সাইনার বিরুদ্ধে অশালীন মন্তব্য, গ্রেফতারির মুখে সিদ্ধার্থ

সাইনা নেহওয়ালের বিরুদ্ধে কুরুচিকর টুইট সিদ্ধার্থের। এবার তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করল হায়দরাবাদ পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কুরুচিকর মন্তব্য করে রোষের মুখে পড়েছিলেন তামিল অভিনেতা সিদ্ধার্থ । অলিম্পিক পদক জয়ী ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়ালের বিরুদ্ধে কুরুচিকর টুইট করায় অভিযোগ উঠেছিল সিদ্ধার্থের বিরুদ্ধে। এবার তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করল হায়দরাবাদ পুলিশ। ভারতীয় ফৌজদারি দন্ডবিধি অনুসারে সিদ্ধার্থের বিরুদ্ধে ৬৭ নং ও ৫০৯ নং ধারায় মামলা রুজু করা হয়েছে। সাইনা নেহওয়ালের বিরুদ্ধে সিদ্ধার্থের করা অশালীন মন্তব্যকে ঘিরে সোচ্চার হয়েছিলেন সকলেই। এর বিরুদ্ধে গর্জে উঠেছিলেন বিজেপির একাংশ।

ঘটনার সূত্রপাত চলতি মাসের প্রথম সপ্তাহে। ৫ জানুয়ারি প্রধানমন্ত্রীর ফিরোজপুর সফরকে ঘিরে যে উত্তেজনা ছড়িয়েছিল তার তীব্র নিন্দা করেছিলেন সাইনা নেহওয়াল। সাইনা লেখেন, ‘কোনো রাষ্ট্র নিজেকে নিরাপদ বলে দাবি করতে পারে না যদি তার নিজের প্রধানমন্ত্রীর নিরাপত্তার সঙ্গে আপোস করা হয়। আমি কঠোর ভাষায়, নৈরাজ্যবাদীদের দ্বারা প্রধানমন্ত্রী মোদির উপর কাপুরুষোচিত হামলার নিন্দা জানাই’। এই টুইট রি-টুইট করে সিদ্ধার্থ লেখেন, ‘‍বিশ্বের subtle cock চ্যাম্পিয়ন…ঈশ্বরকে ধন্যবাদ আমাদের ভারতের রক্ষক আছে।’

সাইনার প্রতি এই টুইট কুরুচিকর বলেই মনে করছেন নেটিজেনরা। কারণ কক শব্দটি নিয়ে পুরুষের যৌন অঙ্গকে নির্দেশ করা হয়, যেভাবে shuttlecock-এর বদলে subtle cock শব্দটি ব্যবহার করেছেন তাতেই চটেছেন অনেকে। তবে এই টুইট নিয়ে সিদ্ধার্থ লিখেছেন, ‘কাউকে অপমান করবার কোনও উদ্দেশ্য ছিল না, অশ্লীল কিছু আমি বলিনি। এইটুকুই বলব’। এর আগেও বিভিন্ন সময় টুইটে নানা মন্তব্য করে নানা সময় আলোচনার শীর্ষে এসেছেন সিদ্ধার্থ। তবে তাঁর এবারের কীর্তি যেন সবকিছুকে ছাপিয়ে গিয়েছে। 

কালীঘাটে ঠিক কি ঘটেছিল, তদন্তে নামল লালবাজারের গোয়েন্দা বিভাগ

ভাঙল ‘ধুরন্ধর-২’র রেকর্ড, বক্স অফিসে ৬৫০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর পোস্ট, সাসপেন্ড কলকাতা পুলিশের ইন্সপেক্টর

তুরস্কের ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ঝলসে মৃত ১৬, আহত একাধিক

রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবসে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

বসিরহাটে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত ৩

তৃতীয় সংসারও টিকল না, দীর্ঘ ১৩ বছরের দাম্পত্যে ইতি টানলেন পবন কল্যাণ

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

কম দামে পাবেন দুর্দান্ত ক্যামেরা! বাজারে আসছে Xiaomi 18T

১২ নভেম্বর থেকে গুরু-মঙ্গলের বিশেষ যুতি! কপাল খুলবে ৩ রাশির

আজকের রাশিফল: নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন