আগামী মাসেই প্রথম সন্তানকে স্বাগত জানাতে চলেছেন তারকা দম্পতি ধীরজ-ভিনি

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডে একের পর এক খুশির খবর। একদিকে বিয়ের সানাইয়ের সুর, অন্যদিকে মা হওয়ার পথে একাধিক অভিনেত্রীরা। যে তালিকায় প্রথমেই নাম রয়েছে, অভিনেত্রী সোনম কাপুর এবং আলিয়া ভাট। অন্যদিকে অভিনেত্রী রানী মুখার্জী এবং অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চনের দ্বিতীয়বার মা হওয়ার গুজব। সুতরাং বুঝতেই পারছেন বলিউডে এখন খুশিই খুশি। তবে বলিউডের বড়পর্দার পাশাপাশি হিন্দি ছোটপর্দাতেও একই সুখবরে মেতে উঠেছেন সবাই। সম্প্রতি প্রকাশ্যে এসেছে, খুব শীঘ্রই বাবা-মা হতে চলেছেন হিন্দি টেলি অভিনেতা ধীরজ ধুপার (DHEERAJ DHOOPAR) এবং ভিনি অরোরা৷ বর্তমানে মাতৃত্বের শেষ ধাপে রয়েছেন অভিনেত্রী ভিনি অরোরা (Vinny Arora)।

শোনা যাচ্ছে, আগামী মাসেই তাঁরা তাঁদের সন্তানকে স্বাগত জানাতে প্রস্তুত। ইতিমধ্যেই ধুপার পরিবারে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। জীবনের এই নতুন পর্বে প্রবেশ করতে পেরে উত্তেজিত অভিনেতা-অভিনেত্রী।

ভিনি কয়েক মাস আগেই গর্ভধারণের কথা জানিয়েছিলেন। পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে ভিনির ‘সাধ’ এর অনুষ্ঠানও ধুমধাম করে সেলিব্রেশন হয়েছিল। ‘Parenthood’ প্রতিটি মুহূর্ত উপভোগ করছেন দম্পতি।

আজ, ভিনি তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সর্বশেষ গর্ভাবস্থার ফটোশুটের কয়েকটি ছবি শেয়ার করেছেন। যেখানে তাঁর স্বামীকেও দেখা গিয়েছে। এই ছবিতে দেখা গিয়েছে, ক্যামেরার মুখোমুখি দুই তারকা, ভিনির বেবি বাম্পে আরাধ্যাভাবে হাত রাখছেন ধীরজ। অন্যদিকে, ভিনি আনন্দে হাসছেন এবং ছবির জন্য পোজ দিচ্ছেন। এই স্ন্যাপটি শেয়ার করে, তিনি ক্যাপশন দিয়েছেন, “এই ছোট্ট ব্যক্তির সঙ্গে দেখা করার জন্য আমরা আর অপেক্ষা করতে পারছিনা”। তারকা দম্পতির বন্ধুরা তাঁদের এই ছবিতে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন।

 

ধীরজ এবং ভিনির প্রেমের গল্প:

ধিরাজ এবং ভিনি টিভি ইন্ডাস্ট্রির সবচেয়ে প্রিয় দম্পতিদের মধ্যে একজন। ২০০৯ সালে ‘মাতা পিতাহ কে চারনন মে’ ধারাবাহিকের মাধ্যমে তাঁদের দেখা, প্রথম দর্শনে তাঁরা প্রেমে পড়েন। তাঁদের অনস্ক্রিনের সঙ্গে সঙ্গে অফ-স্ক্রিন রসায়নও ছিল অসাধারণ। প্রায় ৭ বছর প্রেম করার পর ২০১৬ সালে তাঁরা গাঁটছড়া বাঁধেন।বর্তমানে ইন্ডাস্ট্রির সবচেয়ে রোমান্টিক দম্পতি হলেন ধীরজ-ভিনি। কাজের ফ্রন্টে, শীঘ্রই সুরভী চন্দনার বিপরীতে ‘শেরদিল শেরগিল’-এ দেখা যাবে ধীরজকে। অনুষ্ঠানটি কালারস টিভিতে সম্প্রচার শুরু হবে।

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী