Loading live market data...
Loading active stocks...
Connecting...

ঠান্ডায় কাঁপতে কাঁপতেই হল শুটিং, স্টার জলসার নতুন ধারাবাহিকে নতুন টুইস্ট

পাহাড়ে বরফের মাঝে প্রচন্ড ঠাণ্ডায় শুটিং করা বেশ কষ্টকর হলেও ভালোবেসেই কাজটা করেছেন পুরো টিম। তবে প্রথমাবস্থায় কাশ্মীরে শুটিংয়ের কথা থাকলেও তা নানা কারণে স্থগিত হয়ে যায়।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সোমবার থেকে শুরু হল স্টার জলসার নতুন ধারাবাহিক গুড্ডি’। নতুন মেগাতে নতুন চমক নিয়ে আসার চেষ্টায় রয়েছেন আবারও লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায় জুটি। শৈল শহরের কোলে শুটিং চলল এই ধারাভিকের। পাহাড়ের কলেই আপাতত তিনটি জীবনকে তুলে ধরা হতে চলেছে। পাহাড়ে বরফের মাঝে প্রচন্ড ঠাণ্ডায় শুটিং করা বেশ কষ্টকর হলেও ভালোবেসেই কাজটা করেছেন পুরো টিম। তবে প্রথমাবস্থায় কাশ্মীরে শুটিংয়ের কথা থাকলেও তা নানা কারণে স্থগিত হয়ে যায়। শেষমেশ পশ্চিমবঙ্গেই পাহাড়ের কোলে। 

ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেখা যাবে তিন অভিনেতা-অভিনেত্রীকে। গুড্ডির নামভূমিকায় রয়েছেন শ্যামৌপ্তি মুদলি, শিরিনের চরিত্রে রয়েছেন মধুরিমা বসাক ও ৯ বছর পর ছোটপর্দায় দেখা যাবে অভিনেতা রণজয় বিষ্ণুকে। আইপিএস অনুজের চরিত্রে অভিনয় করছেন তিনি। এঁরা ছাড়াও এই নতুন ধারাবাহিকে রয়েছেন অম্বরিশ ভট্টাচার্য, চন্দন সেন, সুদীপ মুখোপাধ্যায়, শঙ্কর চক্রবর্তী প্রমুখ। গুড্ডি’র সঙ্গীত পরিচালনা করছেন দেবজ্যোতি মিশ্র ও জিৎ গঙ্গোপাধ্যায়।

ছবির চরিত্রদের নিয়ে বলতে গেলে বলতে হয় গুড্ডি একটি সাধারণ মেয়ে । যে একজন পুলিশ অফিসার হওয়ার স্বপ্ন দেখে। স্বপ্নপূরণ করাই গুড্ডির একমাত্র লক্ষ্য। শিরিনের হাত ধরে সে নিজের স্বপ্নের পথে এগিয়ে যায়। আর সেই শিরিনের সঙ্গেই বিয়ের কথা পাকা অনুজের । পেশায় শিক্ষিকা শিরীন গুড্ডিকে তার জীবনের পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। কিন্তু হঠাৎ করে পাল্টে যায় সমস্ত সম্পর্কের সমীকরণ। পরিস্থিতির চাপে পড়ে শিরিনের পরিবর্তে স্নেহধন্যা গুড্ডিকে বিয়ে করতে বাধ্য হয় অনুজ। আর সেখান থেকেই মোড় নেবে গল্প। 

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

রাতে তরমুজ খাওয়া কি বিপজ্জনক? জানুন খাওয়ার সঠিক সময়

সন্ধ্যা নামতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, ৯ জেলায় বজ্রপাতের আশঙ্কা, বইবে ঝোড়ো হাওয়া

মমতা আর মুখ্যমন্ত্রী নন, বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল

বাবা হলেন সূর্যকুমার যাদব, পুত্র নাকি কন্যা এল ঘর আলো করে?

ডিজিটাল স্বাস্থ্য পরিষেবায় বড় বদল, চালু হল স্বাস্থ্য ভারত পোর্টাল

‘‌তৃণমূলের সব চোর’‌, বিমানে মহুয়াকে স্লোগান, ‘‌এটা অভব্যতা’‌, পাল্টা সরব সাংসদ

রাত বারোটার মধ্যে মমতা ইস্তফা না দিলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন?

প্রবল বেগে ধেয়ে আসছে ঝড়, সঙ্গে বৃষ্টিপাত, জারি কমলা সতর্কতা

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

ভোট পরবর্তী হিংসায় তপ্ত হাওড়ার শিবপুর, গুলি ও বোমাবাজিতে আহত তিন

বাংলাদেশ প্রিমিয়ার লিগে ম্যাচ গড়াপেটায় জড়িত ৫ ক্রিকেটার, শাস্তি দিচ্ছে বিসিবি

মাধ্যমিকের ফল কখন থেকে দেখা যাবে? অনলাইনে কীভাবে দেখবেন? জানুন সম্পূর্ণ পদ্ধতি