গুজরাতের বরাহি গোশালা পরিদর্শন, পশু কল্যাণে ১১ লক্ষ টাকার অনুদান সোনু সুদের

সম্প্রতি সোনু সুদ গুজরাতের পাটনের সাঁওতালপুর তহসিলে অবস্থিত বারাহী গোশালা পরিদর্শন করেছিলেন। সেই ছবি-ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সোনু সুদ, যাঁকে গরীবের মসিহা বলা হয়। করোনা মরসুমে পরিযায়ী শ্রমিকদের উপর তাঁর অবদানের কথা দেশজুড়ে সকলেরই জানা। করোনা আক্রান্ত দের যেভাবে নিজের জীবনের ঝুঁকি নিয়ে সাহায্য করেছিলেন তা দেশের মনে থাকবে সারা জীবন। আজও অভিনেতার বাড়ির সামনে লাইন পড়ে যায় দীন-দরিদ্রদের। যে যখন সাহায্য চায়, তিনি সাধ্য মতো সাহায্য করার চেষ্টা করেন। যাই হোক, সম্প্রতি সোনু সুদ গুজরাতের পাটনের সাঁওতালপুর তহসিলে অবস্থিত বরাহি গোশালা পরিদর্শন করেছিলেন। সেই ছবি-ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে অভিনেতাকে গরুদের খাওয়াতে ও কর্মকর্তাদের সঙ্গে আলাপচারিতা করতে দেখা গিয়েছে। শনিবার (১০ জানুয়ারী) তিনি সেখানে গিয়েছেন। তাঁকে এক ঝলক দেখার জন্যে ভক্তদের ভিড় জমেছিল।

সোনু পশু কল্যাণে গ্রামবাসীদের অব্যাহত প্রচেষ্টার প্রশংসা করে বলেন, ‘পুরো গ্রাম এবং গোশালার ট্রাস্টিদের অবদান প্রশংসনীয়। আমি আবারও এই স্থানটি পরিদর্শন করতে এবং আপনাদের বাড়ির খাবার খেতে চাই। গোশালার যাত্রা এবং পশুদের প্রতি আপনাদের ধারাবাহিক সহায়তা অত্যন্ত প্রশংসনীয়।’

এরপর অভিনেতা গোশালা কর্তৃপক্ষদের ১১ লক্ষ টাকা অনুদান দেন। অভিনেতা র বক্তব্য, ‘যখন আমি তাদের যাত্রা দেখি, যা মাত্র কয়েকটি গরু দিয়ে শুরু হয়েছিল এবং এখন সাত হাজারে পৌঁছেছে। এটি কেবল আমাদের জন্য নয়, প্রতিটি গ্রামের প্রতিটি মানুষের জন্য অত্যন্ত গর্বের বিষয়। আমি তাদের মতো এত কাজ করতে পারি না, তবে আমার এবং আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে, আমরা এই আশ্চর্যজনক কাজটি অব্যাহত রাখার জন্য ১১ লক্ষ টাকা দান করেছি। আমি যে ভালবাসা পেয়েছি তা আমাকে খুব ভাল এবং খুব গর্বিত করেছে। আমি এখানে আসতে থাকব। এখানে যেভাবে গরুর সুরক্ষা এত আশ্চর্যজনকভাবে করা হয় তা সমগ্র ভারতে বাস্তবায়িত হওয়া উচিত।’

সোনু তাঁর ব্যাপক জনহিতকর প্রচেষ্টার জন্য ব্যাপকভাবে পরিচিত, তাঁর সুদ চ্যারিটি ফাউন্ডেশন অনেক কাজ করেছে। এই মানবিক প্রচেষ্টার জন্যে তিনি তেলেঙ্গানায় অনুষ্ঠিত ৭২তম মিস ওয়ার্ল্ড ফেস্টিভ্যালের গ্র্যান্ড ফিনালেতে মানবিক পুরষ্কার পেয়েছেন। কর্মক্ষেত্রে, সোনু সুদকে শেষ তার পরিচালিত অ্যাকশন থ্রিলার ছবি ‘ফতেহ’তে দেখা গিয়েছে। যেখানে নাসিরুদ্দিন শাহ, জ্যাকলিন ফার্নান্দেজ, বিজয় রাজ এবং দিব্যেন্দু ভট্টাচার্যও ছিলেন। অভিনেতা সম্প্রতি ছবিটির মুক্তির এক বছর পূর্তি উদযাপন করেছেন হৃদয়গ্রাহী ক্যাপশন দিয়ে।

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত