‘আশিকি ৩’-র ভবিষ্যত নিয়ে আশঙ্কা! কার্তিককে নিয়ে অনুতপ্ত মুকেশ ভাট

আমাদের এত তাড়াতাড়ি ঘোষণা দেওয়া উচিত হয়নি। আসলে প্রতিদিনই চলচ্চিত্রটির কাস্টিং নিয়ে নানারকম জল্পনা চলছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের একটি উল্লেখযোগ্য মিউজিক্যাল চলচ্চিত্র ছিল ‘আশিকি’! এই ছবির দুটি ভার্সন এখনও পর্যন্ত রিলিজ করেছে, একটি নব্বই দশকে, অন্যটি ২০১৩ সালে। আর দুটি ছবিই সুপারহিট। এই ছবির দুটি ভার্সনের নায়কই এই ছবির মাধ্যমেই আত্মপ্রকাশ করেছেন বলিউডে।নাম-যশ সবটাই হয়েছে। শেষ ভার্সনের নায়ক ছিলেন আদিত্য রায় কাপুর। তিনিও বেশ সফল। এবার আশিকী 3 নিয়ে চলছে একাধিক জল্পনা।

যদিও আগামী বছরেই আশিকী 3 রিলিজ করবে, এবং এবার এই ভার্সনের নায়ক হতে চলেছেন কার্তিক আরিয়ান, এই বিষয়গুলি অনেকদিন আগেই নিশ্চিত করেছেন ছবির নির্মাতারা। কিন্তু এত তাড়াতাড়ি ছবির ঘোষণা নিয়েই বেজায় চিন্তিত চলচ্চিত্র নির্মাতা মুকেশ ভাট, কিন্তু কেন? কার্তিক আরিয়ান বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। সম্প্রতি, কিয়ারা আদভানির সঙ্গে কার্তিকের ‘সত্য প্রেম কি কথা’ সুপারহিট হয়েছিল।

এবার ‘আশিকি’র তৃতীয় পার্টে অভিনয় করবেন কার্তিক। কিন্তু এখন কেন এত তাড়াতাড়ি ছবির ঘোষণা দিলেন তা নিয়ে আক্ষেপ প্রকাশ করছেন মুখেশ জী! মিড ডে-র একটি প্রতিবেদন অনুসারে, “আশিকি 3’ নির্মাতা মুকেশ ভাট ছবিটি সম্পর্কিত গুজব নিয়ে হতাশা প্রকাশ করেছেন। তিনি বলেন, “আমাদের এত তাড়াতাড়ি ঘোষণা দেওয়া উচিত হয়নি। আসলে প্রতিদিনই চলচ্চিত্রটির কাস্টিং নিয়ে নানারকম জল্পনা চলছে। অনুরাগ বসু, যিনি ছবির পরিচালক, বর্তমানে তিনি অন্যান্য অনেক প্রকল্প নিয়ে ব্যস্ত রয়েছেন। তারা বলেছে যে চিত্রনাট্য চূড়ান্ত হয়ে গেলে তারা দেখবে তারা এটি নিয়ে এগিয়ে যেতে পারে কিনা। কার্তিক আরিয়ানকেও স্ক্রিপ্টটি পছন্দ করতে হবে তবেই তিনি এর সংগীতে কাজ করবেন। আমরা আশিকি থ্রিকে সঠিক পথে বানাতে চাই।” ১৯৯০ সালে মুক্তিপ্রাপ্ত আশিকি মহেশ ভাট পরিচালিত হয়েছিল। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রাহুল রায় ও অনু আগরওয়াল। ছবিটি সুপার-ডুপার হিট হয়েছিল এবং এর সাউন্ডট্র্যাক প্রায় ২০ মিলিয়ন ইউনিট বিক্রি হয়েছিল। ২০১৩ সালে, আদিত্য রায় কাপুর এবং শ্রদ্ধা কাপুর অভিনীত ‘আশিকি 2’, মোহিত সুরি পরিচালিত, ছবিটিও বক্স অফিসে সুপার সফল প্রমাণিত হয়েছিল। আশিকি 2 এর সাউন্ডট্র্যাকটিও অত্যন্ত প্রশংসিত হয়েছিল। তবে বর্তমানে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে ‘আশিকি 3’ এর জন্য।

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত