প্রথম দিনে বক্স অফিসে ছক্কা হাঁকাতে পারল না সৃজিতের ‘সাবাশ মিতু’

সমালোচকরা বলছেন সপ্তাহ শেষে এই ছবির ঘুরে দাঁড়ানোর সম্ভাবনাও নাকি খুব কম। মিতালি রাজের ক্রিকেট জীবনকে পর্দায় বন্দি করেছেন সৃজিত।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ১৫ জুলাই শুক্রবার মুক্তি পেয়েছে সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় ‘সাবাস মিতু’। ভারতীয় মহিলা ক্রিকেট টিমের মিতালি রাজের বায়োপিক এই ছবি মুক্তির আগেই এক বিশাল উন্মাদনা ও উচ্ছ্বাস কাজ করেছে সকলের মনে। ছবিতে মিতালি রাজের চরিত্রে অর্থাৎ মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তাপসী পান্নু।

তাপসীর অভিনয়ের প্রশংসাই শুধু নয় অন স্ক্রিন তাঁর ক্রিকেট খেলা দেখে মুগ্ধ হয়েছিলেন মিতালি নিজে। কিন্তু এসব কিছুর পরেও বক্স অফিসে ছাপ ফেলতে পারেনি নাকি এই ছবি। সমালোচকরা বলছেন সপ্তাহ শেষে এই ছবির ঘুরে দাঁড়ানোর সম্ভাবনাও নাকি খুব কম। মিতালি রাজের ক্রিকেট জীবনকে পর্দায় বন্দি করেছেন সৃজিত। শুধু তাই নয় মহিলা ক্রিকেট টিম যে ধরনের প্রতিবন্ধকতার শিকার হয় বা হয় তাও তুলে ধরেছেন পরিচালক।

বক্স অফিস ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে শুক্রবার ৪০ লাখের ব্যবসা করেছে এই ছবি। শুরুতেই এত কম টাকার ব্যবসা করেছে যে এরপর ঘুরে দাঁড়ানোটা বেশ কঠিন। সব থেকে বড় বিষয় হলো এই ছবির বাজেট বেশ বড়। তাই তা তুলতেও রীতিমতো নাজেহাল হতে হবে বলেই আশঙ্কা প্রকাশ করছে অভিজ্ঞমহল। শুধু তাই নয় আগামী দিনে ঝুলন গোস্বামীর বায়োপিক ‘চাকদা এক্সপ্রেস’ নিয়েও বেশ আশঙ্কা কাজ করছে সকলের মনে। এই ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন অনুষ্কা শর্মা।

পড়শিদের সঙ্গে ঝগড়ার আশঙ্কা, অল্পতেই মাথা গরম করলে বিপদ, বিদেশ ভ্রমণের সুযোগ..

২৭ বছরেই সব শেষ, ঘুমের মধ্যেই প্রয়াত ‘ঘোস্ট’ অভিনেত্রী অনন্যা রাজ

‘১ কোটি ৪৩ লক্ষ পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

২১ অগস্ট তারেকের সফরের আগেই ঢাকার হাতে হাদির দুই খুনিকে তুলে দিচ্ছে মোদি সরকার?

রাতের অন্ধকারে বিরসা মুণ্ডা-আম্বেদকরের মূর্তি ভাঙল দুষ্কৃতীরা, চাঞ্চল্য তাহেরপুরে

‘হেনস্থার জন্য মানসিক চাপে ছিলেন আশিসদা’, প্রাক্তন মন্ত্রীর আত্মহত্যায় শোকাহত মমতা

মেয়ের বান্ধবীকে যৌন হেনস্থা, অভিযুক্তকে মারধর করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা

‘বিজেপি হলেও ছাড় নেই’, বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাড়িতে হামলা নিয়ে কড়া বার্তা শুভেন্দুর

‘আশিসদাকে কেউ হয়তো ফোন করে ভয় দেখাতে পারে,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

সাগরে নিম্নচাপের জের, অতি ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

‘বন্দেমাতরম’ ইস্যুতে সোনিয়াকে বিঁধলেন অমিত শাহ-শুভেন্দু অধিকারী

‘মুখ্যমন্ত্রী যা বলছেন তাই করছেন,’ আচমকাই শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ বীরভূমের কেষ্ট