দর্শকশূন্য সিনেমাহল, ৭ দিনে ১০০ কোটিও ছুঁতে পারল না সলমানের ‘সিকন্দর’

যাই হোক এবার আসা যাক, ছবির আয়ে। সিকান্দরের শুরুটা খারাপ হলেও সাতদিনে ৯৭.০৩ কোটি টাকা আয় করে ফেলেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেখতে দেখতে এক সপ্তাহ কেটে গেল। কিন্তু সলমান খানের ছবির আয় ১০০ কোটিও ছুঁতে পারল না। ‘টাইগার ৩’ রিলিজের দেড় বছর পর ‘সিকান্দর’ হয়ে রূপালী পর্দায় ফিরেছিলেন সলমান খান। কিন্তু মুক্তির আগে ছবি ঘিরে যেমনটা উত্তেজনা ছিল, মুক্তির পর সবটাই ফিকে হয়ে যায়। কারণ সুপারস্টারের ছবিতে হতাশ করেছেন ভক্তদের। ছবির কাহিনী, গান, সংলাপ কোনওটাই মন ছুঁতে পারেনি ভক্তদের। তাই হলে শুধুমাত্র গুটি কয়েক দর্শক, শো না চলায় মুম্বইয়ের বেশিরভাগ প্রেক্ষাগৃহ থেকেই সরিয়ে নেওয়া হয়েছে ছবিটিকে। সলমান খানের মতো একজন সুপারস্টারের কাছে এমনটা আশা করতে পারেননি ভক্তরা। সকলকে হতাশ করেছেন সলমান। যদিও সবকিছুর মাঝে জাতির ক্রাশ রশ্মিকা মান্দান্নার সঙ্গে অভিনেতার রসায়ন মুগ্ধ করেছে ভক্তদের। যাই হোক এবার আসা যাক, ছবির আয়ে। সিকান্দরের শুরুটা খারাপ হলেও সাতদিনে ৯৭.০৩ কোটি টাকা আয় করে ফেলেছে।

ট্রেড ওয়েবসাইটটি জানিয়েছে, শনিবার ভারতে সিকন্দার আনুমানিক ৩.২৮ কোটি আয় করেছে, যার ফলে সাত দিনে ছবির মোট আয় হয়েছে ৯৭.০৩ কোটি টাখা। ছবিটির উদ্বোধনী আয় হতাশাজনক ছিল, মাত্র ২৬ কোটি এবং পাঁচ দিনে মাত্র ৯০.২৫ কোটি আয় করেছে সিকান্দর। শুক্রবার, সিকান্দর ৩.৫ কোটি আয় করেছে। চলচ্চিত্র নির্মাতাদের মতে, সিকান্দার ৬ দিনে বিশ্বব্যাপী ১৭৮.১৬ কোটি টাকা আয় করেছে। যেহেতু এটি সলমানের খানের ছবি, তাই ছবির আয়ের এই পরিসংখ্যান হতাশাজনক। সলমানের শেষ ছবি, টাইগার ৩, ৭ম দিনে ভারতে ২১৯.৪ কোটি টাকা আয় করেছিল। যেখানে সিকন্দর মাত্র ১০০ কোটি টাকা আয় করেছে। সৌভাগ্যক্রমে, ছবিটি কিসি কা ভাই কিসি কি জানের চেয়ে পিছিয়ে নেই, যা প্রথম সপ্তাহে ৯০.১৫ কোটি টাকা আয় করেছিল।

সলমান ও রশ্মিকা ছাড়াও , সিকান্দার ছবিতে আরও অভিনয় করেছেন সত্যরাজ, কাজল আগরওয়াল, শারমন জোশী, প্রতীক বাব্বর, কিশোর, যতীন সারনা এবং সঞ্জয় কাপুর। ছবিতে সলমান সঞ্জয় রাজকোট নামে এক রাজার চরিত্রে অভিনয় করেছেন, যিনি রশ্মিকার সাইশ্রীর সঙ্গে বিবাহিত। তিনি একজন দুর্নীতিবাজ রাজনীতিবিদ এবং তার ছেলের মুখোমুখি হন। এই নিয়েই ছবার গল্প এগোবে।

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি