ক্যালিফোর্নিয়ায় গুলিতে ঝাঁঝরা সিধু মুসেওয়ালার খুনের মূলচক্রী গোল্ডি ব্রার

মঙ্গলবার ক্যালিফোর্নিয়ায় গোল্ডি ব্রারকে গুলি করে হত্যা করা হয়েছে। তবে তিনি মারা গিয়েছেন কিনা তা এখনও অফিসিয়াল নিশ্চিতকরণ আসেনি। কিন্তু তাঁকে খুন করার দায়ভার শিকার করেছে ডাল্লা লক্ষবীর গ্যাং।

Share:

নিজস্ব প্রতিনিধি: যতই দাপট দেখাক না কেন, অসুরের বিনাশ তো একদিন না একদিন হবেই! এবার অসুর বধ হল ক্যালিফোর্নিয়ায়। আর সেই অসুরের নাম, কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই দলের অন্যতম সহযোগী গোল্ডি ব্রার। যার হাতেই গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছেন, মাত্র ২৭ বছরের পঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালা। ২০২২ সালে কোনও বৃষ্টির রাতে গায়ক তথা রাজনীতিবিদ সিধু মুসেওয়ালাকে নির্মমভাবে খুন করেন গোল্ডি ব্রার এবং তাঁর দলবল। জানা যায়, প্রায় ৩০ রাউন্ড গুলি চলেছিল রকস্টার গায়কের বুকে। গুলিতে ঝাঁঝরা হয়ে যান তিনি, অবশেষে ঘটনাস্থলেই মারা যান সিধু মুসেওয়ালা। পঞ্জাবি গায়কের খুনের সেই ক্রোধ হয়তো এখনও জ্বলজ্বল করছে সিধুর গ্রামের বাসিন্দাদের বুকে! একমাত্র ছেলেকে মেরে মায়ের কোল খালি করে দিয়েছিলেন গোল্ডি ব্রার।

আসলে কথায় আছে না, ভগবানের মার শেষ রাতে। অবশেষে শকুনের মতো একইভাবে খুন হতে হল গোল্ডি কে। গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ডানহাত ছিলেন তিনি। জানা গিয়েছে, সিধু মুসেওয়ালা হত্যা মামলার মাস্টারমাইন্ড, গোল্ডি ব্রারকে ডাল্লা লক্ষবীর গ্যাং সদস্যরা গুলি করে হত্যা করেছে। আমেরিকান সংবাদ প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার ক্যালিফোর্নিয়ায় গোল্ডি ব্রারকে গুলি করে হত্যা করা হয়েছে। তবে তিনি মারা গিয়েছেন কিনা তা এখনও অফিসিয়াল নিশ্চিতকরণ আসেনি। কিন্তু তাঁকে খুন করার দায়ভার শিকার করেছে ডাল্লা লক্ষবীর গ্যাং। সঙ্গে জানিয়েছেন, দীর্ঘদিনের শত্রুতা বিনাশ করার জন্যই গোল্ডিকে হত্যা করেছে তাঁরা। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালাফোর্নিয়ার হোটেল ফেয়ারমাউন্টে গোল্ডি ব্রারকে গুলি করে হত্যা করা হয়েছে।

তবে গোয়েন্দা সংস্থা এবং নিরাপত্তা আধিকারিকরা এখনও গোল্ডিকে গুলি চালানোর বিষয়টি নিশ্চিত করেননি। বহুদিন ধরেই দিল্লী পুলিশ খুঁজছে তাঁকে। জানা গিয়েছিল, গ্যাংস্টার গোল্ডি ব্রার কানাডায় লুকিয়ে রয়েছেন। তিনি কানাডার ২৫ জন মোস্ট ওয়ান্টেডদের মধ্যে একজন ছিলেন। পঞ্জাবি গায়ক শুভদীপ সিং সিধু, ওরফে সিধু মুসওয়ালা হত্যার মূলচক্রী ছিলেন গোল্ডি ব্রার। ২৯ মে, ২০২২ সালে ব্রারের নির্দেশে গায়ককে হত্যা করা হয়। আর নিহত গ্যাংস্টার গোল্ডি ব্রারের আসল নাম ছিল সতীন্দরজিৎ সিং। তিনি পঞ্জাবের একজন প্রাক্তন পুলিশের ছেলে। পঞ্জাবের স্থানীয় গ্যাং প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণের মাধ্যমে অপরাধ জীবন শুরু করেছিলেন গোল্ডি। তিনি সুপারস্টার সলমান খানকেও একাধিকবার হত্যা হুমকি দেন। গোল্ডি ব্রারের নাম ২০১২ সাল থেকেই পাঞ্জাবে গ্যাংগুলির মধ্যে ছিল।

ভারত-মায়ানমার সীমান্তে সন্দেহভাজন জঙ্গি হামলায় নিহত ১ জওয়ান, জখম ৪

ফের বিহার, এবার তরুণীকে রাস্তা দিয়ে তুলে হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ

‘জীবন শেষ…’, মধ্যরাতে আচমকা রহস্যময় পোস্ট শঙ্কর চক্রবর্তীর! কী হল অভিনেতার?

‘বাংলায় হবে সাইকেল তৈরির কারখানা’, কর্মসংস্থানের স্বপ্ন দেখালেন শুভেন্দু

চাকদহে ৩ লক্ষ টাকার ট্যাব উদ্ধার, গ্রেফতার ২

ময়দা মাখা-বেলার ঝামেলা নেই, সন্ধ্যার চায়ের আড্ডা জমান সুজি-আলুর শিঙাড়ায়

নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচনের আগে কোমর বেঁধে মাঠে নির্বাচন কমিশন, প্রস্তুতি খতিয়ে দেখতে বৈঠক

‘বাবা কোনও ভুল কাজ করেনি’, মিলন প্রধানের জামিনের পর যা বলল মেয়ে অরুণিমা

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে স্বস্তি, অন্তর্বর্তী জামিন পেলেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

সম্ভল হিংসা মামলায় যোগী সরকারকে ১০ লক্ষ টাকা জরিমানা সুপ্রিম কোর্টের

জঙ্গিযোগের সন্দেহে দক্ষিণ দিনাজপুরে NIA-র তল্লাশি

নিয়োগ দুর্নীতির সিবিআই-এর মামলাকে ডিলিস্ট করে দিল কলকাতা হাইকোর্ট

পুজোর ভিড় সামলাতে কতটা তৈরি তিলোত্তমা? মণ্ডপে মণ্ডপে ঘুরে কড়া নজরদারি পুলিশের

এশিয়াডের মঞ্চে ভারতের জয়জয়কার, শুটিংয়ে সোনা জিতলেন নীরু ধান্দা