বাবা-মায়ের জন্যে ২৯.৭০ কোটি টাকায় বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন শ্রেয়া

বাবা-মায়ের জন্যে মুম্বইয়ের ওরলিতে ২৯.৭০ কোটি টাকায় একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন প্রখ্যাত গায়িকা শ্রেয়া ঘোষাল

Share:

নিজস্ব প্রতিনিধি: বাবা-মায়ের জন্যে মুম্বইয়ের ওরলিতে ২৯.৭০ কোটি টাকায় একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন প্রখ্যাত গায়িকা শ্রেয়া ঘোষাল। এবার থেকে মেয়ের সঙ্গেই থাকবেন গায়িকা মা শমিষ্ঠা ঘোষাল ও বাবা বিশ্বজিৎ ঘোষাল। শ্রেয়ার জন্মভূমি কলকাতাতেই। মুম্বইয়ের ইন্ডাস্ট্রিতে দাপিয়ে বেড়ানো তিনি অন্যতম বাঙালি। যাই হোক, বর্তমানে শ্রেয়ার জনপ্রিয়তা শুধু ভারতেই আটকে নেই, বিশ্বজুড়ে তাঁর অগণিত ভক্ত। স্কয়ার ইয়ার্ডস-এর ওয়েবসাইটে দেওয়া তথ্যানুসারে, মুম্বই য়ের ওরলিতে ২৯.৭০ কোটি টাকায় একটি বিলাসি অ্যাপার্টমেন্ট কিনেছেন শ্রেয়া। যেটি ওরলির গোদরেজ ট্রিলজিতে অবস্থিত। সম্পত্তিটি ২,৪৩০.০৬ বর্গফুটের (২২৫.৭৬ বর্গমিটার)। এর মোট আয়তন ২,৭৫০.২৮ বর্গফুট (২৫৫.৫১ বর্গমিটার), এবং এর সঙ্গে তিনটি গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে।

ইতিমধ্যেই লেনদেনে ১.৭৮ কোটি টাকার স্ট্যাম্প ডিউটি ​​ও ৩০,০০০ টাকার রেজিস্ট্রেশন চার্জ প্রদান করা হয়েছে। চুক্তিটি ২০২৬ সালের ১ এপ্রিল করা হয়েছিল। বর্তমানে দক্ষিণ মুম্বই, লোয়ার পারেল, প্রভাদেবী এবং বান্দ্রার পর মধ্য মুম্বই য়ের ওরলি বিলাসবহুল আবাসনগুলির জন্যে আলো চনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। এখানে প্রতি বর্গফুট ১ লক্ষ টাকার বেশি মূল্যের বেশ কয়েকটি প্রকল্প রয়েছে। কেননা বান্দ্রা-ওরলি সি লিঙ্ক, অ্যানি বেসান্ত রোড এবং ওয়েস্টার্ন এক্সপ্রেস হাইওয়ের মাধ্যমে ওরলির চমৎকার যোগাযোগ ব্যবস্থা রয়েছে, যা দক্ষিণ মুম্বই এবং পশ্চিম শহরতলি উভয় স্থানেই নির্বিঘ্নভাবে যাতায়াতের সুযোগ করে দেয়। বিগত বছরগুলিতে ওরলি একটি উচ্চমানের আবাসিক ও বাণিজ্যিক গন্তব্যে পরিণত হয়েছে। কারণ এতে বিলাসবহুল বহুতল ভবন, প্রিমিয়াম অফিস স্পেস এবং উন্নত সামাজিক পরিকাঠামো রয়েছে।

২০২৫ সালে দেশের অন্যতম ব্যয়বহুল অ্যাপার্টমেন্ট চুক্তিটি এখানে সম্পন্ন হয়েছিল, যেখানকার দুটি ডুপ্লেক্স ৭০০ কোটি টাকায় বিক্রি হয়েছিল। লোয়ার পারেল, নারিমান পয়েন্ট, প্রধান প্রধান রিটেইল সেন্টার, ফাইন-ডাইনিং রেস্তোরাঁ, নামকরা স্কুল এবং সেরা স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলির কাছাকাছি অবস্থিত। তবে এখানে বিলাসবহুল ফ্ল্যাট কেনার বিষয়ে শ্রেয়া ঘোষাল কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেননি। শ্রেয়া ঘোষাল দেশের অন্যতম প্রশংসিত একজন প্লেব্যাক গায়িকা। তাঁর বাবা বিশ্বজিৎ ঘোষাল একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এবং মা শর্মিষ্ঠা ঘোষাল সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রিধারী। তিনি রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’ জেতার পর খ্যাতি লাভ করেছিলেন এবং ২০০২ সালে ‘দেবদাস’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন, যেখানে ‘বৈরী পিয়া’-র মতো গানের জন্য তিনি পরিচিতি পান।

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর