‘বুড়ো বয়সে কচি সাজার শখ’, সমবয়সী হয়েও শত্রুঘ্ন সিনহার পা ছুঁয়ে কটাক্ষের মুখে রেখা

বয়সে ১ মাস বড় হলেও তাঁর পা ছুঁয়ে প্রণাম করার রেওয়াজ আজীবন। বলিউড পার্টি বা অ্যাওয়ার্ড শো-তে যখনই যেখানেই আসেন রেখা, মন জিতে নেন ভক্তদের।

Share:

নিজস্ব প্রতিনিধি: রেখা, বলিউডের ওয়ান এন্ড ওনলি ডিভা। ৬৯ বয়সেও তাঁর গ্ল্যামার দেখে এখনও হোঁচট খায় তাঁর তরুণ থেকে প্রবীণ সমস্ত ভক্তরা। তবে পাশ্চাত্য পোশাকে নয়, সবসময়ই কাঞ্জিভরম শাড়িতে মাত করেন তিনি সবাইকে। বয়সকে তুড়ি মেরে উড়িয়ে সবসময় তরুণদের সঙ্গে পাল্লা দিতে তিনি ওস্তাদ। যাই হোক, সম্প্রতি অভিনেত্রী আবারও আলোচনায় এসেছেন একটি অন্য কারণে।

গতকাল মুম্বাইতে এক বিয়ের অনুষ্ঠানে নিমন্ত্রণ খেতে পৌঁছেছিলেন রেখা। অন্যদিকে বউ পুনমকে নিয়ে সেখানে উপস্থিত হয়েছিলেন শত্রুঘ্ন সিনহাও। সেখানেই ঘটল অবাক কাণ্ড। কেন, ঠিক কী হল? আসলে অভিনেতা শত্রুঘ্ন সিনহার পা ছুঁতে ট্রোলের মুখে পড়লেন রেখা। আসলে গুরুজনের পা ছোঁয়া, হিন্দু ধর্মের এক পরম্পরা। কিন্তু রেখার থেকে মাত্র ৮ বছরের বড় শত্রুঘ্ন, তাতে কী? বয়সে ১ মাস বড় হলেও তাঁর পা ছুঁয়ে প্রণাম করার রেওয়াজ আজীবন। বলিউড পার্টি বা অ্যাওয়ার্ড শো-তে যখনই যেখানেই আসেন রেখা, মন জিতে নেন ভক্তদের। শুধু তাঁর অসাধারণ রূপ বা জৌলুসই নয়, তাঁর মিষ্টি স্বভাবের জন্যেও ভক্তদের কাছে প্রিয়। তাই পাপারাজ্জিদের কাছেও তিনি খুব কাছের।

সম্প্রতি মুম্বাইতে এক বিয়ের অনুষ্ঠানে নিমন্ত্রণ খেতে পৌঁছেছিলেন রেখা। উপস্থিত ছিলেন শত্রুঘ্ন সিনহা ও তাঁর স্ত্রী পুনম সিনহাও। আর সেখানেই শত্রঘ্ন সিনহার মুখোমুখি হতেই তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করলেন ৬৯ বছরের রেখা। এরপর পুনমকে জড়িয়ে ধরে আদর করলেন অভিনেত্রী। এই ভিডিওটি ভাইরাল হতেই নেটপাড়ার একাংশের মন জিতে নেন অভিনেত্রী। তবে এতে কেউ কেউ আবার হতবাকও হন। একজন কমেন্টে লিখলেন, ‘এরা দুজন এক বয়সী না প্রায়!’ অপরজন লিখলেন, ‘রেখা কেন যে এরকম অদ্ভুত অদ্ভুত কাজ করে কে জানে!’ তৃতীয়জন লিখলেন, ‘কচি সাজার চেষ্টা করছে! মেকআপ করে তো আর কমানো যাচ্ছে না বয়স।’ এদিকে রেখা এবং শত্রুঘ্ন সত্তর এবং আশির দশকে একসঙ্গে বেশ কয়েকটি ছবিতে কাজ করেছেন, যার মধ্যে ১৯৮৮ সালের সিনেমায় জুটি বেঁধে ছিলেন। খুন ভরি মাঙ্গ, রামপুর কা লক্ষ্মণ এবং, দো ইয়ার (১৯৭২), কশমকাশ (১৯৭৩), কেহতে হ্যায় মুজকো রাজা (১৯৭৫), পরমাত্মা (১৯৭৮), জানি দুশমন এবং, মুকাবলা (১৯৭৯), চেহেরে পে চেহরা (১৯৮১), মাটি মাঙ্গে খুন (১৯৮৪)-এর মতো ছবিতে একসঙ্গে কাজ করেছেন। তবে এক সময় তাঁদের কথা বন্ধ হয়ে গেলেও এখন আবার সব ঠিকঠাক হয়ে গিয়েছে তাঁদের। 

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত