বোনের হাতে ফোঁটা নিতে সুদূর মুম্বই থেকে ছুটে এলেন জিৎ 

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ বৃহস্পতিবার দেশ জুড়ে পালিত হচ্ছে ভাইফোঁটা। সাধারন মানুষের পাশপাশি রাজনৈতিক নেতা মন্ত্রী থেকে অভিনেতা অভিনেত্রীরা সকলেই এই অনুষ্ঠানে মেতে উঠেছেন। শত ব্যাস্ততার মধ্যেও বছরের একটা দিন ভাইরা সব কাজকে দূরে সরিয়ে রেখে উপস্থিত হয়েছেন বোনেদের কাছে। বোনেরাও ভাইদের আপ্যায়নে কোনও ত্রুটি রাখতে নারাজ। বাদ পড়লেন না অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী (Shubhoshree Ganguly) এবং গায়ক জিৎ গাঙ্গুলীও (Jeet Ganguly)। তাঁরা দুজনে জন্মসুত্রে ভাইবোন নন। কর্মসূত্রে তাঁদের পরিচয়। বর্তমানে একজন কলকাতার বাসিন্দা এবং অন্যজন থাকেন মুম্বইতে। কিন্তু তবুও বছরের এই একটা দিন একজায়গায় হন দুই শিল্পী। এই বছরও তাঁর ব্যাতিক্রম হল না। বোন শুভশ্রীর কাছে ফোঁটা (Bhaifota) নিতে সুদূর মুম্বই থেকে কলকাতায় উড়ে এলেন জিৎ গাঙ্গুলী।

পিছিয়ে থাকলেন না শুভশ্রীও। সঙ্গীত শিল্পী দাদার কপালে চন্দনের ফোঁটা দেওয়া থেকে শুরু করে শাঁখ বাজানো, উলু ধ্বনি দিয়ে দাদার মঙ্গল কামনা করা এবং তারপর ভাইয়ের পাতে পাঁচ রকমের মিষ্টি কোনও কিছুতেই খামতি রাখলেন না অভিনেত্রী। প্রতি বছরই ভাইফোঁটায় শুভশ্রীর কাছে ফোঁটা নিতে আসেন জিৎ গাঙ্গুলী। এক বেসরকারি সংবাদ সংস্থাকে সঙ্গীত শিল্পী জানান, “শুভ আর আমার সম্পর্কটা একদম আলাদা। আমার বাবা ওঁকে মেয়েই বলত। যেহেতু আমরা দু’জনেই গঙ্গোপাধ্যায়, সেহেতু সম্পর্কটা যেন আরও কাছের। বার বার করে ও বলেছিল আসতেই হবে। কাল সকালেই আমি ফিরে যাব”।

এত গেল রীতি পালনের কথা। কিন্তু সেলিব্রিটি (Celebrity) দাদার আপ্যায়নে ভুরিভোজের কি আয়োজন করেছিলেন শুভশ্রী? জানা গিয়েছে দাদার জন্য সকালের জলখাবারে লুচি, আলুর তরকারি। এবং দুপুরে সরু চালের ভাত, সঙ্গে পাঁঠার মাংসের আয়োজন করেছিলেন অভিনেত্রী। এছাড়াও পাতে ছিল হরেক রকমের তরকারি। যা দেখে আপ্লুত জিৎ। বেসরকারি সংবাদ সংস্থাকে রাজ ঘরণী বলেন, “জিৎদার সঙ্গে আমার বহু বছরের সম্পর্ক। সেই সম্পর্ক শুধু কাজের সূত্রেই নয়, একটা আত্মিক টান রয়েছে। একটা পারিবারিক সম্পর্ক রয়েছে। বলা ভাল, এই দিনটার জন্য আমরা সকলেই অপেক্ষা করে থাকি”।

আরও পড়ুনঃ ভাইদুজ পালনে মাতলেন বলিউড অভিনেত্রীরা

দশভুজা নন, হাতে নেই অস্ত্র! রায় পরিবারের দুর্গা প্রতিমায় বড় চমক

বাংলাদেশে দুর্গাপুজোয় জঙ্গি হামলার আশঙ্কা, মণ্ডপে বসছে সিসি ক্যামেরা

চিনি আর তেল ছাড়লেই কমবে না ডায়াবেটিস! কী বলছেন বিশেষজ্ঞরা?

খাবারে বৈচিত্র্য কম? বাড়তে পারে রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের ঝুঁকি

দিল্লিতে ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার শিশুর দেহ

ফুসফুসের সমস্যা! ধূমপান ছাড়ার ২০ মিনিট পর থেকেই শুরু হয় ম্যাজিক

কেতুর গোচর, ৫ ডিসেম্বর পর্যন্ত ‘আচ্ছে দিন’ ৩ রাশির জাতকদের

উ‍ৎসবের মরশুমেই ৫ রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে বিপদ!

পুতিনের জন্মদিনেই ইউক্রেনের ১২ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত ১৯

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

প্রকাশ্য রাস্তায় চড় স্বামীর, অভিমানে দুই ছেলেকে নিয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী স্ত্রী

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে