‘ডার্লিংস’ এ অভিনয়ের জন্য আলিয়াকে কী বললেন কিং খান জানেন?

রেড চিলিজকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এবং একজন প্রযোজক হিসাবে আমাকে তুলে ধরার জন্য। ইটারনাল সানশাইন প্রোডাকশন আমার প্রযোজনা সংস্থার নাম।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আলিয়া অভিনীত ও প্রযোজিত ছবি ‘ডার্লিংস’ এর মুক্তির আর মাত্র ১০ দিন বাকি। তার আগে সোমবার প্রকাশিত হল এই ছবির ট্রেলার। বলে রাখা বাহুল্য এই ছবিতে রেড চিলি এন্টারটেনমেন্টের সঙ্গে সহ প্রযোজনা করেছেন রণবীর ঘরনী। এদিন ট্রেলার লঞ্চে এই ছবি নিয়ে সাংবাদিক সম্মেলনে দু চার কথা ভাগ করে নিলেন আলিয়া। 

এদিন সূর্যমুখি হ্লুদ রঙা পোশাকে অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন আলিয়া। এই দিনটি যে তাঁর জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ তাও জানিয়েছেন অভিনেত্রী। কারণ অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসাবে ইন্ডাস্ট্রিতে এক নতুন যাত্রা শুরু করতে চলেছে সে এই ছবির মাধ্যমে। রেড চিলিজ এন্টারটেনমেন্টের সঙ্গে এই ছবিতে সহ প্রযোজনা করতে চলেছেন আলিয়া অর্থাৎ বুঝতেই পারছেন কিং খান ও গৌরী খানের সঙ্গে এই ছবিতে সেও রয়েছে প্রযোজকের ভূমিকায়। মুক্তির আগে এই ছবি নাকি কিং খান দেখেছেন আর তা দেখে আলিয়াকে একটি সুন্দর মেসেজ পাঠিয়েছেন তিনি। লিখেছেন, ”ধন্যবাদ ডার্লিং এই ছবিটা করার জন্য।”  

এদিন ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে এসে আলিয়া নিজেই প্রকাশ্যে সে কথা বলেছেন,”আজ আমি খুব নার্ভাস। কেননা আমি এখানে শুধু একজন অভিনেতা হিসেবে নই, আমি এখানে একজন প্রযোজক হিসেবেও আছি। গৌরব [ভার্মা] এবং রেড চিলিজকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এবং একজন প্রযোজক হিসাবে আমাকে তুলে ধরার জন্য। ইটারনাল সানশাইন প্রোডাকশন আমার প্রযোজনা সংস্থার নাম। এটি এখনও খুব ছোট। এই নামের অর্থ হল রোদ,তাই আজ আমি আপনাদের সামনে সূর্য এর মত সেজে এসেছি।” 

৩৩টি ছক্কা, ৪৪টি চার মেরে দিল্লি প্রিমিয়ার লিগে ঝড় তুললেন সাংসদ পাপ্পু যাদবের পুত্র সার্থক

বউদির সঙ্গে মাখোমাখো প্রেম, ধরা পড়তেই স্ত্রীর গলা কেটে খাটের তলায় লুকিয়ে রাখল স্বামী

ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ছেলের, শোকে পাথর বাবা-মাও রেললাইনে প্রাণ দিলেন

‘হয় টুকরে গ্যাং থাকবে, নয় আমরা থাকব’, যাদবপুরে হুঁশিয়ারি শুভেন্দুর

‘ফ্যাশন কমিটি বসুক, আমরা ভালবাসায় মন দিই’, বোনকে রাখি পরিয়ে ট্রোলারদের খোঁচা কৃতির

কর্মই ধর্ম, দুই ছোট যমজ সন্তানকে নিয়ে বাড়ি-বাড়ি গিয়ে জনসুমারির কাজ করে চলেছেন রুমি

সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, রাত থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, শনিতে শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

বিমানে চেপে অনুপ্রবেশ করেছিল মশা, জার্মানিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০০ ছুঁইছুঁই! উদ্ধার ৮৫ ভারতীয়, এখনও নিখোঁজ শতাধিক

৩ সপ্তাহের মধ্যে আরজি কর মামলার তদন্ত শেষ করতে হবে, CBI-কে নির্দেশ কলকাতা হাইকোর্টের

রাখির উৎসব মুহূর্তে পরিণত হল বিষাদে, ভিড়ে পদপিষ্ট হয়ে নিহত ১ মহিলা, আহত ৩

মর্মান্তিক ঘটনা চাঁপাইনবাবগঞ্জে, নদীতে স্নান করতে নেমে ডুবে মারা গেল পাঁচ বোন

‘কলেজে ছাত্র সংসদের নির্বাচন অবিলম্বে করতে হবে’, দাবি ঋতব্রতের

‘পুলিশ অনুমতি না দিলেও জেলায় জেলায় পায়ে হেঁটে যাব,’ ঘোষণা মমতার