১১ বছর পর অভিনয়ে ফিরলেন শর্মিলা ঠাকুর, সঙ্গে মনোজ বাজপেয়ী

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রায় ১১ বছর পর সিনেমায় ফিরলেন কিংবদন্তী অভিনেত্রী শর্মিলা ঠাকুর। হিন্দি ছবি ‘গুলমোহর’-এ অমোল পালেকর এবং মনোজ বাজপেয়ীর সঙ্গে পর্দায় ভাগ করতে দেখা যাবে এবার অভিনেত্রীকে। আপাতত ছবিটার শ্যুটিং শেষ হয়েছে। রাহুল চিট্টেল্লা দ্বারা পরিচালিত, একটি পারিবারিক প্রেক্ষাপটেই এই ছবিটি তৈরি করা হয়েছে।

এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন শর্মিলা ঠাকুর, মনোজ বাজপেয়ী, সিমরান ঋষি বাগ্গা, অমোল পালেকার এবং সুরজ শর্মা। আর এই ছবির মাধ্যমেই প্রায় ১১ বছর বিরতির পরে চলচ্চিত্রে ফিরলেন শর্মিলা ঠাকুর। জানা গিয়েছে, এই বছরের অগস্ট মাসেই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই ছবিটি। এই ছবিটি বহু-প্রজন্মের বাত্রা পরিবারকে ঘিরে আবর্তিত হয়েছে, যাঁরা তাঁদের ৩৪ বছরের পুরোনো পারিবারিক বাড়ি ছেড়ে চলে যাবে। সেই নিয়েই গল্প।

এই ছবির একটি অংশ হতে পেরে খুশি শর্মিলা ঠাকুরও, তিনি বলেছেন, “অনেকদিন পরে অভিনয়ে ফিরলাম। আর এই ছবির মতন ভাল পরিবেশে থাকতে পেরে খুব খুশি। আমাকে যখন গুলমোহর ছবির প্রস্তাব পাঠানো হয়েছিল, সঙ্গে সঙ্গেই আমি রাজি হয়ে গিয়েছিলাম, খুব সুন্দর হৃদয়গ্রাহী ভাবে লেখা হয়েছে এই ছবির গল্পটি। সম্পূর্ন পারিবারিক আঁচেই গড়া হয়েছে এই ছবিটিকে। আর আমার মনে হয় অনেকেই তাঁদের প্রিয়জনদের সঙ্গে বসে এটি ছবিটি উপভোগ করতে পারবেন।”

অন্যদিকে, অভিনেতা মনোজ বাজপেয়ী, বলেছেন, “আমার এই ছবিতে সাইন করার অনেক কারণ ছিল। প্রথমত, ছবির আখ্যানটি অত্যন্ত স্পষ্ট। দ্বিতীয়ত, শর্মিলা জির সঙ্গে স্ক্রিন শেয়ার করা একটি সম্মানের বিষয়, এছাড়া রাহুল একজন অত্যন্ত ভাল প্রতিভাবান মানুষ এবং সততার মানুষ হিসেবে তিনি পরিচিত হন সর্বদা। এত কিছু একসঙ্গে পাব এর থেকে ভাল আর কি হতে পারে। আমি আশা করি দর্শকরাও এই ছবিটিকে পছন্দ করবেন।”

পরিচালক বলেছেন, “একটি বর্ধিত পারিবারিক গল্প নিয়ে গুলমোহর ছবিটি বানিয়েছি। আমি যখন প্রথম স্ক্রিপ্টটি পড়ি তখনই আমাকে এই লেখা কোথাও না কোথাও আঘাত করেছিল। তাই আমি এই প্রকল্পটি শুরু করার জন্য খুব উত্তেজিত ছিলাম।

সিআইডি পর অভিষেকের দুয়ারে সমন নিয়ে হাজির ED

পুজোর আগে কলকাতা পুলিশে ৪ হাজার নতুন কনস্টেবল নিয়োগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

অভিষেকের বাড়ি থেকে সব নিরাপত্তা সরিয়ে নিল পুলিশ

অজান্তে নর্দমায় পা, পাঁকে তলিয়ে নিখোঁজ কিশোর, চাঞ্চল্য লিলুয়ায়

কর্নাটকের মুখ্যমন্ত্রী পদে শপথ ডি কে শিবকুমারের, হাজির খাড়গে-রাহুল

খালি পকেটেই দামি উপহারের শখ! প্রেমিকাকে খুশি করতে গিয়ে শ্রীঘরে কিশোর

দিল্লি অগ্নিকাণ্ড: জীবন বাঁচাতে দোতলা থেকে ঝাঁপ দুই মহিলার, ভাইরাল ভিডিও

৬১-তে তৃতীয় বিয়ে, আগামী মাসেই প্রেমিকা গৌরীর সঙ্গে সাতপাকে বাঁধা পড়বেন আমির

তৃণমূলে ফাটল আরও চওড়া, শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির ফিরহাদ-কুণাল

চালু হল ‘অন্নপূর্ণা যোজনা’র অনলাইন পোর্টাল, জেনে নিন আবেদন পদ্ধতি

দিল্লিতে রেস্তোরাঁয় বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঝলসে মৃত্যু ২১ জনের

শ্লীলতাহানি ও ফ্ল্যাট দখলের অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার

আইপিএলের পর দ্বিগুণ বৈভবের ব্র্যান্ড ভ্যালু, বিজ্ঞাপনের জন্য কত নিচ্ছেন জানেন?

‘আসি যাই, মাইনে পাই’ দিন‌ শেষ, কর্মীদের হাজিরা নিয়ে কড়া বার্তা অর্থ দফতরের