রাজস্থানে ১৭০ জনের পরিবারে হঠাৎ হাজির সারা-ভিকি, আড্ডার টপিক কী

ভিডিওতে ভিকিকে মাথায় পাগড়ি পরে সবার সঙ্গে রোটি এবং সবজি খেতে দেখা গিয়েছে। এমনকী ভিকিকে আঙুল চাটতেও দেখা যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে ফিল্মের প্রচার কোনও রকম কসরত ছাড়েন না তারকারা। বিশেষ করে বলিউডেই এহেন ট্রেন্ডিংয়ের দাপট বেশি। ফিল্মের প্রচারে এ প্রান্ত থেকে অন্য প্রান্ত ঘুরে বেড়াতেও দ্বিধা করেন না তারকারা। কান থেকে ফিরেই নিজের আসন্ন ছবির প্রচারে লেগে পড়েছেন অভিনেত্রী সারা আলি খান। সঙ্গে ভিকি কৌশল। তাঁদের আসন্ন ছবি, ‘জারা হটকে জারা বাঁচকে’ (zara hatke zara bachke)-এর ট্রেলার কিছুদিন আগেই মুক্তি পেয়েছে। এই মূহুর্তে দুজনেই ব্যস্ত ছবির প্রমোশনে। গত ১৫ মে ট্রেলারটি উন্মোচন হওয়ার পরেই ট্রেলারটি নিয়ে ইন্টারনেটে রীতিমতো ঝড় উঠেছে।

ছবিতে সারা আলি খান এবং ভিকি কৌশল এক বিবাহিত দম্পতির ভূমিকায় অভিনয় করছেন। যাঁদের লড়াই বিবাহবিচ্ছেদ নিয়ে। ছবিটির প্রচারে সম্প্রতি রাজস্থানে গিয়েছিলেন সারা ও ভাকি। সেই সব ছবি এখন সোশ্যাল মিডিয়ায় দাপিয়ে বেড়াচ্ছে। ভিকি ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ভিডিওতে দেখা গিয়েছে, ১৭০ জন মহিলাদের নিয়ে গল্প করছেন নায়ক! আসলে রাজস্থানের একটি যৌথ পরিবারে উপস্থিত হয়েছিলেন তারকা জুটি, যেখানে সদস্য সংখ্যা প্রায় ১৭০ জন। ভিকি তাঁর অফিসিয়াল ইনস্টাগ্রামে পোস্টটি ভাগ করে নিয়েছেন। ক্যাপশনে নিজেই জানিয়েছেন, তাঁদের পরিবারে ১৭০ জন সদস্য রয়েছে! রাজস্থানের রামসারে সেই বিশাল পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সারা ও ভিকি। ভিডিওতে ভিকিকে মাথায় পাগড়ি পরে সবার সঙ্গে রোটি এবং সবজি খেতে দেখা গিয়েছে। এমনকী ভিকিকে আঙুল চাটতেও দেখা যায়।সঙ্গে সারা কে বলতে শোনা গেল, ‘বেহন আপ বহত আচ্ছে হো’!

জারা হটকে জারা বাচকে অভিনয় করেছেন সারা আলি খান এবং ভিকি কৌশল। ম্যাডক ফিল্মস প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন লক্ষ্মণ উতেকার। ছবিটি আগামী ২ জুনে সিনেমা হলে মুক্তি পেতে চলেছে।

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নাবালিকাকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, গ্রেফতার পুলিশ কনস্টেবল

টানা বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়, ১০ নম্বর জাতীয় সড়কে ৬ ঘণ্টা যান চলাচল বন্ধ

১২ তলা থেকে পড়ে মৃত্যু নবম শ্রেণির ছাত্রীর, দুর্ঘটনা নাকি অন্য কিছু? তদন্তে পুলিশ

ইরানের ৭ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ট্রাম্পের, ভোটের পর কি ফের হামলার ইঙ্গিত?

নিম্নচাপ সরে গেলেও কাটেনি বৃষ্টির রেশ! ভোর থেকেই ভিজছে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গে জারি হলুদ সতর্কতা

কঙ্গোয় ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত দুই সেনা আধিকারিক-সহ ১৪

আদিবাসীদের কাঁধে চেপে এলাকা পরিক্রমার পর দুর্গার বিসর্জন, কোথায় ঘটে এমন ঘটনা?

চোখে জ্বালা কিংবা চুলকানি হলেই নিজের মতো আই ড্রপ ব্যবহার করছেন? সাবধান!

হত্যার পর ৯ টুকরো, ২ মাস বাদে শারজা থেকে জন্মভিটেয় ফিরল কন্নড় যুবকের দেহ  

বদলের বাংলাদেশে এবার বগুড়ার কালীমন্দিরে ভাঙচুর চালাল দুষ্কৃতীরা

‘এসআইআর বিতর্ক নিয়ে মুখ খুলুন’, জ্ঞানেশের রক্তচাপ বাড়ালেন বিজেপি সঙ্গী উপেন্দ্র কুশায়াহা

ব্যাঙ্কের লকার খুলতেই চক্ষুচড়কগাছ, গায়েব দেড় কোটি টাকার সোনার গয়না! তদন্তে পুলিশ

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন