দিওয়ালিতে ভক্তদের চমক দিলেন শাহরুখ, প্রকাশ্যে এল ‘ডানকি’র নতুন পোস্টার

৪ বছর পর ফিরে তিনি বুঝিয়ে দিয়েছেন রাজার রাজা তিনি একাই। তবে রাজার রাজ করা এখনও শেষ হয়নি। আগামী ২২ ডিসেম্বর তাঁর এ বজ‍রের শেষ মুক্তি 'ডানকি'।

Share:

নিজস্ব প্রতিনিধি: বছর ভরে বলিউড বাদশা শাহরুখ খান একের পর এক উপহার দিয়ে চলেছেন তাঁর ভক্তদের। দীর্ঘ ৪ বছর পর ২০২৩ সালের জানুয়ারিতে তিনি অভিনয়ে প্রত্যাবর্তন করে রীতিমতো খেল দেখিয়েছেন। তাঁর এ বছরের প্রথম ছবি পাঠান বিশ্বজুড়ে প্রায় ১১০০ কোটি টাকা আয় করেছে, এরপর শাহরুখের সেপ্টেম্বর রিলিজ জওয়ানও বিশ্বজুড়ে প্রায় ১১০০ কোটি আয় করেছে। ৪ বছর পর ফিরে তিনি বুঝিয়ে দিয়েছেন রাজার রাজা তিনি একাই। তবে রাজার রাজ করা এখনও শেষ হয়নি। আগামী ২২ ডিসেম্বর তাঁর এ বজ‍রের শেষ মুক্তি ‘ডানকি’।

বাদশার ২ নভেম্বর জন্মদিনে রাজকুমার হিরানির সঙ্গে তাঁর প্রথম ছবি ‘ডানকি’র প্রথম টিজার প্রকাশিত হয়েছে। আর দিওয়ালি উপলক্ষে ভক্তদের জন্যে বিশেষ উপহার দিলেন শাহরুখ খান। ১০ নভেম্বর রাতে ‘ডানকি’-এর দুটি নতুন পোস্টার উন্মোচন করেছেন শাহরুখ খান। এই ছবিতে শাহরুখ খানের সঙ্গে অভিনয় করছেন তাপসী পান্নু, ভিকি কৌশল, বিক্রম কোছার, অনিল গ্রোভার প্রমুখ। এদিকে সলমন খানের দীপাবলি মুক্তি ‘টাইগার 3’ তেও শাহরুখ খানের ক্যামিও রয়েছে, যা দেখার জন্যে অধীর আগ্রহে অপেক্ষা করছেন শাহরুখ ভক্তরা। এদিকে ‘ডানকি’র প্রেম এবং বন্ধুত্বের একটি গল্প বর্ণনা করে। এটি এমন কয়েকজন বন্ধুর কথা যারা একটি কঠিন অথচ জীবন পরিবর্তনকারী যাত্রা শুরু করতে লন্ডন গিয়ে পৌঁছবে, তাঁরা স্বপ্ন পূরণের জন্য বাড়ি থেকে দূরে গিয়ে কতটা বিপদের মুখে পড়বেন সেই গল্পের মুখ্য উপজীব্য। এদিন ডানকির নতুন পোস্টার দুটি বন্ধুত্বের সংজ্ঞা বর্ণিত করছে। ছবিটির প্রথম টিজার ২ শে নভেম্বর এসআরকে-এর জন্মদিনে উন্মোচন করা হয়েছিল।

ছবির ‘ড্রপ 1’-এ শেয়ার করে শাহরুখ খান X-তে লিখেছেন, “একটি সাধারণ এবং বাস্তব লোকেদের গল্প যারা তাদের স্বপ্ন এবং আকাঙ্ক্ষা পূরণ করার চেষ্টা করছে। বন্ধুত্ব, ভালবাসা এবং একসঙ্গে থাকার… হোম নামক সম্পর্কের মধ্যে থাকার কথা! একজন হৃদয়গ্রাহী গল্পকারের একটি হৃদয়গ্রাহী গল্প। এই যাত্রার অংশ হতে পারা একটি সম্মানের এবং আমি আশা করি আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন। # DnkiDrop1 এখানে … #Dunki এই ক্রিসমাসে বিশ্বব্যাপী সিনেমা হলে মুক্তি পাচ্ছে।” এটি জিও স্টুডিও, রেড চিলিজ এন্টারটেইনমেন্ট, এবং রাজকুমার হিরানি ফিল্মসের উপস্থাপনা, রাজকুমার হিরানি এবং গৌরী খান প্রযোজিত এবং অভিজাত যোশি, রাজকুমার হিরানি এবং কণিকা ধিল্লনের লেখা। 

 

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে তৃণমূল পেল শূন্য, বিজেপির স্কোর ১৭

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি সরকারি ভলভো বাসে! জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত