অবশেষে তুনিশা মৃত্যু মামলায় জামিন পেলেন শীজান, পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ কোর্টের

পাশাপাশি, মুম্বই পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছিল, তুনিশার মৃত্যু মামলার তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দেওয়ার।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেখতে দেখতে ৪ মাস হয়ে গেল। এখনও টেলিভিশন অভিনেত্রী স্বরা ভাস্করের মৃত্যু রহস্যের কোনও কুল কিনারা হলনা। গতবছর ২৪ ডিসেম্বর জনপ্রিয় ধারাবাহিক ‘আলিবাবা’র সেটেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তুনিশা। মাত্র ২০ বছর বয়সেই তাঁর মৃত্যুর কারণ নিয়ে রয়েছে নানা জলঘোলা। তুনিশা মৃত্যুর একদিন পরেই অভিনেত্রীর মায়ের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হন, তুনিশার সহ অভিনেতা ওরফে প্রাক্তন প্রেমিক শীজান খান। অভিনেত্রীকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার হন তিনি। এরপর জেল হেফাজতে দিন কাটছিল শীজানের। একাধিকবার জামিনের আর্জি জানানো হলেও খারিজ হয়ে যায়।

অবশেষে প্রায় ৩ মাসের মাথায় জেল থেকে নিষ্কৃতি পেলেন শীজান। তিন মাসের মাথায় তাঁর জামিনের আর্জি মঞ্জুর করল মহারাষ্ট্রের আদালত। ১ লক্ষ টাকার চুক্তিতে জামিন হল অভিনেতার। এক মাস আগে মুম্বইয়ের হাইকোর্ট শীজ়ান জামিনের জানালে তাঁর আবেদন খারিজ করে হয়ে যায়। পাশাপাশি, মুম্বই পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছিল, তুনিশার মৃত্যু মামলার তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দেওয়ার। গ্রেফতার হওয়ার পর শীজান পুলিশের কাছে একাধিক জবানবন্দি পরিবর্তন করেন। একদিকে তুনিশার মায়ের দাবি, তুনিশাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েও শীজান তাঁকে ঢোকা দেয়।

অনেক মহিলার সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। অন্যদিকে শীজানের দাবি ছিল, ধর্ম ও বয়সের ব্যবধানের জন্যে তাঁদের বিচ্ছেদ হয়। কেরিয়ারে মনোনিবেশ করতে চেয়েছিলেন শীজান। তদন্ত চলাকালীন অভিযুক্তের জামিনের আর্জি খারিজ করেছিল আদালতের বোম্বে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। পাশাপাশি, শীজ়ানকে সিঙ্গল বেঞ্চে আর্জি জানানোর পরামর্শ দিয়েছিল হাইকোর্ট। অবশেষে ৪ মার্চ নতুন খবর এল। শীজ়ানকে জামিন দেওয়ায় খুশি তাঁর পরিবার।

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর