর প্রয়াণে গভীর শোক নেমে এসেছে ছায়ানটে।

সনজীদা খাতুনের ছেলে পার্থ তানভীর নভেদ জানিয়েছেন, প্রয়াত সনজীদা খাতুনের প্রতি সর্বজনের শ্রদ্ধা নিবেদন আগামীকাল বুধবার(২৬ মার্চ)দুপুর সাড়ে ১২টায় ঢাকার ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি–ভবনে অনুষ্ঠিত হবে। তার মায়ের মৃত্যুতে ভেঙে পড়েছে গোটা পরিবার।

উল্লেখ্য,সনজীদা খাতুনের জন্ম হয়েছিল পদ্মা পাড়ে। সময়টা ছিল ১৯৩৩ ৪ এপ্রিল। তাঁর বাবা ছিলেন দেশটির জাতীয় অধ্যাপক। মা ছিলেন গৃহিণী। সনজীদা খাতুন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫৪ সালে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক, ১৯৫৫ সালে ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এবং ১৯৭৮ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। শিক্ষকতা দিয়েই তাঁর কর্মজীবন শুরু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে দীর্ঘকাল অধ্যাপনা করেছেন তিনি। বাংলা সাহিত্য জগতে তার অবদান অসামান্য। তাঁর পেশাগত জীবনে তিনি নজরুলসংগীত, আধুনিক বাংলা গান,পল্লিগীতি এছাড়াও রবীন্দ্রসংগীত গেয়ে গেছেন তিনি।

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

আপনার WhatsApp-এও কি দেখা যাচ্ছে বেগুনি রিং? জানুন নতুন ফিচার সম্পর্কে

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের