ফের কোভিড আক্রান্ত বিখ্যাত পরিচালক সোনালী বোস, এখন কেমন আছেন?

যেখানে তিনি নিজের ছবিও পোস্ট করেছেন। ৫ নভেম্বর রবিবার, সোনালী নিজের বিছানায় শুয়ে থাকা একটি স্ন্যাপশট শেয়ার করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: কোভিড মরসুম কেটে গিয়েছে ২ বছর হতে চলল। ২০২০ সাল থেকে শুরু হওয়া মারণ ভাইরাসের দাপট আজ আর নেই বললেই চলে, থাকলেও এখন কেউ আর এই ভাইরাসকে ভয় পায় না। কিন্ত তাও একেবারে যে এই ভাইরাসের বিদায় হয়েছে তা নয়। মাঝে মধ্যে অনেককেই ভয় দেখাচ্ছে করোনা ভাইরাস। এই যেমন বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা সোনালি বোস, দ্য স্কাই ইজ পিঙ্ক এবং দ্য মার্গারিটা উইথ আ স্ট্র-এর মতো সিনেমা পরিচালনার জন্য তিনি প্রশংসিত, প্রায়শই সোশ্যাল মিডিয়ায় তার জীবনের ঝলক উঠে আসে। দুর্ভাগ্যবশত, তিনি সম্প্রতি কোভিড আক্রান্ত হয়েছেন। এবং দুঃখজনক আপডেটটি শেয়ার করেছেন তাঁর ইনস্টাগ্রামে। যেখানে তিনি নিজের ছবিও পোস্ট করেছেন। ৫ নভেম্বর রবিবার, সোনালী নিজের বিছানায় শুয়ে থাকা একটি স্ন্যাপশট শেয়ার করেছেন।

পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, “এই মুহুর্তে এটাই আমি ঠিক আছি। কোভিড! আপনি এটা এখনও কাছাকাছি বিশ্বাস করবেন? আমি হতবাক ১০২-৩ জ্বর। একেবারে পচা লাগছে! এবং আবার কোভিড পেয়ে বিরক্ত! ঈশ্বরই জানেন এটা কোন স্ট্রেন।” সোনালি এর আগে ২০২২ সালের জানুয়ারিতে গোয়াতে একটি ঘনিষ্ঠ বিয়েতে গিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। সেই সময়কালেও তিনি সোশ্যাল মিডিয়াতে COVID-এর সঙ্গে তাঁর লড়াইয়ে র অভিজ্ঞতা অকপটে শেয়ার করেছিলেন। তাই এখনও এই ভাইরাসের থেকে মুক্তি পাওয়ার অবস্থা নেই। 

কে সোনালি বোস

দ্য স্কাই ইজ পিঙ্ক, ২০১৯ সালের রোমান্টিক কমেডি-ড্রামা, সোনালি বোস দ্বারা পরিচালিত এই ছবি ব্যপক প্রশংসিত হয়েছিল। ছবি প্রযোজনা করেছিলেন সিদ্ধার্থ রায় কাপুর।রনি স্ক্রুওয়ালা, প্রিয়াঙ্কা চোপড়া. ফারহান আখতার, জাইরা ওয়াসিম এবং রোহিত সরফ ছবিতে অভিনয় করেছিলেন। প্রিয়াঙ্কা নিজেই প্রধান ভূমিকায় অভিনয় করেছিলেন। চলচ্চিত্রটি ৪৪ তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এটী প্রিমিয়ার হয়েছিল, এটির পরিচালনা এবং দুর্দান্ত অভিনয়ের জন্য প্রশংসা অর্জন করেছিল।

 

 

 

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত