মুক্তির ৩ মাস বাকি, শেষ হয়নি ‘সিকন্দার’-এর শুটিং, সময় দিতে পারছেন না সলমান?

কিন্তু ছবি রিলিজের আর মাত্র ৩ মাস বাকি। কিন্তু এখনও ছবির শেষ পর্যায়ের শুটিং বাকি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বছর শুরু থেকেই সুপারস্টার সলমান খানের নিরাপত্তা জোরদার করা হচ্ছে। অভিনেতার জুহুর বাড়ি গ্যালাক্সি আবাসন মেরামত করা হচ্ছে। গতকাল রবিবার (৫ জানুয়ারি) গ্যালাক্সির একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। যেখানে অভিনেতার বাড়ির পাশে একাধিক সুরক্ষা গ্যাজেট ইনস্টল করতে দেখা যায়। বছর কয়েক ধরেই কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই এর নজরবন্দী সলমান খান। কৃষ্ণসার হত্যা নিয়ে অভিনেতা যতদিন বিষ্ণোই সম্প্রদায়ের কাছে ক্ষমা না চাইবেন, ততদিন তাঁর নিস্তার নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন লরেন্স বিষ্ণোই। একাধিকবার মৃত্যু হুমকিও দেওয়া হয়েছে সলমানকে।

সেই কারণে পরিবারের সঙ্গে সঙ্গে অভিনেতাও কড়া নিরাপত্তায় মুড়ে রয়েছেন। মহারাষ্ট্র সরকার অভিনেতার নিরাপত্তা জোরদার করেছে। নিরাপত্তায় মুড়ে অভিনেতা তাঁর কাজের প্রতিশ্রুতিগুলিও সম্পন্ন করছেন। যাই হোক, গত ডিসেম্বরে সলমানের আসন্ন ছবি ‘সিকান্দার’-এর টিজার মুক্তি দিয়েছেন নির্মাতারা। ভাইজানের ৫৯ জন্মদিনে এটি ছিল ভক্তদের জন্যে সারপ্রাইজ। টিজারেই একেবারে অ্যাকশন হিরোর অবতারে ধরা দিয়েছেন সুপারস্টার। কিন্তু ছবি রিলিজের আর মাত্র ৩ মাস বাকি। কিন্তু এখনও ছবির শেষ পর্যায়ের শুটিং বাকি। ২০২৫ সালের ঈদে মুক্তি পাওয়ার কথা ‘সিকান্দার’, কিন্তু ছবির অনেকটা অংশের শুটিং এখনও বাকি!

এমতাবস্থায় জানা গিয়েছে, আগামী ১০ জানুয়ারি থেকে ‘সিকান্দার’-এর শেষ পর্যায়ের শুটিং মুম্বইতেই শুরু করবেন রশ্মিকা এবং সলমান খান। একটি প্রতিবেদন অনুযায়ী, “ছবির শেষ শিডিউলের কাজ আগামী ১০ ​​জানুয়ারি মুম্বইয়ে শুরু হবে। সেটে ফিরবেন সলমান ও রশ্মিকা মান্দান্না। যদিও ছবিটি মার্চে মুক্তি পাওয়ার কথা, কিন্তু দলটি স্বাচ্ছন্দ্যে সময়মতো শেষ করার জন্যে আত্মবিশ্বাসী।” সলমান খান, ছবিতে একজন নির্মম ব্যবসায়ীর চরিত্রে অভিনয় করছেন। ছবিতে আরও অভিনয় করেছেন সত্যরাজ ও কাজল আগরওয়াল ।

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি