বিয়ে করছেন গায়ক মিকা সিং, পাত্রী কে?

Share:

নিজস্ব প্রতিনিধি: সব জল্পনার অবসান। অবশেষে নিজের হবু স্ত্রীকে বেছে নিলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী মিকা সিং (MIKA SINGH)। কথিত রিয়েলিটি শো ‘স্বয়ম্বর: মিকা দি ভোতি’ (Swayamvar: Mika Di Vohti) র চমকপ্রদ সমাপ্তি পর্বের মধ্য দিয়ে মিকা, প্রতিযোগী আকাঙ্ক্ষা পুরী (Akanksha Puri) কে নিজের স্ত্রী হিসাবে বেছে নিয়েছেন। এই শোয়ের সম্প্রচার হবে, আজ অর্থাৎ ২৫ জুলাই। রাখি সাওয়ান্ত এবং রাহুল মহাজনের পরে মিকাই হলেন দ্য ব্যাচেলর-স্টাইল শো-এর সর্বশেষ সেলিব্রিটি।

সম্প্রতি, একটি সূত্র থেকে জানা গিয়েছে, “এই শোয়ের বিজয়ীর নাম ঘোষণা করা হলেও মিকা সমাপ্তি মঞ্চে আকাঙ্ক্ষাকে বিয়ে করেননি, তিনি শুধুমাত্র তাঁর পছন্দ বোঝাতে আকাঙ্ক্ষাকে বিয়ের মালা পরিয়েছিলেন। তবে মিকা এও জানিয়েছেন যে, তিনি বিয়ে করার আগে কিছুদিন আকাঙ্ক্ষার সঙ্গে সময় কাটাবেন। ইতিমধ্যেই মিকা আকাঙ্ক্ষার পরিবারের সঙ্গে দেখা করেছেন এবং তাঁদের আশীর্বাদ নিয়ে নতুন যাত্রা শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন।” তাহলে আকাঙ্ক্ষা এক্ষুনি কেন তাঁর মেহেন্দি-সজ্জিত হাত ইনস্টাগ্রামে পোস্ট করেছেন,সেই নিয়েই ধোঁয়াশা বাড়ছে। আকাঙ্ক্ষার সহ-প্রতিযোগীরা ছিলেন প্রান্তিকা দাস এবং নীত মহল। এমনকী আকাঙ্ক্ষা বহু বছর ধরে মিকার বন্ধু।

মার্চের একটি বেসরকারি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে মিকা বলেছিলেন যে, এতদিন নিজের কেরিয়ার প্রতিষ্ঠিত করার জন্যে বিয়ের প্রস্তুতি নেননি। কিন্তু পরে তাঁর বড় ভাই, গায়ক দালের মেহেন্দির পরামর্শ অনুযায়ী, তিনি অনুভব করেছিলেন যে, এবার বিয়ে করতেই হবে। তিনি বলেছেন, “আমি আগে প্রস্তুত ছিলাম না। আমি গত ২০ বছরে কমপক্ষে ১০০-১৫০ টি বিয়ের প্রস্তাবকে না বলেছি, কারণ আমার কাজ আমার কাছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল।” আরেকটি সাংবাদিক সাক্ষাৎকারে বিয়ের প্রসঙ্গে তিনি মিকা বলেছিলেন, “আমি নিশ্চিত নই যে আগেকার যুগে সেলিব্রিটিরা কতটা সিরিয়াস ছিল। কিন্তু এই মুহুর্তে দাঁড়িয়ে আমার কাছে, জনপ্রিয়তা ছাড়া আমার আর কিছুর প্রয়োজন নেই।”

শহীদ সমাবেশের পর টিএমসিপির প্রতিষ্ঠা দিবসেও জট, সভার অনুমতি চেয়ে হাইকোর্টে দ্বারস্থ কালীঘাটপন্থীরা

আতঙ্কে পাকিস্তানে বাস, স্বাধীনতার তিন দিন পর নদিয়ায় ওড়ে ‘তেরঙ্গা’, জানেন কেন?

পার্কস্ট্রিটের কেন্দ্রীয় সরকারি হোম থেকে বাংলাদেশি-সহ ৩ মহিলাকে অপহরণ!

‘পড়ুয়াদের দাবি ন্যায্য, দেখা করুন,’ হেমন্ত সোরেনকে চিঠি দিয়ে আর্জি রাহুলের

বিজেপি সরকারের ১০০ দিন পূর্তি, ‘রাজ্যের ইতিহাসে সফলতম সরকার’, বড় দাবি দিলীপের

ডোপ টেস্টে উত্তীর্ণ হতে পারলেন না এয়ার ইন্ডিয়ার আরও দুই পাইলট

বিদেশ যাত্রার আগেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় হাইকোর্টে অভিষেক

একবার খেলেই বারবার খেতে ইচ্ছে করবে, বর্ষার দুপুরে বানিয়ে নিন আচারি ভুনা খিচুড়ি

নিম্নচাপের গতিপথ পরিবর্তন, প্রবল বৃষ্টিতে ভাসতে চলেছে কলকাতা সহ ৭ জেলা

শ্রাবণের সোমবারে পুজো দিতে গিয়ে বিহারের অশোকধাম মন্দিরে পদপিষ্ট হয়ে সাত পুণ্যার্থীর মৃত্যু

সপ্তাহের শুরুতেই বৃষ্টির দাপট, নিম্নচাপের জেরে একাধিক জেলায় জারি লাল-কমলা সতর্কতা

ঝাল-ঝোল তো খেয়েছেন, এবার বেগুন দিয়ে বানিয়ে ফেলুন কই ভোলার রসা

‘১ কোটি ৪৩ লক্ষ পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘হেনস্থার জন্য মানসিক চাপে ছিলেন আশিসদা’, প্রাক্তন মন্ত্রীর আত্মহত্যায় শোকাহত মমতা