বিগ বসের অফার পেয়েও কেন‌ ফিরিয়ে দিলেন সৌমিতৃষা!

Share:

নিজস্ব প্রতিনিধি: কালার্স টিভির অন্যতম জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস’(Bigg Boss)। গোটা দেশ জুড়ে যথেষ্ট চর্চিত হয় এর প্রতিটি সিজন। শোয়ের জনপ্রিয়তার কথা মাথায় রেখেই আঞ্চলিক বিভিন্ন ভাষাতেও একই ফরম্যাটে শুরু হয়েছে এই শো। তবে হিন্দি বিগ বসের আসল ইউএসপি হলেন সলমান খান(Salman Khan) এবং তাঁর অনবদ্য সঞ্চালনা। শোয়ে তাঁর উপস্থিতি এতটাই অপরিহার্য যে লরেন্স বিষ্ণোইয়ের(Lawrence Bishnoi) হুমকি উপেক্ষা করেও‌ সলমান পৌঁছে গিয়েছিলেন শুটিং সেটে। তবে জানেন কি অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়ের(Debchandrima Singha Roy) পাশাপাশি চলতি সিজনে বিগ বসের ঘরে যাওয়ার অফার পেয়েছিলেন বাংলার ‘মিঠাই রাণী’ সৌমিতৃষা কুণ্ডু(Soumitrisha Kundu)!

আরও পড়ুনঃ হাড়হিম কাণ্ড, তিরুপতিতে তিন বছরের শিশুকে ধর্ষণের পরে খুন করে মাটিতে পুঁতে দিল হত্যাকারী

এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই। বিগ বসের অফার প্রসঙ্গে প্রশ্ন করতেই সৌমিতৃষা বলেন, তাঁর কাছে বিগ বসে যাওয়ার জন্য অফার এসেছিল ঠিকই কিন্তু তিনি সেই অফার ফিরিয়ে দিয়েছেন। এর কারণ জানতে চাওয়া হলে অভিনেত্রী বলেন, এই মুহূর্তে বেশ কিছু গুরুত্বপূর্ণ ছবির অফার এসেছে তাঁর কাছে। প্রাথমিক স্তরের কথাবার্তাও হয়ে গিয়েছে। এই অবস্থায় মুম্বই পাড়ি দেওয়ার ঝুঁকি নিতে রাজি নন তিনি।

আরও পড়ুনঃ জীবনে নয়া প্রেম আসতেই ফুরফুরে মেজাজে মধুমিতা, স্বল্প পোশাকে দিলেন হট পোজ

অভিনেত্রী এও জানান, মিঠাই শেষ হওয়ার পরপরই একাধিক হিন্দি সিরিয়ালের প্রস্তাব এসেছে তাঁর কাছে। কিন্তু সিনেমার কাজে চুক্তিবদ্ধ থাকায় তা নিতে পারেননি সৌমিতৃষা। এমনকি ফিরিয়ে দিতে হয়েছিল জিতের ‘বুমেরাং’ ছবির অফারও। আপাতত কলকাতাতে থেকেই বাংলা ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা পোক্ত করতে চান সৌমিতৃষা। তবে ভবিষ্যতে বিগ বসের মতো ন্যাশনাল রিয়্যালিটি শোয়ে যাওয়ার‌ ইচ্ছাপ্রকাশ করেছেন অভিনেত্রী। এখন লক্ষ্য হিসেবে তাঁর পাখির চোখ শুধুই টলিউড।

নাটক শুরু, ভারতে এশিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে অস্বীকার পাক হকি দলের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল, জায়গা পেলেন না ঋষভ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৪০৪, নিখোঁজ ৬,১৫০ জন

PCOS থাকলে দিনটা শুরু করবেন কীভাবে? সকাল থেকে রাত, রুটিনে রাখুন এই অভ্যাসগুলি

নেলপলিশে লুকিয়ে মারণ ব্যাধির ঝুঁকি? কেনার আগে দেখে নিন এই উপকরণ রয়েছে কিনা

বর্ষা এলেই কেন বাড়ে ডেঙ্গুর দাপট? সতর্ক না হলে বিপদ!

কাকাদের হামলা থেকে বাবাকে বাঁচাতে গিয়ে বেধড়ক মারে প্রাণ গেল মেয়ের

রাত পোহালেই বিশ্বকর্মা পুজো, একইসঙ্গে শুরু রাহুকাল, পুজোর সঠিক সময় কখন?

চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বৃহস্পতিতে ভারী বৃষ্টি ভেস্তে দেবে বিশ্বকর্মা পুজোর আনন্দ?

নেপাল দুর্যোগে নিখোঁজ পরিবারের পাশে শুভেন্দু, নিজের বেতন দিয়ে আর্থিক সাহায্যের

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি অভিনেতা অনন্ত নাগ, শুভেচ্ছা মোদির

কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির প্রতিবাদে ফের সরব সাঁওতালি সংগঠন

পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত স্ত্রীর ধড়-মুণ্ডু আলাদা করলেন পাষণ্ড স্বামী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী