সমুদ্র সৈকতে অন্তঃসত্ত্বা দীপিকার সঙ্গে ঘনিষ্ঠ শাহরুখ, চলছে ‘কিং’-এর গানের শুটিং

ভিডিওটিতে শাহরুখ ও দীপিকাকে একটি মনোরম সৈকতে একে অপরের দিকে দৌড়ে যেতে দেখা যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও ভাইরাল হল ‘কিং’ শুটিংয়ের দৃশ্য। দিন কয়েক ধরেই ভাইরাল হচ্ছে ছবির একাধিক শুটিংয়ে র দৃশ্য। বর্তমানে দক্ষিণ আফ্রিকায় কেপটাউনে চলছে সিদ্ধান্ত আনন্দের আসন্ন চলচ্চিত্র ‘কিং’-এর শুটিং। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোন। সেই কারণে তারকা জুটিও এই মুহূর্তে বিদেশের মাটিতে রয়েছেন। অন্তঃসত্ত্বা দীপিকা পাড়ুকোনের সঙ্গে শুটিং করছেন শাহরুখ খান। সেট থেকেই একের পর এক ছবি-ভিডিও ভাইরাল হচ্ছে। যা ভক্তদের মধ্যে উন্মাদনা সৃষ্টি করেছে।

কিং-এর সদ্য ভাইরাল ক্লিপে শাহরুখ ও দীপিকাকে সমুদ্র উপকূলে রোমান্টিক হতে দেখা গিয়েছে, যা তাঁদের পাঠান ছবির ‘বেশরম রঙ’ এর ভাইব দিচ্ছে। বোঝাই যাচ্ছে, কিং-এও তারকা জুটির একটি রোমান্টিক গান থাকবে। ভিডিওটিতে শাহরুখ ও দীপিকাকে একটি মনোরম সৈকতে একে অপরের দিকে দৌড়ে যেতে দেখা যায়। দীপিকাকে একটি সাদা ফ্লোয়িং পোশাকে মার্জিত দেখাচ্ছে, শাহরুখকে একটি বহুরঙা ডোরাকাটা শার্টের সঙ্গে কালো ডেনিম প্যান্টে দেখা যায়। এক পর্যায়ে, অভিনেতা তাঁর সিগন্যাচার পোজ করছেন, যা দেখে সেটে উপস্থিত সকলে করতালি দিয়ে আনন্দ প্রকাশ করেন। ভিডিওগুলি ভক্তদের উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।

 

একজন ভক্ত লিখেছেন, “রোমান্টিক এসআরকে-র গানের জন্য আমি সবসময় বসে থাকি।” আরেকজন লিখেছেন, “ওরা সত্যিই জানে কীভাবে কেমিস্ট্রি তৈরি করতে হয়।” আরেকজন যোগ করেছেন, “আমি এর জন্য বসে আছি। দীপিকাকে অসাধারণ লাগছে। এসআরকে বরাবরের মতোই আকর্ষণীয়।” সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই চলচ্চিত্রটি ‘ওম শান্তি ওম’, ‘হ্যাপি নিউ ইয়ার’, ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘পাঠান’ এবং ‘জওয়ান’-এর মতো হিট ছবির পর শাহরুখ খান ও দীপিকা পাডুকোনের ষষ্ঠ যৌথ কাজ। ‘দ্য আর্চিস’-এর মাধ্যমে ওটিটি-তে অভিষেকের পর এই ছবির মাধ্যমেই শাহরুখ খানের কন্যা সুহানা খানের বড় পর্দায় অভিষেক হচ্ছে। কিং-এ আরও অভিনয় করবেন, রানি মুখোপাধ্যায়, রাঘব জুয়াল, আরশাদ ওয়ার্সি, অভিষেক বচ্চন, জয়দীপ আহলাওয়াত এবং সৌরভ শুক্লা। ছবিটির আগামী ২৪ ডিসেম্বর, প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

উইকএন্ডে ঘুরতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন হুগলির এই জায়গাগুলিতে, রইল সম্পূর্ণ গাইড

ফ্রিজ ছাড়াই মাসের পর মাস ভাল থাকে ডালিম! ইরাকের মাটির পাত্রের রহস্য কতটা সত্যি?

ভারতে লঞ্চ হতে চলেছে Motorola Edge Neo,জেনে নিন দাম ও ফিচার

মাইগ্রেনের ব্যথায় নাজেহাল? রোজকার ৪ অভ্যাসেই বাড়ছে এই সমস্যা

চিকেন-মটনকে হার মানাবে, বানিয়ে ফেলুন মটরশুঁটির কাবাব, কীভাবে বানাবেন এই লোভনীয় পদ?

নতুন জীবন শুরুর আগে জানুন সঙ্গীর স্বাস্থ্যকথা! এই ৫টি রক্ত পরীক্ষা অপরিহার্য

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

কর্মজীবন ও অর্থভাগ্যে বড় ধাক্কা!দ্বাদশ যোগে সতর্ক থাকুন এই ৩ রাশি

‘নিয়োগের সঙ্গে কোনও রাজনৈতিক ব্যক্তির যোগ থাকবে না,’ জানালেন মুখ্যমন্ত্রী

‘কার নির্দেশে এসআইআর,’ সুপ্রিম কোর্টে ৪৮ টি প্রশ্ন জমা ইন্ডিয়া জোটের

জম্মু-কাশ্মীরে বড় সাফল্য, এনকাউন্টারে নিকেশ কুলগাঁও হামলার মূল চক্রী লতিফ ভাট

কৃষ্ণনগরের বুড়িমার মহাভোগ পেতে কি করবেন? কবে-কখন শুরু প্রসাদ বিতরণ, জানুন সবটা

ছটপুজোয় দিদার বাড়ি এসে ফেরা হল না, বালুরঘাটে জলে তলিয়ে মৃত্যু ১৩ বছরের কিশোরীর

‘হয়ত বেঁচে ফিরব না’, জেল থেকে পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের চিঠি লিখলেন ইমরান খান