‘কী চাইতে গেছি মনে নেই, দু-চোখ ভরে শুধু দেখলাম’ বরকে নিয়ে নৈহাটি বড় মা দর্শন শ্রুতির

বিয়ের পর প্রথম পুজো স্বামীর সঙ্গে দুর্দান্ত ভাবে কাটান শ্রুতি। বিয়ের পর প্রথম দীপাবলিও তাঁর, কালীপুজো কী ভাবে কাটাচ্ছেন ছোট পর্দার ‘রাঙা বউ’?

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়েটা ঠিক সময়মতো করেছেন টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি দাস। মাস কয়েক আগেই নিজের থেকে ১৫ বছরের বড় প্রেমিক কে আচমকাই বিয়ে করে নেন শ্রুতি। এক্কেবারে বলিউড স্টাইলে বিয়ে হয় তাঁর, সামাজিক মাফিক নয়, আইনী মতেই বিয়ে করেন শ্রুতি। বিয়ের দিন লাল বেনারসী বা সোনার গয়না নয়, উল্টে রূপোর গহনা এবং সাদা শাড়িতেই নিজেকে মুড়িয়ে ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবারের সমন্বয়ে পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে গাঁটছড়া বাঁধেন শ্রুতি। বিশেষ কেক কেটে এবং শ্রুতিকে সিঁদুর পরিয়ে সম্পন্ন হয় তাঁদের বিয়ে। তাঁদের বিয়ের পরেই দূর্গাপুজো চলে আসে। বিয়ের পর প্রথম পুজো স্বামীর সঙ্গে দুর্দান্ত ভাবে কাটান শ্রুতি। বিয়ের পর প্রথম দীপাবলিও তাঁর, কালীপুজো কী ভাবে কাটাচ্ছেন ছোট পর্দার ‘রাঙা বউ’? রবিবার কালীপুজো।

বিয়ের পর প্রথম দীপাবলি স্বামী স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে নৈহাটির ‘বড়মা’র দর্শন করে এলেন নায়িকা। এ বছর নৈহাটির বড়মা ১০০ বছরে পদার্পণ করলেন। কয়েক মাস আগে থেকেই মায়ের পুজোর প্রস্তুতি জোরকদমে শুরু হয়ে গিয়েছিল। কিছুদিন আগেই মায়ের কষ্টিপাথরের মূর্তি প্রতিষ্ঠিত হয়েছে নৈহাটির বড়মা মন্দিরে। এই মায়ের টানে ভক্তরা ছুটে আসেন দুর দুরান্ত থেকে। ২১ ফুট লম্বা সুউচ্চ মায়ের মূর্তি কয়েকটি দিন যাবৎ তৈরি হয়। কথায় আছে, বড় মায়ের কাছে যা মন ও ভক্তি দিয়ে চাওয়া যায় তা পাওয়া যাবেই। এদিন ভোর থেকেই শুরু হয়েছে মায়ের দ্বন্দি কাটা। প্রচুর ভক্তদের ভিড় এখন নৈহাটির অরবিন্দ রোডের বড় মায়ের মন্দিরে। এখন মায়ের মন্দির তৈরিও সম্পন্ন হয়েছে। এই মা খুবই জাগ্রত, ভক্তদের মুখে এমনটাই শোনা যায়। এদিন মাতৃমূর্তি দর্শন করে আনন্দে আত্মহারা হয়ে গিয়েছেন অভিনেত্রী। দুজনেই লাল পোশাকে সেজে সেখানে গিয়েছিলেন। সমাজমাধ্যমের পাতায় শ্রুতি পোস্ট করলেন মায়ের দর্শনের ভিডিও। পোস্ট করে শ্রুতি লেখেন, “প্রথম দেখায় সব ভুলে গেছি। মাকে কী বলতে, কী করতে গিয়েছিলাম। শুধু দু’চোখ ভরে দেখে এসেছি।” স্বর্ণেন্দুর সঙ্গে বিশেষ ছবিও পোস্ট করলেন তিনি। দীপাবলির শুভেচ্ছাও জানালেন সবাইকে।

এই মুহূর্তে ‘পাখি’ বা ‘রাঙা বউ’ হিসাবেই দর্শকের কাছে পরিচিত শ্রুতি। শুরু হওয়ার দিন থেকে টিআরপি তালিকায় জায়গা করে নিয়েছে এই সিরিয়াল। দীপাবলির আলোর উৎসবে মেতেছে গোটা শহর। পুজো-পার্বণ ছাড়া সচরাচর ছুটি পান না ছোট পর্দার অভিনেতারা। তবে পুজোর দিনগুলোয় ক্যামরা বন্ধ। তাই এদিন সময় নষ্ট না করে নৈহাটির বড় মায়ের মন্দিরে পুজো দিয়ে এলেন শ্রুতি। 

রোগী মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ, বিক্ষোভে উত্তাল হাবড়া হাসপাতাল

ধুলিয়ানে বজ্রপাতে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ৪ আহত ৩৫, গুরুতর জখম ১০

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

‘ডিজে বাজানো’ মন্তব্য মামলা, অভিষেকের গলা মেলানোর অনুমতি পেল সিআইডি

সোনারপুরে ময়লা ফেলার ভ্যাটে ব্যাগ থেকে মৃতদেহ উদ্ধার,এলাকায় চাঞ্চল্য

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ইলেকট্রিক শক দিতে হবে, সংসদে দাবি বিএনপি নেত্রীর

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সমাজমাধ্যমে কদর্য মন্তব্য, যুবককে গ্রেফতার করল মিনাখাঁ থানার পুলিশ

তৃণমূলের কর্মীদের ধরে রাখতে কালীঘাটে নিজের বাড়িতে ‘জনতার দরবার’ বসাচ্ছেন মমতা

১ জুলাই থেকে বদলে যাচ্ছে একাধিক নিয়ম, জেনে নিন কতটা প্রভাব পড়বে আপনার পকেটে?

‘১০ হাজার অনুপ্রবেশকারীকে ফেরত পাঠিয়েছি’, বিধানসভায় দাবি শুভেন্দুর

‘২০২১ সালে নির্বাচনের পর ৫৭ জন খুন হয়েছিলেন’, ভোট পরবর্তী হিংসা নিয়ে খোঁচা মুখ্যমন্ত্রীর

ক্রিকেটার অভিষেক পোড়েলের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, তদন্তে পুলিশ

নামী প্রযুক্তি সংস্থার ২১ হাজার কর্মীর চাকরি খেয়ে নিল কৃত্রিম বুদ্ধিমত্তা

রানাঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান সহ ১১ জন কাউন্সিলরের পদত্যাগ