নোরাকে হিন্দি শেখার পরামর্শ ‘ঝলক দিখলা জা ১০’-এর প্রাক্তন প্রতিযোগী শিল্পা শিন্ডের

করণ স্যার, আপনি নাচতে জানেন না, যদি আপনাকে সত্যিই মন্তব্য করতে হয়, আপনি যা জানেন তাই নিয়েই আগ্রহ দেখান। মাধুরী ম্যাম মন্তব্য করতে পারেন, কিন্তু দয়া করে একটু সংবেদনশীল হোন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের বিপাকে দেশের জনপ্রিয় ডান্স রিয়েলিটি শো ‘ঝলক দিখলা জা সিজন 10’। সম্প্রতি, অভিনেত্রী শিল্পা শিন্ডে তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে এই শোয়ের বিষয়ে একটি অভিযোগ করেছেন। বিশেষ করে তিনি সেলিব্রিটি প্রতিযোগীদের সঙ্গে অন্যায় হওয়ার কারণে ‘ঝলক দিখলা জা সিজন 10’-এর বিচারকদের উপর অভিযোগ এনেছেন। সম্প্রতি ডান্স রিয়েলিটি শো থেকে বাদ পড়েছেন শিল্পা। বিশেষ করে, শিল্পা এই শোয়ের অন্যতম বিচারক পরিচালক প্রযোজক করণ জোহরের উপর বিরক্ত। কারণ তাঁর অভিযোগ তিনি বিচার করতে পারেন না। পাশাপাশি শিল্পা তাঁর সহকর্মী নিয়া শর্মা এবং রুবিনা ডিলাইকের পক্ষেও কথা বলেছেন।

শিল্পা তাঁর ইনস্টাগ্রাম ভিডিওতে বলেছেন, “আমি চুপ করে ছিলাম, কিন্তু এবার, নিয়ার অভিনয়ের পর কী এই মন্তব্যগুলি দেওয়া ঠিক হল। করণ স্যার, আপনি কি তাঁদের আপনার প্রোডাকশন হাউস ধর্মা ছবিতে সাইন করাতে যাচ্ছেন? এছাড়াও আপনি কী তাঁদের অস্কার বা জাতীয় পুরস্কার দেবেন? এই ৩ মিনিটের অভিনয়ের জন্য বা পারফরম্যান্সের জন্যে, একজন শিল্পী কিসের মধ্য দিয়ে যায়, আপনার ধারণা নেই।”

পরে অভিনেত্রী আরও একটি ভিডিও পোস্ট করে এই শোয়ের অন্যতম বিচারক নোরা ফাতেহিকে হিন্দি শিখতে বলেছেন এবং মাধুরী দীক্ষিত নেনেকে তাঁর কথার প্রতি আরও যত্নবান হতে বলেছেন। করণকে তিনি বলেছেন, “করণ স্যার, আপনি নাচতে জানেন না, যদি আপনাকে সত্যিই মন্তব্য করতে হয়, আপনি যা জানেন তাই নিয়েই আগ্রহ দেখান। মাধুরী ম্যাম মন্তব্য করতে পারেন, কিন্তু দয়া করে একটু সংবেদনশীল হোন। নোরা, এখনই সময় তোমার কিছু হিন্দি শেখার, তুমি একটা হিন্দি ভাষার শোয়ের বিচারক।” শিল্পার এই ভিডিওগুলির অধীনে বেশিরভাগ নেটিজেন তাঁকে সমর্থন করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, “ঠিক আমার পয়েন্ট। আপনারা করণকে কেন রেখেছেন বিচারক হিসেবে।”

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরে ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

আখ দিয়ে কেন তুলসির বিয়ের মণ্ডপ তৈরি হয়? জানুন…

সাড়ে ৮ মাস অন্তঃসত্ত্বা অবস্থায় ম্যারাথন দৌড়ে নজির গড়লেন মার্কিন মহিলা

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের