চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বক্সঅফিসে ডাহা ফেইল! দর্শক না থাকায় দ্বিতীয়দিনেই প্রেক্ষাগৃহ থেকে সরছে ‘সিকন্দর’

নিজস্ব প্রতিনিধি: প্রায় দেড় বছর পর বড় পর্দায় এন্ট্রি নিলেন সলমান খান। ঈদের আগেই মুক্তি পেয়েছে তাঁর বহু প্রতীক্ষিত চলচ্চিত্র ‘সিকন্দর’। জাতির ক্রাশ রশ্মিকা মান্দান্নার সঙ্গে সলমানের রসায়ন দেখার অপেক্ষায় ছিলেন ভক্তরা। প্রায় ৫,০০০ টাকা পর্যন্ত উঠেছিল ‘সিকন্দর’ এর টিকিটের মূল্য। এক সপ্তাহ আগেই শুরু হয়ে গিয়েছিল অগ্রিম বুকিং। তাতে ভাল সাড়াও মিলেছিল। কিন্তু ছবির কাহিনী মন জয় করতে পারল না ভক্তদের। ছবিতে সলমানকে হিরো নয়, জিরো বলছেন ভক্তরা। রশ্মিকার সঙ্গে তাঁর রসায়নের প্রশংসিত হলেও ছবির কাহিনী মন জয় করতে ব্যর্থ হয়েছে ভক্তদের। তার প্রভাব পড়েছে বক্সঅফিস কালেকশন। ৩০ এপ্রিল মুক্তি পেয়েছে এই ছবি, যা ছিল সলমান ভক্তদের জন্যে ঈদের উপহার। কিন্তু ছবি মুক্তি পেতে ভক্তদের উত্তেজনা ক্ষীণ হয়ে গিয়েছে।

কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের গ্যাংয়ের থেকে একাধিক মৃত্যু হুমকি নিয়েও ছবির শুটিং করেছেন সলমান খান। বডি ডবল ছাড়াই অ্যাকশন করেছেন তিনি। ভেঙে ফেলেছেন শরীরের একাধিক হাড়গোড়। কিন্তু দর্শকরা ছবির প্রশংসার চাইতে তিরস্কার করেছেন বেশি। সলমান খান এবং রশ্মিকা মান্দান্না অভিনীত সিকন্দর দর্শক এবং সমালোচকদের মন জয় করতে ব্যর্থ হয়েছে। ছবিটি মুক্তির দিনে মাত্র ২৬ কোটি টাকা আয় করতে সক্ষম হয়েছিল। যা সলমান খানের ছবির জন্যে প্রত্যাশার চাইতে কম। বক্স অফিসে ছবিটি ভাল শুরু করেছে।

ধারণা ছিল, দ্বিতীয় দিনে (ঈদে) ছবিটি বক্স অফিসের কালেকশন বাড়বে, কিন্তু তা হয়নি। মাত্র ৪ কোটি আয় করেছে সিকন্দর। সুতরাং দুইদিনে ছবির বক্সঅফিস কালেকশন দাঁড়িয়েছে মাত্র ৩০ কোটি। অনেক পিভাআর সিনেমাহলে দর্শক না থাকার কারণে সিকন্দারের শো বাতিল করা হয়েছে। এটা নিঃসন্দেহে সকলকে হতবাক করেছে। তবে এ প্রথম নয়, গত কয়েক বছর ধরে সলমান খানের ছবিগুলি বক্স অফিসে খুব একটা সাড়া পাচ্ছে না। কিন্তু মুক্তির দ্বিতীয় দিনেই কোনও সুপারস্টারের শো বাতিল হয়ে যাওয়া, যা নিঃসন্দেহে আশঙ্কাজনক। রবিবার সিকন্দর ২৬ কোটি টাকা আয় করেছিল, যা ভাল, কিন্তু খুব আদর্শ নয়। ২৬ কোটির জায়গায় ৩৫ কোটি হলে ওপেনিং হিসেবে একটি আদর্শ সংখ্যা হত। দ্বিতীয় দিনে ছবিটি প্রায় ৩০ কোটি টাকা আয় করেছে। যা, সলমান ভক্তদের হতাশ করেছে। তারা তাদের প্রিয় তারকার কাছ থেকে এত খারাপ ছবি আশা করেনি।

Published by:

Share Link:

More Releted News:

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

মা হলেন শিভালি কা ওবেরয়, বিয়ের তিন বছর পরেই সুখবর শোনালেন ‘দৃশ্যম ২’ খ্যাত পরিচালক

সাই পল্লবীর ছবি ‘Ek Din’-এ দেখা গেল স্মৃতি হারানো! সত্যিই কী এমন অসুখ আছে?

মেয়ের জন্মের দেড় বছরের মাথায় ফের মা হতে চলেছেন দীপিকা, সোশ্যাল মিডিয়ায় পোস্ট তারকা দম্পতির

হরর-কমেডিতেই বাজিমাত! দুই দিনেই ৬০ কোটির গণ্ডি পেরলো অক্ষয় কুমারের ‘ভূত বাংলা’

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ