‘GenZ আমার গান ভুলেই গেছে, অপরাধী আঙ্কেল বলে ডাকে’, হারানো জনপ্রিয়তা নিয়ে আক্ষেপ শানের

আসলে, কয়েক বছর আগে ইনস্টাগ্রামে একটি লাইভ সেশনের সময় তরুণদের (GenZ) গালিগালাজের জন্য তিরস্কার করতে দেখা গিয়েছিল শানকে। সেটিই এখন সোশ্যাল মিডিয়ায় মিমরূপে ভাইরাল হচ্ছে

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে ভাইরাল হওয়া বিতর্কিত ভিডিও ক্লিপ নিয়ে মুখ খুললেন বিখ্যাত গায়ক তথা প্লেব্যাক সিঙ্গার শান। আসলে, কয়েক বছর আগে ইনস্টাগ্রামে একটি লাইভ সেশনের সময় তরুণদের (GenZ) গালিগালাজের জন্য তিরস্কার করতে দেখা গিয়েছিল শানকে। সেটিই এখন সোশ্যাল মিডিয়ায় মিমরূপে ভাইরাল হচ্ছে। এতেই বিরক্ত গায়ক। বিশেষ করে GenZ জনগোষ্ঠীর কাছে, এটিই তাঁর পরিচয় হয়ে গিয়েছে। এমনকী তাঁরা জানেন না যে, তিনি আসলে একজন গায়ক। প্রসঙ্গত, জেনজি (Gen Z) মানে হল “জেনারেশন জেড” (Generation Z) এর সংক্ষিপ্ত রূপ। এটি একটি প্রজন্মকে বোঝায়, যারা ১৯৯০-এর দশকের মাঝামাঝি থেকে ২০১০-এর দশকের শুরু পর্যন্ত সময়ে জন্মগ্রহণ করেছেন। এই প্রজন্মটি ডিজিটাল প্রযুক্তি এবং ইন্টারনেটের সঙ্গে খুব পরিচিত, এবং তাদের জীবনযাত্রায় এর প্রভাব অনেকটা বেশি।

শানের তরুণদের করা তিরস্কারের ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই GenZ তাঁকে ‘অপরাধী কাকা’ বলে ডাকতে শুরু করেছেন। তাই শান মনে করেন, এটাই তাঁর পরিচয় হয়ে গিয়েছে এখন, মানুষ তাঁর গান ভুলে গিয়েছে। সুতরাং এখন তিনি আর গানের জন্য বিখ্যাত নয়, অশ্লীল ভাষার জন্য পরিচিত। তাঁর ভাবনা অনুযায়ী কিছুই হয়নি। লকডাউনের সময় ভক্তদের সঙ্গে শানের একটি সাধারণ কথোপকথন হঠাৎ করেই মিমে পরিণত হয়। যা আজও তাঁকে কটাক্ষের সম্মুখীন করেছে। আজ ঘটনার কথা স্মরণ করে শান বলেছেন, “আমি জানতামই না, সেদিনের সেই ভিডিওতে এরকম মন্তব্য পড়েছে। এখন আমি মন্তব্যগুলি পড়ছিলাম, এবং আমার চশমা ছিল না। আমি জানতাম না যে লোকেরা মন্তব্যগুলিতে আমাকে গালিগালাজ করেছে। যখন আমি সেগুলি পড়ছিলাম, তখন তাদের মধ্যে একজন আমকে গালিগালাজ করছে, কেউ আমার এটি পড়ার স্ক্রিন-রেকর্ড করেছেন, যেটি এখন একটি মিমে পরিণত হয়েছে।”

ইন্টারনেটে এই ক্লিপটি ছড়িয়ে পড়া মাত্রই শান ট্রেন্ডিংয়ে পরিণত হয়েছে। তবে তার কণ্ঠের জন্য নয়, বরং সেই মুহূর্তের জন্য। শান বলেছেন, ‘এখন সেই মিমটি আমার পরিচিতি হয়ে উঠেছে। আজকের জেনারেশন আমাকে একজন গায়ক হিসেবে নয়, বরং সেই আপত্তিকর মিমের জন্য চেনে। এমনকি আমার বাচ্চাদের বন্ধুরাও আমাকে দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করে, আরে, এটা কি তোমার বাবা? যখন তাদের বলা হয় যে হ্যাঁ, এটা গায়ক শান, তারা বিশ্বাস করে না এবং মিমটি দেখায়।’ আসলে ভক্তদের কাছে শান তাঁর মৃদুভাষী এবং সুখী আচরণের জন্য পরিচিত। তাই তাঁর মুখে এমন গালিগালাজ ব্যবহারকারীদের পছন্দ হয়নি। কেউ কেউ শানের ওই গালিগালাজের ভিডিও দেখি বলেছেন, ‘আপনি আপনার রূপ দেখিয়ে দিলেন।’ তবে শানও দমে থাকেনি। একজন তাঁর পরিচয় জিজ্ঞাসা করলে তিনি বলেন, “তোমার বাবা-মাকে জিজ্ঞাসা করো আমি কে, তোমার শিক্ষকদের আমার সম্পর্কে জিজ্ঞাসা করো। আমি হয়তো কম গান গেয়েছি, হয়তো কম জনপ্রিয়, কিন্তু তোমাকে বলার দরকার নেই আমি কে!” শানের গাওয়া একাধিক আইকনিক গান রয়েছে বলিউডে, যার মধ্যে রোমান্টিক থেকে শুরু করে প্রাণবন্ত গানও রয়েছে। চাঁদ সিফারিশ, তানহা দিল, হে শোনা, বেহতি হাওয়া সা থা ওহ, জব সে তেরে নয়না এবং অন্যান্য গানের পেছনে তিনিই কণ্ঠ দিয়েছেন।

বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ল ‘ককটেল ২’, মুক্তির ৬ দিনে ছবির আয় কত হল?

অনুপ্রবেশকারী ভেবে নেইমারের ছেলেকে আটকে দিল নিরাপত্তারক্ষীরা, তারপর যা ঘটল…

ভেনিজুয়েলায় ভূমিকম্পে অন্তত ৩২ জন নিহত, আহত ৭০০-এর বেশি, শোকপ্রকাশ মোদির

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

তারাতলায় গুদামের ছাদ ভেঙে বিপর্যয়, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯

রুটি-রুজির খোঁজে এসেছিলেন শহরে.. তারাতলায় গোডাউন বিপর্যয়ে মৃত্যু নদিয়ার ২ নির্মাণ শ্রমিকের

তামান্না খুনে গুরুগ্রাম থেকে আরও ১ অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ

মহাকাশে পৌঁছে গেল ফিফা বিশ্বকাপের ফুটবল, চলছে বিশেষ গবেষণা

ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ভেনিজুয়েলা, বহু মানুষের প্রাণহানির আশঙ্কা

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

জানালার বাইরে যেন চলন্ত পোস্টকার্ড! বন্দে ভারতে ঘুরে দেখুন ৫ সবচেয়ে সুন্দর ডেস্টিনেশন

ফরাসি ছোঁয়া, সমুদ্রের হাতছানি, নিরিবিলিতে সময় কাটাতে চাইলে ঘুরে আসুন পুদুচেরি

তারাতলায় বন্ধুর ফ্ল্যাট থেকে গ্রেফতার গুদামের মালিক শম্ভুনাথ বেহরা, সকালেও চলছে উদ্ধারকাজ