দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

করোনায় আক্রান্ত বাংলাদেশের জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী শাবনূর

নিজস্ব প্রতিনিধি: করোনার টিকা নেওয়ার পরও করোনায় আক্রান্ত বাংলাদেশের জাতীয় পুরষ্কারপ্রাপ্ত জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। বেশ কিছুদিন ধরে পিঠের ব্যথায় কষ্ট পেয়েছেন তিনি, এরপরই ২৭ ডিসেম্বর সিডনির একটি হাসপাতালে এক্সরে পরীক্ষা করাতে যান, সেই সময় তাঁর করোনার পরীক্ষাও করা হয়। হাসপাতাল থেকে বাড়ি ফিরতেই ফোন আসে তাঁর কাছে, অভিনেত্রীকে জানানো হয় করোনায় আক্রান্ত হয়েছেন তিনি।

শাবনূরের ছেলে আইজান সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, ‘জন্মদিনে মাকে পাশে পাচ্ছিনা। সবাই আশীর্বাদ করবেন। তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন।’ এদিকে শাবনূরের বোন জানিয়েছেন, ‘বেশ কিছুদিন ধরেই জ্বর ছিল, এরপরই তাঁর করোনার টেস্ট করান হয়। এরপর রিপোর্ট পজিটিভ আসলে বাড়িতেই আইসোলেশনে রাখা হয় তাঁকে। তবে হঠাৎ কিছু সমস্যা শুরু হওয়ায় তাঁকে ফের হাসপাতালে ভর্তি করানো হয়েছে।’

শাবনূর জানিয়েছেন, কোভিডে আক্রান্ত হওয়ার পর শ্বাসকষ্টের সামান্য সমস্যা রয়েছে। সেইসঙ্গে খুশখুশে কাশি এবং খাওয়ার ব্যাপারে অরুচি। আরও জানা গেছে আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে।

২০১৫ সালে মুক্তি পাওয়া ‘পাগল মানুষ’ ছবিটি শাবনূর অভিনীত সর্বশেষ কাজ। এরপর বেশ কয়েকবার ফেরার কথা বললেও সিনে পর্দায় আর পাওয়া যায়নি নব্বই দশকের সবচেয়ে জনপ্রিয় এই নায়িকাকে।

Published by:

Share Link:

More Releted News:

সৌরভের পরিবর্তে ‘দাদাগিরি’ সঞ্চালনায় এবার লিয়েন্ডার পেজ কিংবা দেব!

সাত মাসের গর্ভবতী কিয়ারাকে জড়িয়ে ধরার চেষ্টা ভক্তের, ভয় পেয়ে গিয়েছিলেন সিদ্ধার্থ

ফের টলিপাড়ায় দুঃসংবাদ, প্রয়াত বর্ষীয়ান অভিনেতা-বাচিকশিল্পী বিপ্লব দাশগুপ্ত

বিশ্ববিদ্যালয়ে ঢুকে অধ্যাপিকাকে জুতোপেটা করলেন তারেকের দলের নেতা

চা-কফি বাদ, মেকআপে শুধুই সানস্ক্রিন, সুতির শাড়ি-চুড়িদার পরেই প্রচারে ঝড় তুলছেন লাভলি

বক্সঅফিসে সুনামি, ৭ দিনে ১৩৫ কোটি আয় ‘ভূত বাংলা’র, কেরিয়ারে খরা কাটছে অক্ষয়ের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ