৫৭-এ শাহরুখ, কিং খানের জন্মদিন উপলক্ষে ফের প্রেক্ষাগৃহে মুক্তির জন্যে প্রস্তুত ‘DDLJ’

১৯৯২ সালের 'দিওয়ানা' ছবির মাধ্যমে তাঁর পথচলা শুরু। অসাধারণ অভিনয় এবং দারুণ ব্যক্তিত্ব দিয়ে সবার মন জয় করে নিলেন তিনি খুব সহজেই।

Share:

নিজস্ব প্রতিনিধি: চোখে একরাশ স্বপ্ন নিয়ে মুম্বইতে পারি দিয়েছিলেন তিনি, সঙ্গে ছিল নিজেকে বলিউডের মতো এক অবাক জলসায় প্রতিষ্ঠিত করা। প্রথমে টেলিভিশন দিয়ে তাঁর অভিনয় জগতে পা রাখা। দিয়েছেন একাধিক অডিশন। কিন্তু কোনোটাতে তাঁর লুক নিয়ে জেরবার, কোনোটাতে আবার তাঁর না পারা অভিনয়। সবটাই যেন অডিশনের পথে বাঁধা হয়ে দাঁড়িয়েছিল। ব্যর্থ হতে হতে একসময় এক বিরাট সুযোগ এসে দাঁড়ায় তাঁর সামনে। রীতিমতো চ্যালেঞ্জ হিসেবে সেই ছবির দায়িত্ব নেন তিনি। বাবা সামান্য হোটেল চালাতো, কিন্তু মাঝ রাস্তায় সকলকে ছেড়ে তাঁর বাবা মারা যান। অগত্যা বাবার হোটেল সামলাতে হয় তাঁকে। টাকার অভাবে বাসনও পর্যন্ত মেজেছেন তিনি, কিন্তু কে জানত তাঁর কপাল জুড়ে শুধুই লেখা সাফল্য আর সাফল্য। টেলিভিশন দিয়ে অভিনয় কেরিয়ার শুরু করলেও মূল পর্বের অভিনেতা হতে বেশি সময় লাগে নি তাঁর। ১৯৯২ সালের ‘দিওয়ানা’ ছবির মাধ্যমে তাঁর পথচলা শুরু। অসাধারণ অভিনয় এবং দারুণ ব্যক্তিত্ব দিয়ে সবার মন জয় করে নিলেন তিনি খুব সহজেই।

ধীরে ধীরে হয়ে গেলেন সকলের বাদশা এবং গোটা দেশের কিং খান। তাঁর দুঃখের সময় থেকে সুখের সময়ে তাঁর পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন কেবল তাঁর স্ত্রী গৌরি। আজ তিনি শাহরুখ খান। যিনি কিনা নিজেই একজন ব্র্যান্ড। অভিনয়ের বাদশা, বলিউডের সুপারস্টার। দেশ-বিদেশের লাখ লাখ হৃদয়ে বাস করেন। অভিনয়, রোমান্টিকতা, সুদর্শন সবকিছু দিয়ে ভক্তদের তিনি আজ বাদশা। আজ তাঁর জন্মদিন। দেখতে দেখতে ৫৭ বছরে পদার্পণ করলেন নায়ক। আর নায়কের জন্মদিন উপলক্ষে গতকাল থেকেই তারা মুম্বইয়ের বাড়ি মন্নতে জমেছে ভক্তদের। শুধু একটা বার বাদশাকে চোখের সামনে থেকে দেখা, চক্ষু সার্থক করা। প্রতিবারই ভক্তদের নিরাশ করেন না শাহরুখ। ধরা দেন মন্নতের ছাদ থেকে। তাঁর সেই আইকনিক পোজ দিয়ে জানান ধন্যবাদ। শাহরুখের জন্মদিন যেন প্রতিটি ভক্তদের কাছে উৎসবের সমতুল্য। গতকাল রাতেও শাহরুখ ধরা দিয়েছিলেন, সেই ছবি এখন ইন্টারনেটে রাজত্ব করছে রীতিমতো। আজ জানাবো শাহরুখের জন্মদিন উপলক্ষে শাহরুখের ১০ টি আইকনিক ছবির নাম।

বাজিগর

বলিউডের বাদশা ৮০ টিরও বেশি হিন্দি ছবিতে কাজ করেছেন এবং তিনি সবসময় তাঁর সুন্দর উপস্থাপনা, ছেলে-নেক্সট-ডোর-রোমান্টিক ভূমিকার জন্য ভক্তদের মনে রাজত্ব করেন। তাঁর হিট ছবিগুলির মধ্যে ছিল ১৯৯৩ সালের বাজিগর। যেখানে তিনি একজন অ্যান্টি-হিরো চরিত্রে অভিনয় করেছিলেন। যিনি তাঁর পিতার মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিকে ঠান্ডা মাথায় খুন করেছিলেন। এই ছবিতে তিনি আইকনিক নায়িকা কাজল এবং শিল্পা শেঠির সঙ্গে জুটি বেঁধেছিলেন। শিল্পাই ছিল তারা শিকার।

দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে

দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে হল ১৯৯৫ সালের যশ রাজের পরিচালিত একটি আইকনিক সিনেমা। যা প্রায় ৫ বছর ধরে প্রেক্ষাগৃহে রাজত্ব করেছিল। যেখানে শাহরুখের বিপরীতে রোমান্টিক ভূমিকায় অভিনয় করেছিলেন কাজল। এটি YRF-এর সবচেয়ে বিখ্যাত প্রেমের গল্পের মধ্যে একটি। জানা গিয়েছে, YRF প্রোডাকশন হাউস আজ অর্থাৎ ২ শে নভেম্বর শাহরুখের ৫৭ তম জন্মদিন উপলক্ষে ফের প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার জন্য প্রস্তুত। এটি মারাঠা মন্দিরে চলা দীর্ঘতম চলমান চলচ্চিত্র।

দিল তো পাগল হ্যায়

কিছুদিন আগেই ২৫ বছরে পদার্পণ করেছে এই ছবী। এই ছবিতে রাহুলের চরিত্রে অভিনয় করেছিলেন শাহরুখ খান। দিল তো পাগল হ্যায়-তে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন শাহরুখ খান, মাধুরী দীক্ষিত এবং করিশ্মা কাপুর। শ্রেষ্ঠ কোরিওগ্রাফির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিল এই ছবি। এই ছবির পরিচালকও ছিলেন যশ চোপড়া।

কুছ কুছ হোতা হ্যায়

একের পর এক হিটের পর, SRK ১৯৯৮ সালে কুছ কুছ হোতা হ্যায় দিয়ে আরও বেশি সাফল্য লাভ করেছিলেন। এটি ছিল করণ জোহরের লেখা ও পরিচালিত এবং যশ জোহর প্রযোজিত অন্যতম আইকনিক চলচ্চিত্র। জানা যায়, ছবিটি তার মূল বাজেটের থেকে দশগুণ আয় করেছিল। ছবিতে অভিনয় করেছিলেন, তিন তারকা – শাহরুখ, কাজল এবং রানি মুখার্জী।

কভি খুশি কভি গম

২০০১ সালে মুক্তিপ্রাপ্ত করণ এবং যশ জোহরের ছবি, কাভি খুশি কাভি গম-ছিল শাহরুখের অন্যতম আইকনিক হিট ছবি। এই ছবিতে সুপারস্টারের অভাব নেই। এই গল্পে ছিলেন, শাহরুখ খান, জয়া বচ্চন, কাজল, রানি মুখার্জি এবং করিনা কাপুর ছাড়াও অমিতাভ বচ্চন, হৃতিক রোশন। উচ্চ বর্ণ বনাম নিম্ন বর্ণ, ধনী বনাম মধ্যবিত্ত মূল্যবোধ এবং সংস্কৃতির পার্থক্য, সবই নিয়ে এই ছবি নির্মিত হয়েছিল।

দেবদাস

এটি হল সঞ্জয়লীলা বনসালির ক্লাসিক ফিচারে সবচেয়ে বড় আইকনিক মুভি৷ শরৎচন্দ্রের রচিত দেবদাব উপন্যাস থেকে ছবিটি কে অন্বেষণ করা হয়েছে। যা SRK-এর কেরিয়ারের অন্যতম সেরা ছবি ছিল।

স্বদেশ

স্বদেশ হল ২০০৪ সালের একটি অন্যতম ব্লকবাস্টার চলচ্চিত্র। যাতে মোহন ভার্গব নামে একজন ভারতীয় আমেরিকান চরিত্রে এসআরকে অভিনয় করেছিলেন। যার পেশা ছিল NASA-এর একজন বিজ্ঞানী, যিনি ভারতে ফিরে আসার পর, তাঁর স্বদেশের প্রতি ভালবাসাকে আবারও জাগিয়ে তোলেন।

চাক দে! ইন্ডিয়া

চাক দে! ইন্ডিয়া হল ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত একটি স্পোর্টস ড্রামা। যেখানে SRK ভারতীয় মহিলা হকি দলের কোচের ভূমিকায় অভিনয় করেছিলেন।

মাই নেম ইজ খান

মাই নেম ইজ খান হল ২০১০ সালের করণ জোহর পরিচালিত এবং এসআরকে-এর সবচেয়ে অফ-বিট গল্পগুলির মধ্যে একটি।

ডন

২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত ডন শাহরুখের কেরিয়ারের অন্যতম সফল চলচ্চিত্র। এই ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। ফারহান আখতার পরিচালিত, ডন ছিল ১৯৭৮ সালের অমিতাভ বচ্চন ক্লাসিক ছবির রিমেক। নতুন ডন ৪০ কোটি বাজেটের বিরুদ্ধে বক্স-অফিসে ১০৬ কোটির বেশি আয় করে একটি বড় বাণিজ্যিক সাফল্যে পরিণত হয়েছিল।

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

আখ দিয়ে কেন তুলসির বিয়ের মণ্ডপ তৈরি হয়? জানুন…

সাড়ে ৮ মাস অন্তঃসত্ত্বা অবস্থায় ম্যারাথন দৌড়ে নজির গড়লেন মার্কিন মহিলা

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের