‘মাইনাস ৬ ডিগ্রি’-তে দাঁড়িয়ে হাসিমুখে পোজ, ফেলুদার মেজাজে টোটা

এদিন শুটিংয়ের মাঝেই -৬ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়ে একটি ছবি শেয়ার করলেন অভিনেতা।তাঁর পরনে ছিল নীল স্যুট, প্যান্ট। গলায় মাফলার।

Share:

নিজস্ব প্রতিনিধি: পর্দায় নিজেদের চরিত্রকে ফুটিয়ে তুলতে তারকাদের কত কিছুই না ত্যাগ করতে হয়। কত ধরনের চরিত্রের সঙ্গে খাপ খাইয়ে নিতে হয়। প্রয়োজনে নিজের স্বভাবকেও বদলাতে হয়। কনকনে ঠান্ডায়ও পাতলা শাড়ি পরে শুটিং করা যায়। বলিউডের পাশাপাশি টলিউডও এমন অনেক চমক দেখিয়েছে। এবার মাইনাস ৬ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়ে ফেলুদার মেজাজে ধরা দিলেন বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেতা টোটা রায়চৌধুরী। যেকোনও চরিত্রেই তিনি নিজেকে সুন্দরভাবে খাপ খাইয়ে নিতে পারেন। এর প্রমাণ বহুবার দিয়েছেন অভিনেতা। গতবছর করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহিনী’ ছবিতে আলিয়ার বাবার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।

ক্ল্যাসিক্যাল নৃত্য গুরুর চরিত্রে টোটার অসাধারণ অভিনয় এখনও তাজা সিনেপ্রেমীদের চোখে। তবে এবার খানিকটা ভয়াবহ রিস্ক নিজের কাঁধে তুলে ফেললেন টোটা রায়চৌধুরী। মাইনাস ৬ ডিগ্রি হাসিমুখ দাঁড়িয়ে একটি ছবি শেয়ার করলেন নায়ক। সঙ্গে এই হাড় কাঁপানো ঠান্ডার সঙ্গে কীভাবে মোকাবিলা করলেন সেটাও জানালেন অভিনেতা। সেকথা টোটা জানিয়েছেন ক্যাপশনে। এই মূহুর্তে সত্যজিৎ রায়ের লেখা ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’-এর অবলম্বনে নতুন সিরিজের কাজে ব্যস্ত অভিনেতা, যার পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। গতবছরই প্রকাশ্যে এসেছিল সিরিজের ফার্স্টলুক। যেখানে দেখা গিয়েছিল, তুষারশুভ্র পাহাড়ের চূড়া, ডাল লেকে ভাসমানের সামনে দাঁড়িয়ে ফেলুদা, তোপসে ও জটায়ু। সুতরাং ভক্তদের বুঝতে বাকি নেই কে, ফেলুদার চরিত্রে অভিনয় করবেন টোটা রায়চৌধুরী, বরফের মাঝেই হবে তাঁদের শুটিং।

এদিন শুটিংয়ের মাঝেই -৬ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়ে একটি ছবি শেয়ার করলেন অভিনেতা।তাঁর পরনে ছিল নীল স্যুট, প্যান্ট। গলায় মাফলার। তবে এই ঠান্ডায় কী করে শুটিং করলেন তিনি। অভিনেতার কথায়, জানান, শুধুমাত্র থার্মাল পরে ঠান্ডার সঙ্গে মোকাবিলা করছেন। সঙ্গে সহ্য করেছে কষ্ট। তবে প্রতিকূল পরিস্থিতিতেও তাঁর ফেলুদার চরিত্রে অভিনয় করে আনন্দ খুঁজে নিয়েছেন। এর আগে ‘ফেলুদা ফেরত’, ‘ছিন্নমস্তার অভিশাপ’, ‘যত কাণ্ড কাঠমাণ্ডু’, ‘দার্জিলিং জমজমাট’-সহ একাধিক ফেলুদার স্মৃতি তার হাতেই নির্মিত হয়েছিল। এবার ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’-এর পালা।

‘নেপাল ছাড়া প্রভু রাম অসম্পূর্ণ’, বলেন্দ্র শাহকে পাশে নিয়ে বললেন মোদি

সুপ্রিম কোর্টের নির্দেশে জামিন পেলেন গোধরায় ট্রেনে অগ্নিকাণ্ডের মূল চক্রী

দক্ষিণ সুদানে ভয়াবহ হামলা! নিহত ৭ শিশুসহ ২৪ জন নিরীহ নাগরিক

বিসলেরি বিতর্কের জের, এ বার সব বোতল ও প্যাকেটজাত জলের নমুনা পরীক্ষা করবে FSSAI

শীতেই ময়দানে মমতা, জেলা সফরে যাবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

ধর্মতলায় অভিজাত হোটেল থেকে বিদেশি নাগরিকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

বোতলবন্দি জলে বাড়তে পারে ক্যানসারের ঝুঁকি, সতর্ক করলেন BARC বিজ্ঞানীরা

শখে চুল রঙ করার ভয়ংকর পরিণতি! স্ত্রীর চুলের বেণী কেটে খুনের চেষ্টা স্বামীর

‘তৃণমূল নেতাদের জন্য বিজেপির দরজা বন্ধ,’ বার্তা দিলীপের

বিসলেরির জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি FSSAI-এর

শীতের পথে কাঁটা! সকাল থেকেই মেঘলা আকাশ, আজ বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা?

মোথাবাড়ি কাণ্ডে স্বামীকে নিয়ে এনআইএ দফতরে হাজিরা দিলেন সাবিনা ইয়াসমিন

মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম, কলকাতায় কত?

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচের মেয়াদ বাড়াল কলকাতা হাইকোর্ট