আগামী ৩ মাসের মধ্যেই গাঁটছড়া বাঁধতে চলেছেন সুনীল কন্যা ও খেলোয়াড়

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডে ফের সানাইয়ের ধ্বনি। রণবীর-আলিয়ার বিয়ের রেশ কাটতে না কাটতেই বড় ঘোষণা। খুব শীঘ্রই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন ক্রিকেটের কে এল রাহুল এবং সুনীল কন্যা আথিয়া শেঠী। কিছুদিন আগেই বিদেশ থেকে ফিরেছেন আথিয়া এবং রাহুল। কারণ খেলতে গিয়ে পায়ে চোট পেয়েছিলেন খেলোয়াড়। তাই অস্ত্রপচারের জন্যে জার্মানিতে পাড়ি দিতে হয়েছিল ক্রিকেটারকে, আর সঙ্গীকে সাহারা দিতেই আথিয়া ও কে এল রাহুল একসঙ্গে পৌঁছয় বিদেশে।

বেশ অনেকদিন ধরেই ডেটিং করছেন আথিয়া এবং রাহুল। যদিও তাঁরা তাঁদের প্রেমের সম্পর্ক তেমন প্রকাশ্যে আনেন নি। তবে না আনলেও তাঁরা হবে-ভাবে বেশ ভালই বুঝিয়ে দিয়েছিলেন যে, তাঁরা প্রেম করছেন। যাই হোক, বিদেশ থেকেও ফিরে এসেছেন অনেকদিন। এর মধ্যেই বলিউডে কান পাতলে শোনা যাচ্ছে, খুব শীঘ্রই গাঁটছড়া বাঁধতে প্রস্তুত আথিয়া এবং রাহুল। একটি সূত্র বলছে, আগামী তিন মাসের মধ্যেই আথিয়া ও রাহুলের বিয়ে হতে চলেছে। বলিউড সুপারস্টার সুনীল শেঠী এবং মানা শেঠীর একমাত্র মেয়ে অভিনেত্রী আথিয়া শেঠী, তিনি নিজেও একজন অভিনেত্রী।

অন্যদিকে কেএল রাহুল লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক এবং ভারতের জাতীয় দলের সহ-অধিনায়ক। আথিয়ার ঘনিষ্ঠ একটি সূত্র থেকে জানা গিয়েছে, আথিয়া শেঠী এবং ক্রিকেটার কেএল রাহুল, তিন বছরেরও বেশি সময় ধরে একে অপরকে ডেট করছেন। এবার পালা তাঁদের বিবাহ। আগামী তিন মাসের মধ্যেই তাঁরা বিয়ে করছেন বলে জানা গিয়েছে। এমনকী এখন থেকেই পুরোদমে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে দুই পরিবারের তরফ থেকেই। সূত্র জানিয়েছে, “রাহুলের বাবা-মা সম্প্রতি আথিয়ার পরিবারের সঙ্গে দেখা করতে মুম্বইতে পৌঁছেছিলেন। আগামী তিন মাসের মধ্যে বিয়ে হবে বলে আশা করা হচ্ছে। দুই পরিবারের সান্নিধ্যেই বিয়ে হবে তাঁদের।’ গত বছর অহন শেঠীর প্রথম ছবি ‘Tadap’-এর প্রিমিয়ারের সময়েই আথিয়া শেঠী এবং কেএল রাহুল একসঙ্গে প্রথমবার প্রকাশ্যে উপস্থিত হয়েছিলেন। এছাড়াও আথিয়াকে প্রায়শই কেএল রাহুলের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের দেখা যায়।

বাগেশ্বর বাবার ছবি পোড়ানোর অভিযোগ, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই গ্রেফতার কংগ্রেস নেতা

ফের নিম্নচাপের চোখরাঙানি, উইকএন্ডে কলকাতা সহ জেলায় জেলায় দিনভর বৃষ্টি

ইউক্রেনের শপিং মলে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় নিহত ৫, আহত আট শিশু সহ ৬৭

এক ধাক্কায় অনেকটাই সস্তা, ২৫ হাজারের কমেই মিলছে Vivo V40e 5G

iPhone 18 pro বাজারে আসতেই মধ্যবিত্তের নাগালের বাইরে iPhone 17

১৮ নাকি ২১! কোন বয়সে গিয়ে চিরতরে থেমে যায় উচ্চতা বৃদ্ধি?

শরীর নিজের নিয়ন্ত্রণে থাকে না! জানেন স্নায়ুতন্ত্রে কেন হয় ‘অ্যাটাক্সিয়া’?

১৭ সেপ্টেম্বর সূর্যের মহাগোচর, ৫ রাশির জাতকদের জীবনে বইবে অর্থের জোয়ার!

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

ছাত্রীকে চুমু খেতে গিয়ে হাতেনাতে পাকড়াও শিক্ষক, তার পর ঘটল ভয়ঙ্কর ঘটনা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’