‘সত্যমেব জয়তে’, দিদি ক্লিনচিট পাওয়ায় প্রতিক্রিয়া রিয়ার ভাই সৌভিকের

শনিবার সন্ধ্যায়, তিনি তার ইনস্টাগ্রাম স্টোরিতে রিয়ার সঙ্গে একটি পুরানো ভিডিও শেয়ার করে ক্যাপশনে লিখেছেন "সত্যমেব জয়তে", সঙ্গে হাত জোড় করে একটি ইমোজি জুড়ে দিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: সুশান্ত সিংহ রাজপুত মৃত্যু মামলায় প্রধান অভিযুক্ত রিয়া চক্রবর্তী শনিবার (২২ মার্চ) ক্লিনচিট পেয়েছেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ৫ বছর পর সুশান্ত মৃত্যু মামলা ক্লোজারের আবেদন জানিয়েছেন। এবং রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত অভিযোগ উড়িয়ে রিয়া চক্রবর্তী, তাঁর ভাই সৌভিক চক্রবর্তী এবং তাঁদের পরিবারকে ক্লিনচিট দিয়েছে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই)। অর্থাৎ রিয়ার মাথা থেকে আইনী খাড়া চিরকালের জন্যে উঠে গেল। ২০২০ সালের ১৪ জুন সুশান্ত সিংহ রাজপুতের আকস্মিক মৃত্যুর খবর গোটা দেশকে রীতিমতো নাড়িয়ে দিয়েছিল। এরপরেই আত্মহত্যার প্ররোচনার অভিযোগে সুশান্তের প্রাক্তন প্রেমিকা রিয়া চক্রবর্তীর নাম উঠে আসে।

অভিনেতার পরিবারের দাবি ছিল, সুশান্তকে খুন করা হয়েছে। তিনি আত্মহত্যা করেননি। এরপর ২০২০ সালের সেপ্টেম্বরে, সুশান্তের মৃত্যুর সঙ্গে যুক্ত একটি মাদক মামলায় রিয়া এবং সৌভিককে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (NCB)। একমাস জেল খেটে জামিনে ছাড়া পান রিয়া। অবশেষে ৫ বছর পরেও তদন্তে কোনও প্রমাণ না মেলায় গতকাল রিয়া এবং সৌভাককে ক্লিনচিট দিয়েছে সিবিআই। এই বিষয়ে রিয়া চক্রবর্তী এখনও কোনও প্রতিক্রিয়া না জানালেও, নীরবতা ভেঙেছেন অভিনেত্রীর ভাই সৌভিক চক্রবর্তী। শনিবার সন্ধ্যায়, তিনি তার ইনস্টাগ্রাম স্টোরিতে রিয়ার সঙ্গে একটি পুরানো ভিডিও শেয়ার করে ক্যাপশনে লিখেছেন “সত্যমেব জয়তে”, সঙ্গে হাত জোড় করে একটি ইমোজি জুড়ে দিয়েছেন। তবে রিয়ার ক্লিনচিট মেলায় অনেকে ক্ষুব্ধ হলেও অনেকে খুশি হয়েছেন।

 

পাল্টা রিয়ার কাছে ক্ষমা চাওয়ার দাবি তুলেছেন। কেননা গ্রেফতারের পরে রিয়ার কেরিয়ার একপ্রকার ধ্বংস হয়ে গিয়েছিল। যাই হোক, রিয়ার আইনজীবী সতীশ মানেশিন্দে রাজপুতের মৃত্যু মামলা সিবিআই কর্তৃক বন্ধ করার প্রতিক্রিয়া দিয়ে জানিয়েছেন, “আমি রিয়াকে এবং তার পরিবারকে নীরব থাকার জন্য স্যালুট জানাই এবং তবুও তাদের সঙ্গে অমানবিক আচরণ সহ্য করতে হয়েছে। তারা আমার কাছে একজন ঘনিষ্ঠ বন্ধু এবং প্রতিরক্ষা কর্মীর মাধ্যমে এসেছিল। রিয়ার পরিবার, আমার দল এবং আমাকে উভয়কেই তাড়া করা হয়েছিল। নিরপরাধ মানুষকে ধরে নিয়ে মিডিয়া এবং তদন্তকারী কর্তৃপক্ষের সামনে নিয়ে যাওয়া হয়েছিল। আমি আশা করি এর পুনরাবৃত্তি আর কখনও না হয়।”

নবান্নে ইতি টেনে মহালয়ের আগেই রাইটার্সে ফিরছেন মুখ্যমন্ত্রী

যৌন লালসার শিকার চার বছরের শিশু! গ্রেফতার পড়শি ৮৫ বছরের বৃদ্ধ

হাত থেকে নুন পড়ে যাওয়া কি সংসারে অশান্তির ইঙ্গিত?

উপাসনালয়ের সামনে ১০০ ফুট ‘নো-প্রোটেস্ট জোন’, বড় সিদ্ধান্ত আমেরিকার

‘ভারতের উপরই ভরসা করছে বিশ্ব’, সেমিকন ইন্ডিয়ার মঞ্চে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

রশিদ খানদের আমন্ত্রণে ডিনারে গিয়ে ঈশানের মুখে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’, ভাইরাল ভিডিও

প্রায় ৬০ কোটির গয়না লুটের মামলায় মাত্র ১১১ টাকা ক্ষতিপূরণ পেলেন কিম কার্দাশিয়ান

সরকারি অফিসে পিকনিক! উল্লাসের মাঝেই গরম ভাত-খাসির মাংস ছেড়ে পালালেন কর্মীরা, কি ঘটেছিল?

চিকিৎসার গাফিলতিতে শিশুমৃত্যুর অভিযোগ, অবশেষে নার্সিংহোম বন্ধ করল সরকার

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির ভ্রুকুটি, ভিজবে কোন কোন জেলা? 

‘বিশ্বের অন্যতম শক্তিশালী নেতা’, প্রধানমন্ত্রী মোদির জন্মদিনে শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

এশিয়ান গেমসে অদ্ভুত কাণ্ড! এক বল না খেললেও সেমিফাইনালে বাংলাদেশের মেয়েরা

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে আগুন আতঙ্ক! তড়িঘড়ি ট্রেন থামালেন চালক

মাথার দাম রাখা হয়েছিল ১ কোটি! ৪০ বছরের জঙ্গলজীবন ছেড়ে বাংলায় পুলিশের জালে মাওবাদী নেতা আকাশ